সর্বশেষ >>
সর্বশেষ >>
Advertise with us

সরাইলে ২২ উন্নয়ন প্রকল্পের চেক বিতরণ, কাজের মান নিশ্চিতে কঠোর বার্তা জেলা পরিষদ প্রশাসকের

জেলা প্রতিনিধি   |   মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬   |   প্রিন্ট   |   ১ বার পঠিত   |   পড়ুন মিনিটে

সরাইলে ২২ উন্নয়ন প্রকল্পের চেক বিতরণ, কাজের মান নিশ্চিতে কঠোর বার্তা জেলা পরিষদ প্রশাসকের

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় জেলা পরিষদের অর্থায়নে নেওয়া ২২টি উন্নয়ন প্রকল্পের প্রথম কিস্তির চেক হস্তান্তর করা হয়েছে। মঙ্গলবার (১০ নভেম্বর) সকাল ১১টায় সরাইল উপজেলা ডাকবাংলোতে আয়োজিত অনুষ্ঠানে প্রকল্প বাস্তবায়ন কমিটির (পিআইসি) সদস্যদের হাতে এসব চেক তুলে দেন ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদের প্রশাসক আলহাজ্ব সিরাজুল ইসলাম।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, জেলা পরিষদের অর্থায়নে গৃহীত প্রতিটি উন্নয়ন প্রকল্পের কাজ স্বচ্ছতা, জবাবদিহিতা ও গুণগত মান বজায় রেখে বাস্তবায়ন করতে হবে। সরকারি অর্থের যথাযথ ব্যবহার নিশ্চিত করতে হবে। কোনো ধরনের অনিয়ম, দুর্নীতি, অবহেলা কিংবা কাজে গাফিলতি বরদাশত করা হবে না।

তিনি আরও বলেন, সরাইল উপজেলার বিভিন্ন এলাকায় জনকল্যাণমূলক ও অবকাঠামোগত উন্নয়নের লক্ষ্যে এসব প্রকল্প গ্রহণ করা হয়েছে। প্রকল্পগুলোর কাজ যথাযথভাবে সম্পন্ন করতে সংশ্লিষ্টদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরাইল উপজেলা বিএনপির সভাপতি আনিসুল ইসলাম ঠাকুর, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নুরুজ্জামান লস্কর তপু, সিনিয়র সহ-সভাপতি আশরাফুল করিম রিপন এবং যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদ্য সাবেক কুমিল্লা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ভিপি তাজুল ইসলাম।

এ ছাড়া বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং সংশ্লিষ্ট প্রকল্প বাস্তবায়ন কমিটির সদস্যরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

প্রথম কিস্তির চেক হস্তান্তরের মধ্য দিয়ে প্রকল্পগুলোর বাস্তবায়ন কার্যক্রম আরও গতিশীল হবে বলে আশা প্রকাশ করেন সংশ্লিষ্টরা।

এ বিভাগের সর্বাধিক পঠিত

আরও
Advertise with us

ফলো করুন Daily News of Bangladesh-এর খবর

প্রধান সম্পাদক
Cheif Editor

আমিনুল ইসলাম
Aminul Islam

সম্পাদক ও প্রকাশক
Editor & Publisher

সফিউর রহমান সফিক
Shafiur Rahma Shafiq

ব্যবস্থাপনা সম্পাদক
Managing Editor

মোহাম্মদ ফিরোজ খান
Mohammed Feroz khan

ইউরোপ ব্যুরো চীফ
Europe Bureau Chief

Shah Mohammed Taifur Rahman Choton Tel.+393274953442 শাহ মোহাম্মদ তাইফুর রহমান ছোটন
ঠিকানা

© ২০২৬ দৈনিক নিউজ অব বাংলাদেশ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত