সর্বশেষ >>
সর্বশেষ >>
Advertise with us

আন্তর্জাতিক মেলায় ক্ষুদ্র উদ্যোক্তাদের বুথ ভাড়া মওকুফের ঘোষণা

নিজস্ব প্রতিবেদক   |   মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬   |   প্রিন্ট   |   ১৯ বার পঠিত   |   পড়ুন মিনিটে

আন্তর্জাতিক মেলায় ক্ষুদ্র উদ্যোক্তাদের বুথ ভাড়া মওকুফের ঘোষণা

রপ্তানি বাণিজ্য সম্প্রসারণে ক্ষুদ্র উদ্যোক্তাদের আন্তর্জাতিক মেলায় অংশগ্রহণ উৎসাহিত করতে বুথ ভাড়া সম্পূর্ণ মওকুফ করার ঘোষণা দিয়েছেন বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাট মন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদির।

সোমবার (২৭ জুলাই) পূর্বাচলের বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে (বিগ ওয়েভ) ‘১০ম চায়না-দক্ষিণ এশিয়া এক্সপো এবং ৩০তম চায়না-কুনমিং আমদানি-রপ্তানি ২০২৬’ শীর্ষক মেলার ডি-ব্রিফিং অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের কথা জানান।

বাণিজ্যমন্ত্রী রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) পরিচালনা পর্ষদের চেয়ারম্যান হিসেবে আছেন।

বাণিজ্য মন্ত্রী বলেন, আমাদের জাতীয় রপ্তানি খাতে ক্ষুদ্র উদ্যোক্তাদের ভূমিকা অপরিসীম। আন্তর্জাতিক মেলায় অংশ নেওয়া তাদের পণ্য বিশ্ববাজারে পরিচিতি ও বাজার প্রসারের জন্য অত্যন্ত জরুরি। কিন্তু আর্থিক সীমাবদ্ধতার কারণে অনেক সম্ভাবনাময় ক্ষুদ্র উদ্যোক্তা ইচ্ছা থাকা সত্ত্বেও এসব আন্তর্জাতিক মেলায় অংশ নিতে পারেন না।

উদ্যোক্তাদের এই আর্থিক বাধা দূর করতেই সরকার আন্তর্জাতিক মেলায় তাদের বুথ ভাড়া মওকুফের সিদ্ধান্ত নিয়েছে বলে তিনি জানান।

ব্যবসাবাণিজ্য সহজীকরণে সরকারের নানামুখী ভাবনার কথা উল্লেখ করে মন্ত্রী আরও বলেন, বর্তমান সরকার জনগণের সরকার। ব্যবসা-বাণিজ্য সহজ করতে আমরা বিশেষ উদ্যোগ নিচ্ছি। ব্যবসায়ীদের ট্রেড লাইসেন্সের মেয়াদ বাড়িয়ে পাঁচ বছর করা হবে। পাশাপাশি উদ্যোক্তারা যাতে ঘরে বসেই অনলাইনে লাইসেন্স পেতে পারেন, সেই ডিজিটাল ব্যবস্থাও নেওয়া হচ্ছে।

ডি-ব্রিফিং অনুষ্ঠানে উপস্থিত ক্ষুদ্র উদ্যোক্তারা চীনের কুনমিং মেলায় তাদের অভিজ্ঞতা, বিভিন্ন প্রস্তাবনা ও নানা চ্যালেঞ্জের কথা তুলে ধরেন। মন্ত্রী ধৈর্য ধরে তাদের বক্তব্য শোনেন এবং ব্যবসায়িক সুবিধা প্রসারে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।

অনুষ্ঠানের শুরুতে মন্ত্রী ও আমন্ত্রিত অতিথি রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) থেকে প্রকাশিত ত্রৈমাসিক নিউজলেটার পত্রিকার মোড়ক উন্মোচন করেন।

রপ্তানি উন্নয়ন ব্যুরোর ভাইস চেয়ারম্যান ও প্রধান নির্বাহী মোহাম্মদ হাসান আরিফের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মো. আতাউর রহমান খান।

এছাড়া, অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ বহুমুখী পাটজাত পণ্য প্রস্তুতকারক ও রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের সভাপতি মো. রাশেদুল করিম মুন্না এবং ফুটওয়্যার লেদারগুডস উৎপাদনকারী ও রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি মো. নাসির খান।

এ বিভাগের সর্বাধিক পঠিত

আরও
Advertise with us

ফলো করুন Daily News of Bangladesh-এর খবর

প্রধান সম্পাদক
Cheif Editor

আমিনুল ইসলাম
Aminul Islam

সম্পাদক
Editor

সফিউর রহমান সফিক
Shafiur Rahma Shafiq

ব্যবস্থাপনা সম্পাদক
Managing Editor

মোহাম্মদ ফিরোজ খান
Mohammed Feroz khan

প্রকাশক
Publisher

ফারজানা আফরিন সৈথী
Farzana Afrin Soythe

ইউরোপ ব্যুরো চীফ
Europe Bureau Chief

Shah Mohammed Taifur Rahman Choton Tel.+393274953442 শাহ মোহাম্মদ তাইফুর রহমান ছোটন
ঠিকানা

© ২০২৬ দৈনিক নিউজ অব বাংলাদেশ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত