সর্বশেষ >>
সর্বশেষ >>
Advertise with us

কমলার মালিবুর বাড়িতে অচেনা নারীর হানা, বাড়ানো হলো নিরাপত্তা

ডেস্ক রিপোর্ট   |   রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬   |   প্রিন্ট   |   ৩ বার পঠিত   |   পড়ুন মিনিটে

কমলার মালিবুর বাড়িতে অচেনা নারীর হানা, বাড়ানো হলো নিরাপত্তা

সাবেক মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস ও তার স্বামী ডগ এমহফের মালিবুর বাড়িতে অনুমতি ছাড়া প্রবেশের চেষ্টা করেছেন এক অজ্ঞাত নারী। শুক্রবার রাতে বাড়ির সম্পত্তিতে ঢুকে পড়ার পর নিরাপত্তাকর্মীরা তাকে থামিয়ে দেন।

পরে খবর পেয়ে ঘটনাস্থলে যায় লস অ্যাঞ্জেলেস কাউন্টি শেরিফের সদস্যরা। ওই নারীর সঙ্গে কথা বলে তাকে সতর্ক করা হয় এবং সম্পত্তি ছেড়ে যেতে বলা হয়। পরে তিনি স্বেচ্ছায় চলে যান। এ ঘটনায় কাউকে গ্রেপ্তার করা হয়নি।

লস অ্যাঞ্জেলেস টাইমস ও অ্যাসোসিয়েটেড প্রেসের প্রতিবেদনের বরাত দিয়ে ফক্স নিউজ জানায়, স্থানীয় সময় শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে হ্যারিসের মালিবুর বাড়ির নিরাপত্তাকর্মীরা ওই নারীকে সম্পত্তির ভেতরে প্রবেশ করতে দেখেন। তিনি মূল ভবনের দিকে এগিয়ে যাওয়ার আগেই নিরাপত্তাকর্মীরা তাকে আটকে দেন।

হ্যারিসের মুখপাত্র এদুয়ার্দো নেগ্রোন বলেন, ওই নারী ‘অবৈধভাবে’ সম্পত্তিতে প্রবেশ করেছিলেন। তবে নিরাপত্তাকর্মীরা দ্রুত তাকে থামিয়ে দেওয়ায় তিনি বাড়ির মূল ভবন পর্যন্ত যেতে পারেননি।

ঘটনার সময় কমলা হ্যারিস ও ডগ এমহফ কেউই বাড়িতে ছিলেন না। ফলে ওই নারীর সঙ্গে তাদের সরাসরি মুখোমুখি হওয়ার কোনো ঘটনা ঘটেনি।

পুলিশ জানিয়েছে, ওই নারীর পরিচয় কিংবা কী উদ্দেশ্যে তিনি বাড়িতে ঢোকার চেষ্টা করেছিলেন, তা জানা যায়নি। তবে ঘটনাটি অনুপ্রবেশ হিসেবে নথিভুক্ত করা হয়েছে।

মালিবু-লস্ট হিলস শেরিফ স্টেশনের ওয়াচ কমান্ডার লেফটেন্যান্ট জেসন ডুরন বলেন, নিরাপত্তার স্বার্থে হ্যারিসের বাড়ির আশপাশে টহল আরও জোরদার করা হবে।

নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন

কমলা হ্যারিসের নিরাপত্তা নিয়ে বিতর্কের মধ্যেই এ ঘটনা ঘটল। সাবেক ভাইস প্রেসিডেন্ট হিসেবে সাধারণত ছয় মাসের জন্য সিক্রেট সার্ভিসের নিরাপত্তা পাওয়ার কথা থাকলেও সাবেক প্রেসিডেন্ট জো বাইডেন সেই সময়সীমা বাড়িয়েছিলেন।

তবে ২০২৫ সালের আগস্টে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ওই বর্ধিত নিরাপত্তা প্রত্যাহার করেন। এরপর হ্যারিসের নিরাপত্তায় স্থানীয় ও অঙ্গরাজ্য পর্যায়ের আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা নিয়ে আলোচনা শুরু হয়।

মালিবুর বাড়িতে অজ্ঞাত নারীর অনুপ্রবেশের সর্বশেষ ঘটনায় সেই নিরাপত্তা প্রশ্ন আরও সামনে এসেছে। এর পরিপ্রেক্ষিতে বাড়িটির আশপাশে টহল ও নিরাপত্তা জোরদারের কথা জানিয়েছে স্থানীয় আইনশৃঙ্খলা বাহিনী।

তথ্যসূত্র: এনবিসি নিউজ

আরও
Advertise with us

ফলো করুন Daily News of Bangladesh-এর খবর

প্রধান সম্পাদক
Cheif Editor

আমিনুল ইসলাম
Aminul Islam

সম্পাদক ও প্রকাশক
Editor & Publisher

সফিউর রহমান সফিক
Shafiur Rahma Shafiq

ব্যবস্থাপনা সম্পাদক
Managing Editor

মোহাম্মদ ফিরোজ খান
Mohammed Feroz khan

ইউরোপ ব্যুরো চীফ
Europe Bureau Chief

Shah Mohammed Taifur Rahman Choton Tel.+393274953442 শাহ মোহাম্মদ তাইফুর রহমান ছোটন
ঠিকানা

© ২০২৬ দৈনিক নিউজ অব বাংলাদেশ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত