সর্বশেষ >>
সর্বশেষ >>
Advertise with us

নাসিরনগরে সরকারি রাস্তা ও খাল দখলের অভিযোগ, ইউএনওর কাছে ইউপি সদস্যের আবেদন

জেলা প্রতিনিধি   |   সোমবার, ০২ নভেম্বর ২০২৬   |   প্রিন্ট   |   ১২ বার পঠিত   |   পড়ুন মিনিটে

নাসিরনগরে সরকারি রাস্তা ও খাল দখলের অভিযোগ, ইউএনওর কাছে ইউপি সদস্যের আবেদন

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে জনসাধারণের চলাচলের রাস্তা ও পানি নিষ্কাশনের সরকারি খাল অবৈধভাবে দখল করে প্রতিবন্ধকতা সৃষ্টির অভিযোগ উঠেছে। এতে চরম দুর্ভোগে পড়েছেন স্থানীয় বাসিন্দা, শিক্ষার্থী ও কৃষকরা। এ ঘটনায় দখলমুক্ত করে জনসাধারণের চলাচল ও পানিপ্রবাহ স্বাভাবিক করার দাবিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরাবর লিখিত আবেদন করেছেন স্থানীয় ইউপি সদস্য মো. হুকুম আলী।

রোববার (১ নভেম্বর ২০২৬) নাসিরনগর উপজেলার ৯ নম্বর চাপরতলা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের উড়িয়াইন গ্রামের পক্ষে তিনি এ আবেদন করেন।

আবেদনে উল্লেখ করা হয়, উড়িয়াইন মৌজার বিএস দাগ নম্বর ১৩২, ১৩৩, ১৬০, ২২৮ ও ২১৪-এর অন্তর্ভুক্ত গুরুত্বপূর্ণ রাস্তাটি দীর্ঘদিন ধরে স্থানীয়দের চলাচল, কৃষিপণ্য পরিবহন, শিক্ষার্থীদের বিদ্যালয়ে যাতায়াত এবং জরুরি রোগী পরিবহনে ব্যবহৃত হয়ে আসছে। পাশাপাশি সরকারি খালটি এলাকার পানি নিষ্কাশনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

অভিযোগে বলা হয়েছে, একই গ্রামের মৃত তারা মিয়ার ছেলে জিতু মিয়া এবং মৃত ইমাম হোসেনের ছেলেরা—মো. ফারুক মিয়া, মো. তাউস মিয়া, মো. সাফকুল মিয়া ও মো. শিরান মিয়া রাস্তা ও খালের জায়গায় কাঁটার বেড়া ও বিভিন্ন প্রতিবন্ধকতা সৃষ্টি করে জনসাধারণের চলাচলে বাধা দিচ্ছেন। একই সঙ্গে খালের স্বাভাবিক পানিপ্রবাহ বন্ধ হয়ে গেছে।

এতে নারী, শিশু, বৃদ্ধ ও কৃষকসহ গ্রামের সাধারণ মানুষ চরম ভোগান্তিতে পড়েছেন। বিশেষ করে বর্ষা মৌসুমে পানি নিষ্কাশন ব্যাহত হওয়ায় জলাবদ্ধতার আশঙ্কা তৈরি হয়েছে।

আবেদনে ইউপি সদস্য মো. হুকুম আলী বলেন, রাস্তা ও খালের প্রকৃত সীমানা নির্ধারণ করে সরেজমিনে তদন্তের মাধ্যমে অবৈধ দখল ও প্রতিবন্ধকতা অপসারণ করা জরুরি। এ জন্য তিনি দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণে উপজেলা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।

আবেদনের সঙ্গে রাস্তা ও খালের ছবি, এলাকাবাসীর গণস্বাক্ষর এবং বিএস নকশার কপি সংযুক্ত করা হয়েছে।

এ বিষয়ে অভিযুক্তদের কোনো বক্তব্য পাওয়া যায়নি। উপজেলা প্রশাসন জানিয়েছে, অভিযোগটি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এ বিভাগের সর্বাধিক পঠিত

আরও
Advertise with us

ফলো করুন Daily News of Bangladesh-এর খবর

প্রধান সম্পাদক
Cheif Editor

আমিনুল ইসলাম
Aminul Islam

সম্পাদক ও প্রকাশক
Editor & Publisher

সফিউর রহমান সফিক
Shafiur Rahma Shafiq

ব্যবস্থাপনা সম্পাদক
Managing Editor

মোহাম্মদ ফিরোজ খান
Mohammed Feroz khan

ইউরোপ ব্যুরো চীফ
Europe Bureau Chief

Shah Mohammed Taifur Rahman Choton Tel.+393274953442 শাহ মোহাম্মদ তাইফুর রহমান ছোটন
ঠিকানা

© ২০২৬ দৈনিক নিউজ অব বাংলাদেশ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত