সর্বশেষ >>
সর্বশেষ >>
Advertise with us

‘অন্তহীন যুদ্ধ’ আর নয়, পুতিনকে মোদির যে বার্তা

ডেস্ক রিপোর্ট   |   মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬   |   প্রিন্ট   |   ৬৯ বার পঠিত   |   পড়ুন মিনিটে

‘অন্তহীন যুদ্ধ’ আর নয়, পুতিনকে মোদির যে বার্তা

ইউক্রেন যুদ্ধের অবসানে দ্রুত এগিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠকে তিনি বলেছেন, ‘অন্তহীন যুদ্ধ’ থেকে সরে এসে যুদ্ধ বন্ধের দিকে এগোতে হবে। জবাবে পুতিনও জানিয়েছেন, রাশিয়া সেই পথেই এগোচ্ছে।

সোমবার কিরগিজস্তানের রাজধানী বিশকেকে সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশনের (এসসিও) সম্মেলনের ফাঁকে পুতিনের সঙ্গে বৈঠক করেন মোদি। বৈঠকে ইউক্রেন যুদ্ধের প্রসঙ্গ তুলে তিনি বলেন, ‘আমাদের অন্তহীন যুদ্ধ থেকে সরে এসে যুদ্ধ বন্ধের দিকে এগোতে হবে।’

মোদির বক্তব্যের জবাবে পুতিন বলেন, ‘প্রধানমন্ত্রী মোদি, আপনাকে ধন্যবাদ। আমরা সেদিকেই এগোচ্ছি।’

২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে সামরিক অভিযান শুরু করে রাশিয়া। চার বছরের বেশি সময় ধরে চলা এই যুদ্ধের এখনো কোনো স্থায়ী সমাধান হয়নি। বরং সাম্প্রতিক সময়ে দুই পক্ষের হামলা-পাল্টা হামলায় সংঘাত আরও তীব্র হয়েছে।

বিশকেকে অনুষ্ঠিত এসসিও সম্মেলনে রাশিয়া, চীন, ভারত, পাকিস্তান ও বেলারুশসহ সদস্য দেশগুলোর নেতারা অংশ নিচ্ছেন। সম্মেলনের ফাঁকে মোদি-পুতিনের বৈঠকে ইউক্রেন যুদ্ধের পাশাপাশি দ্বিপক্ষীয় ও আঞ্চলিক বিভিন্ন বিষয় নিয়েও আলোচনা হয়।

সূত্র: দ্য হিন্দু

এ বিভাগের সর্বাধিক পঠিত

আরও
Advertise with us

ফলো করুন Daily News of Bangladesh-এর খবর

প্রধান সম্পাদক
Cheif Editor

আমিনুল ইসলাম
Aminul Islam

সম্পাদক ও প্রকাশক
Editor & Publisher

সফিউর রহমান সফিক
Shafiur Rahma Shafiq

ব্যবস্থাপনা সম্পাদক
Managing Editor

মোহাম্মদ ফিরোজ খান
Mohammed Feroz khan

ইউরোপ ব্যুরো চীফ
Europe Bureau Chief

Shah Mohammed Taifur Rahman Choton Tel.+393274953442 শাহ মোহাম্মদ তাইফুর রহমান ছোটন
ঠিকানা

© ২০২৬ দৈনিক নিউজ অব বাংলাদেশ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত