সর্বশেষ >>
সর্বশেষ >>
Advertise with us

ফায়জুর রহমান ফয়েজের নেতৃত্বে বিশাল র‌্যালি নিয়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে অংশগ্রহণ

জেলা প্রতিনিধি   |   শনিবার, ০৭ নভেম্বর ২০২৬   |   প্রিন্ট   |   ২ বার পঠিত   |   পড়ুন মিনিটে

ফায়জুর রহমান ফয়েজের নেতৃত্বে বিশাল র‌্যালি নিয়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে অংশগ্রহণ

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার ৭নং তালশহর পূর্ব ইউনিয়নে বিশাল র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৭ নভেম্বর) ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী ফায়জুর রহমান ফয়েজের নেতৃত্বে ‘সবার আগে বাংলাদেশ’ স্লোগানে আয়োজিত এ র‌্যালিতে বিপুলসংখ্যক নারী-পুরুষ, নেতাকর্মী ও সমর্থক অংশ নেন।

দিবসটি উপলক্ষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের প্রতি শ্রদ্ধা জানিয়ে ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড থেকে গাড়িবহর ও খণ্ড খণ্ড মিছিল নিয়ে নেতাকর্মীরা শহরে জড়ো হন। পরে ফায়জুর রহমান ফয়েজের নেতৃত্বে বিশাল মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা পরিষদ প্রাঙ্গণে আয়োজিত মূল র‌্যালি ও সমাবেশে যোগ দেয়।

র‌্যালিতে অংশ নিয়ে চেয়ারম্যান পদপ্রার্থী ফায়জুর রহমান ফয়েজ একটি আধুনিক, উন্নত ও জনবান্ধব ইউনিয়ন পরিষদ গড়ার অঙ্গীকার ব্যক্ত করেন।

তিনি বলেন, অবহেলিত রাস্তাঘাট ও যোগাযোগব্যবস্থার উন্নয়ন, পিছিয়ে পড়া মানুষের জীবনমান পরিবর্তন, মাদকমুক্ত সমাজ গঠন এবং শিক্ষার মানোন্নয়ন তাঁর প্রধান লক্ষ্য। জনগণের দুর্ভোগ লাঘব ও ইউনিয়নের সার্বিক উন্নয়নে তিনি সবার সহযোগিতা কামনা করেন।

এ বিভাগের সর্বাধিক পঠিত

আরও
Advertise with us

ফলো করুন Daily News of Bangladesh-এর খবর

প্রধান সম্পাদক
Cheif Editor

আমিনুল ইসলাম
Aminul Islam

সম্পাদক ও প্রকাশক
Editor & Publisher

সফিউর রহমান সফিক
Shafiur Rahma Shafiq

ব্যবস্থাপনা সম্পাদক
Managing Editor

মোহাম্মদ ফিরোজ খান
Mohammed Feroz khan

ইউরোপ ব্যুরো চীফ
Europe Bureau Chief

Shah Mohammed Taifur Rahman Choton Tel.+393274953442 শাহ মোহাম্মদ তাইফুর রহমান ছোটন
ঠিকানা

© ২০২৬ দৈনিক নিউজ অব বাংলাদেশ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত