সর্বশেষ >>
সর্বশেষ >>
Advertise with us

ইরাককে ৮০ কোটি ডলারের সামরিক হেলিকপ্টার দিচ্ছে যুক্তরাষ্ট্র

ডেস্ক রিপোর্ট   |   মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬   |   প্রিন্ট   |   ২৫ বার পঠিত   |   পড়ুন মিনিটে

ইরাককে ৮০ কোটি ডলারের সামরিক হেলিকপ্টার দিচ্ছে যুক্তরাষ্ট্র

ইরাকের কাছে ৮০ কোটি মার্কিন ডলারের সামরিক হেলিকপ্টার ও অত্যাধুনিক সরঞ্জাম বিক্রির অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্র। স্থানীয় সময় সোমবার (৩১ আগস্ট) মার্কিন পররাষ্ট্র দপ্তর এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।

প্রস্তাবিত চুক্তির আওতায় ইরাকের জন্য বেল ৪১২ইপিএক্স ও বেল ৪০৭এম মডেলের সামরিক হেলিকপ্টার সরবরাহ করা হবে। চুক্তির প্রধান ঠিকাদার হিসেবে কাজ করবে টেক্সাসের ফোর্ট ওয়ার্থভিত্তিক সামরিক সরঞ্জাম নির্মাতা প্রতিষ্ঠান বেল-টেক্সট্রন।

মার্কিন পররাষ্ট্র দপ্তর বলেছে, এই চুক্তির মাধ্যমে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ অংশীদার ইরাকের নিরাপত্তা সক্ষমতা আরও জোরদার হবে। পাশাপাশি এটি যুক্তরাষ্ট্রের বৈদেশিক নীতি ও জাতীয় নিরাপত্তা স্বার্থ সুরক্ষায় ভূমিকা রাখবে।

যুক্তরাষ্ট্রের দাবি, নতুন হেলিকপ্টার ও সরঞ্জাম ইরাকি সামরিক বাহিনীর নজরদারি, পরিবহন এবং আকাশ থেকে স্থলভাগে হামলা ও লক্ষ্যবস্তু নির্ধারণের সক্ষমতা বাড়াবে। একই সঙ্গে বর্তমান ও ভবিষ্যতের বিভিন্ন নিরাপত্তা হুমকি মোকাবিলায় দেশটির সামরিক সক্ষমতা আরও শক্তিশালী হবে।

বিশেষজ্ঞদের মতে, ইরাকের সামরিক সক্ষমতা আধুনিকায়নে এ চুক্তি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। বিশেষ করে হেলিকপ্টারভিত্তিক অভিযান ও নিরাপত্তা কার্যক্রমে এর প্রভাব পড়বে।

সূত্র: আল জাজিরা

এ বিভাগের সর্বাধিক পঠিত

আরও
Advertise with us

ফলো করুন Daily News of Bangladesh-এর খবর

প্রধান সম্পাদক
Cheif Editor

আমিনুল ইসলাম
Aminul Islam

সম্পাদক ও প্রকাশক
Editor & Publisher

সফিউর রহমান সফিক
Shafiur Rahma Shafiq

ব্যবস্থাপনা সম্পাদক
Managing Editor

মোহাম্মদ ফিরোজ খান
Mohammed Feroz khan

ইউরোপ ব্যুরো চীফ
Europe Bureau Chief

Shah Mohammed Taifur Rahman Choton Tel.+393274953442 শাহ মোহাম্মদ তাইফুর রহমান ছোটন
ঠিকানা

© ২০২৬ দৈনিক নিউজ অব বাংলাদেশ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত