সর্বশেষ >>
সর্বশেষ >>
Advertise with us

হবিগঞ্জে পিকআপ-কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে শ্রমিক নিহত

জেলা প্রতিনিধি   |   সোমবার, ০২ নভেম্বর ২০২৬   |   প্রিন্ট   |   ৪ বার পঠিত   |   পড়ুন মিনিটে

হবিগঞ্জে পিকআপ-কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে শ্রমিক নিহত

হবিগঞ্জের বাহুবলে ঢাকা-সিলেট মহাসড়কে মিনি পিকআপ ও কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে মোহাম্মদ আনিস হাওলাদার (৪৫) নামে এক শ্রমিক নিহত হয়েছেন।

সোমবার (২ নভেম্বর) সকালে উপজেলার মিরপুর এলাকায় একটি ইটভাটার সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আনিস হাওলাদার পিরোজপুর জেলার নাজিরপুর থানার মিঠারকুল গ্রামের বাসিন্দা। তিনি ঢাকা-সিলেট মহাসড়কের ছয় লেন নির্মাণ প্রকল্পে শ্রমিক হিসেবে কর্মরত ছিলেন।

পুলিশ সূত্রে জানা যায়, সকালে মিরপুর এলাকায় ইটভাটার সামনে একটি মিনি পিকআপের সঙ্গে কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে পিকআপে থাকা আনিস হাওলাদার ঘটনাস্থলেই নিহত হন।

শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) মো. মাকসুদ হোসেন জানান, নিহতের মরদেহ বর্তমানে হাইওয়ে থানায় রাখা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

দুর্ঘটনার পর ঢাকা-সিলেট মহাসড়কে প্রায় এক ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। পরে হাইওয়ে পুলিশের উদ্যোগে পরিস্থিতি স্বাভাবিক হলে যান চলাচল পুনরায় শুরু হয়।

এ বিভাগের সর্বাধিক পঠিত

আরও
Advertise with us

ফলো করুন Daily News of Bangladesh-এর খবর

প্রধান সম্পাদক
Cheif Editor

আমিনুল ইসলাম
Aminul Islam

সম্পাদক ও প্রকাশক
Editor & Publisher

সফিউর রহমান সফিক
Shafiur Rahma Shafiq

ব্যবস্থাপনা সম্পাদক
Managing Editor

মোহাম্মদ ফিরোজ খান
Mohammed Feroz khan

ইউরোপ ব্যুরো চীফ
Europe Bureau Chief

Shah Mohammed Taifur Rahman Choton Tel.+393274953442 শাহ মোহাম্মদ তাইফুর রহমান ছোটন
ঠিকানা

© ২০২৬ দৈনিক নিউজ অব বাংলাদেশ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত