সর্বশেষ >>
সর্বশেষ >>
Advertise with us

রাজনৈতিক উদ্দেশ্যে প্রমাণিত হলে হত্যা মামলাও প্রত্যাহার: আইনমন্ত্রী

ডেস্ক রিপোর্ট   |   মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬   |   প্রিন্ট   |   ২ বার পঠিত   |   পড়ুন মিনিটে

রাজনৈতিক উদ্দেশ্যে প্রমাণিত হলে হত্যা মামলাও প্রত্যাহার: আইনমন্ত্রী

রাজনৈতিক উদ্দেশ্যে দায়ের করা হয়েছে—যাচাই-বাছাইয়ে এমনটি প্রমাণিত হলে ধর্ষণ মামলা ছাড়া হত্যা মামলাসহ সব ধরনের মামলা প্রত্যাহার করা হবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। এ ক্ষেত্রে কোনো ধরনের শর্ত বা দ্বিধাদ্বন্দ্ব থাকবে না বলে জানিয়েছেন তিনি।

মঙ্গলবার (১০ নভেম্বর) জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে সরকারি দলের সংসদ সদস্য জয়নুল আবদিন ফারুকের (নোয়াখালী-২) এক সম্পূরক প্রশ্নের জবাবে আইনমন্ত্রী এ কথা বলেন।

রাজনৈতিক মামলায় অভিযুক্ত নেতাকর্মীদের নির্ধারিত ফরমে মামলা প্রত্যাহারের আবেদন করার আহ্বান জানিয়ে তিনি বলেন, কারও বিরুদ্ধে এ ধরনের মামলা থাকলে যত দ্রুত সম্ভব আবেদন জমা দিতে হবে। যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে সরকার এসব মামলা প্রত্যাহারের ব্যবস্থা নেবে।

এ সময় বিএনপির সাবেক চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং বিএনপি চেয়ারম্যান ও বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রসঙ্গ তুলে আইনমন্ত্রী বলেন, তারা কখনো নিজেদের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহারের আবেদন করেননি। বরং আদালতের মাধ্যমে আইনি প্রতিকার চেয়েছেন।

মন্ত্রী জানান, রাজনৈতিক উদ্দেশ্যে দায়ের করা মামলাগুলো যথাযথ আইনি ও প্রশাসনিক প্রক্রিয়ার মাধ্যমে নিষ্পত্তির উদ্যোগ নিয়েছে সরকার।

এদিকে চাঁপাইনবাবগঞ্জ জেলায় বিচারাধীন মামলার সংখ্যা ও বিচারকের সংকট নিয়ে বিরোধী দল জামায়াতে ইসলামীর সংসদ সদস্য মো. কেরামত আলীর (চাঁপাইনবাবগঞ্জ-১) এক সম্পূরক প্রশ্নের জবাবে আইনমন্ত্রী জানান, বর্তমানে দেশের বিভিন্ন স্থানে বিচারকের প্রায় ৩৯৪টি পদ শূন্য রয়েছে।

তিনি বলেন, শূন্য পদগুলো পূরণে ইতোমধ্যে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হয়েছে। আশা করা হচ্ছে, এ সংকট কাটিয়ে ওঠা সম্ভব হবে।

মামলা প্রত্যাহারের প্রক্রিয়া ব্যাখ্যা করে আইনমন্ত্রী বলেন, সরকার এ ক্ষেত্রে তিন ধরনের মামলা চিহ্নিত করেছে। যেসব মামলায় পুলিশ অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করেনি এবং চূড়ান্ত প্রতিবেদন দেওয়ার পর্যায়ে রয়েছে, সেগুলোর অধিকাংশ ক্ষেত্রে ৫ আগস্টের জুলাই গণ-অভ্যুত্থানের পর চূড়ান্ত প্রতিবেদন দেওয়া হয়েছে।

অন্যদিকে, যেসব মামলায় অভিযোগপত্র দাখিল করা হয়েছে, কিন্তু সাক্ষ্যগ্রহণ শুরু হয়নি, সেগুলো প্রত্যাহারের বিষয়টি বিবেচনা করা হচ্ছে।

আইনমন্ত্রী আরও বলেন, শুধু মামলার এজাহার বা নথিপত্র পর্যালোচনা করে কোনো মামলাকে রাজনৈতিক মামলা হিসেবে চিহ্নিত করা সম্ভব নয়। এ কারণে যথাযথ যাচাই-বাছাইয়ের মাধ্যমে রাজনৈতিক মামলায় অভিযুক্তদের আবেদন করার আহ্বান জানিয়েছে সরকার।

এ বিভাগের সর্বাধিক পঠিত

আরও
Advertise with us

ফলো করুন Daily News of Bangladesh-এর খবর

প্রধান সম্পাদক
Cheif Editor

আমিনুল ইসলাম
Aminul Islam

সম্পাদক ও প্রকাশক
Editor & Publisher

সফিউর রহমান সফিক
Shafiur Rahma Shafiq

ব্যবস্থাপনা সম্পাদক
Managing Editor

মোহাম্মদ ফিরোজ খান
Mohammed Feroz khan

ইউরোপ ব্যুরো চীফ
Europe Bureau Chief

Shah Mohammed Taifur Rahman Choton Tel.+393274953442 শাহ মোহাম্মদ তাইফুর রহমান ছোটন
ঠিকানা

© ২০২৬ দৈনিক নিউজ অব বাংলাদেশ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত