সর্বশেষ >>
সর্বশেষ >>
Advertise with us

ইরান সংঘাত নিয়ে যুক্তরাষ্ট্র-ইসরায়েলকে আনোয়ারের কড়া বার্তা

ডেস্ক রিপোর্ট   |   রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬   |   প্রিন্ট   |   ৪ বার পঠিত   |   পড়ুন মিনিটে

ইরান সংঘাত নিয়ে যুক্তরাষ্ট্র-ইসরায়েলকে আনোয়ারের কড়া বার্তা

ইরান সংঘাতের পেছনে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ‘প্রাথমিক আগ্রাসন’ রয়েছে বলে মন্তব্য করেছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। একই সঙ্গে সংঘাতের শুরুটা এড়িয়ে শুধু ইরানের হামলার নিন্দা করাকে ‘কপটতা’ বলে অভিহিত করেছেন তিনি।

নয়াদিল্লিতে চলমান ব্রিকস শীর্ষ সম্মেলনের ফাঁকে এনডিটিভিকে দেওয়া এক্সক্লুসিভ সাক্ষাৎকারে এসব কথা বলেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী।

আনোয়ার ইব্রাহিম বলেন, ইরানের হামলার নিন্দা করা যেতে পারে। কিন্তু এই সংকটের সূত্রপাত কোথা থেকে হয়েছে, তা উপেক্ষা করা কোনোভাবেই ন্যায়সংগত নয়। ন্যায়বিচার প্রতিষ্ঠার পাশাপাশি সহিংসতার স্থায়ী অবসান নিশ্চিত করাও জরুরি।

সাম্প্রতিক মার্কিন বোমা হামলার জবাবে ইরান জর্ডানে একটি মার্কিন সামরিক ঘাঁটিতে পাল্টা হামলা চালিয়েছে। একই সঙ্গে হরমুজ প্রণালিতে জাহাজ লক্ষ্য করে অভিযান অব্যাহত রেখেছে তেহরান। এতে মধ্যপ্রাচ্যে উত্তেজনা ও অস্থিতিশীলতা আরও বেড়েছে।

এ পরিস্থিতিতে আনোয়ার বলেন, সহিংসতা অবিলম্বে বন্ধ করতে হবে। তবে এর পাশাপাশি প্রথম শক্তি প্রয়োগের পেছনে থাকা কারণগুলোও খতিয়ে দেখা জরুরি। সংঘাতের শুরুর প্রেক্ষাপট এড়িয়ে যাওয়ার প্রবণতাকে তিনি দ্বিমুখী নীতি হিসেবে উল্লেখ করেন।

ফিলিস্তিন ও গাজা সংকট নিয়েও নিজের অবস্থান স্পষ্ট করেন আনোয়ার ইব্রাহিম। তিনি বলেন, ফিলিস্তিনের বর্তমান পরিস্থিতিকে শুধু হামাসের সাম্প্রতিক কর্মকাণ্ড দিয়ে বিচার করা সম্পূর্ণ ভুল।

তার মতে, হামাসের জন্মের বহু আগে থেকেই প্রায় ৭০ বছর ধরে এ অঞ্চলে সংঘাত ও নিপীড়ন চলে আসছে। তাই দীর্ঘ ঐতিহাসিক প্রেক্ষাপট বিবেচনায় না নিয়ে ফিলিস্তিন সংকটের সঠিক মূল্যায়ন সম্ভব নয়।
সূত্র: এনডিটিভি

আরও
Advertise with us

ফলো করুন Daily News of Bangladesh-এর খবর

প্রধান সম্পাদক
Cheif Editor

আমিনুল ইসলাম
Aminul Islam

সম্পাদক ও প্রকাশক
Editor & Publisher

সফিউর রহমান সফিক
Shafiur Rahma Shafiq

ব্যবস্থাপনা সম্পাদক
Managing Editor

মোহাম্মদ ফিরোজ খান
Mohammed Feroz khan

ইউরোপ ব্যুরো চীফ
Europe Bureau Chief

Shah Mohammed Taifur Rahman Choton Tel.+393274953442 শাহ মোহাম্মদ তাইফুর রহমান ছোটন
ঠিকানা

© ২০২৬ দৈনিক নিউজ অব বাংলাদেশ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত