সর্বশেষ >>
সর্বশেষ >>
Advertise with us

ইনজুরি টাইমে ৪ মিনিটের ঝড়, ২ গোলে হার বাঁচাল পিএসজি

ডেস্ক রিপোর্ট   |   শনিবার, ২৯ অগাস্ট ২০২৬   |   প্রিন্ট   |   ১৮ বার পঠিত   |   পড়ুন মিনিটে

ইনজুরি টাইমে ৪ মিনিটের ঝড়, ২ গোলে হার বাঁচাল পিএসজি

হার তখন সময়ের অপেক্ষা। ৯০ মিনিট শেষে লিলের বিপক্ষে ২-০ গোলে পিছিয়ে পিএসজি। কিন্তু শেষ বাঁশি বাজার আগে যে নাটক বাকি ছিল, তা হয়তো কেউই ভাবেনি। ইনজুরি টাইমে মাত্র চার মিনিটের ব্যবধানে দুই গোল করে অবিশ্বাস্যভাবে ম্যাচে ফিরল ফরাসি চ্যাম্পিয়নরা।

শুক্রবার রাতে লিলের বিপক্ষে শুরু থেকেই কঠিন পরীক্ষার মুখে পড়ে লুইস এনরিকের দল। ম্যাচের শেষ মুহূর্ত পর্যন্ত দুই গোলে পিছিয়ে থাকার পর ইনজুরি টাইমের প্রথম মিনিটে পিএসজিকে ম্যাচে ফেরান ভিতিনহা। এরপর চার মিনিট পর অধিনায়ক মার্কিনিয়োসের গোলে সমতায় ফেরে তারা।

ফলে ২-০ থেকে মুহূর্তেই ম্যাচের চিত্র বদলে যায়। শেষ পর্যন্ত ২-২ গোলের ড্র নিয়েই মাঠ ছাড়ে পিএসজি।

নতুন মৌসুমে এটি পিএসজির টানা দ্বিতীয় ২-২ গোলের ড্র। মৌসুমের প্রথম ম্যাচেও রেনের বিপক্ষে দুই গোলে পিছিয়ে থেকে একই ব্যবধানে ম্যাচ শেষ করেছিল তারা।

শেষ মুহূর্ত পর্যন্ত দলের লড়াই করার মানসিকতায় সন্তুষ্ট কোচ লুইস এনরিকে। তার মতে, গত তিন বছরে কঠিন পরিস্থিতি থেকে ম্যাচে ফেরার সামর্থ্যই পিএসজির অন্যতম বড় বৈশিষ্ট্য হয়ে উঠেছে।

‘গত তিন বছর ধরে এটাই এই দলের বৈশিষ্ট্য। সবাই যখন মনে করে আমরা শেষ, তখনই ম্যাচ ঘুরিয়ে দেওয়ার ক্ষমতা আমাদের আছে,’ বলেন এনরিকে।

লিলের বিপক্ষে জয় পাওয়ার মতো পারফরম্যান্স পিএসজি দেখিয়েছে বলেও মনে করেন তিনি। তবে সুযোগ কাজে লাগাতে না পারলে ভালো খেলেও কাঙ্ক্ষিত ফল পাওয়া যায় না বলে মন্তব্য করেছেন পিএসজি কোচ।

‘আমরা এই ফলের চেয়েও বেশি কিছু প্রাপ্য ছিলাম। কিন্তু এটাই ফুটবল। ফুটবল সব সময় ন্যায্য হয় না, গোল করতে হয়। তবে এই এক পয়েন্ট আমরা প্রাপ্য,’ বলেন তিনি।

দুই ম্যাচে দুই পয়েন্ট নিয়ে লিগ শিরোপা ধরে রাখার মিশনে পিএসজির শুরুটা অবশ্য প্রত্যাশামতো হয়নি। তবে এনরিকে ইতিবাচক দিকও দেখছেন। তার দাবি, গত মৌসুমে রেন ও লিলের মাঠে পাওয়া ফলের তুলনায় এবার দুই ম্যাচে দল এক পয়েন্ট বেশি পেয়েছে।

তবে আত্মতুষ্টিতে ভুগতে চান না এনরিকে। তার মতে, পিএসসিকে আরও উন্নতি করতে হবে এবং নিজেদের সেরা ফুটবল খেলতে হবে।

‘আমরা চেষ্টা করছি ইতিবাচক থাকতে। তবে পরিষ্কারভাবেই আমাদের উন্নতি করতে হবে। আরও ভালো মানের ফুটবল খেলতে হবে। আজ দল শেষ মিনিট পর্যন্ত লড়াই করার সামর্থ্য দেখিয়েছে।’

আগামী শুক্রবার পার্ক দে প্রাঁসে মোনাকোর মুখোমুখি হবে পিএসজি। চ্যাম্পিয়নস লিগ শুরুর আগে লিগে এটিই হবে তাদের শেষ ম্যাচ।

আরও
Advertise with us

ফলো করুন Daily News of Bangladesh-এর খবর

প্রধান সম্পাদক
Cheif Editor

আমিনুল ইসলাম
Aminul Islam

সম্পাদক ও প্রকাশক
Editor & Publisher

সফিউর রহমান সফিক
Shafiur Rahma Shafiq

ব্যবস্থাপনা সম্পাদক
Managing Editor

মোহাম্মদ ফিরোজ খান
Mohammed Feroz khan

ইউরোপ ব্যুরো চীফ
Europe Bureau Chief

Shah Mohammed Taifur Rahman Choton Tel.+393274953442 শাহ মোহাম্মদ তাইফুর রহমান ছোটন
ঠিকানা

© ২০২৬ দৈনিক নিউজ অব বাংলাদেশ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত