সর্বশেষ >>
সর্বশেষ >>
Advertise with us

সানায় হামলা হলেই সৌদির ৩ স্থাপনায় আঘাত, হুতিদের কড়া হুঁশিয়ারি

ডেস্ক রিপোর্ট   |   মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬   |   প্রিন্ট   |   ৫ বার পঠিত   |   পড়ুন মিনিটে

সানায় হামলা হলেই সৌদির ৩ স্থাপনায় আঘাত, হুতিদের কড়া হুঁশিয়ারি

ইয়েমেনের রাজধানী সানায় সামরিক হামলা চালানো হলে সৌদি আরবের তিনটি গুরুত্বপূর্ণ স্থাপনায় পাল্টা হামলার হুমকি দিয়েছে হুতি বিদ্রোহীরা। লক্ষ্যবস্তুর তালিকায় রয়েছে সৌদি আরামকোর প্রধান কার্যালয়, কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দর এবং আরামকোর একটি শোধনাগার। এসব স্থাপনা থেকে সংশ্লিষ্ট ব্যক্তিদের সরে যাওয়ারও নির্দেশ দিয়েছে গোষ্ঠীটি।

মঙ্গলবার (১৩ অক্টোবর) হুতিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি এক বিবৃতিতে জানান, সৌদি আরবের যেকোনো তেল স্থাপনাকে তাদের সামরিক বাহিনীর জন্য বৈধ লক্ষ্যবস্তু হিসেবে বিবেচনা করা হচ্ছে।

সম্ভাব্য হামলার ঝুঁকি এড়াতে সৌদি তেল স্থাপনাগুলোতে কর্মরত বিদেশি বিশেষজ্ঞ, প্রকৌশলী ও শ্রমিকদের অবিলম্বে নিরাপদ দূরত্বে সরে যাওয়ার সতর্কবার্তা দেন তিনি। বিমানবন্দর ও আকাশপথ নিয়েও সতর্ক করেছে গোষ্ঠীটি। এসব ক্ষেত্রে বিমান সংস্থা, যাত্রী ও সংশ্লিষ্ট কর্মীদের সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের আহ্বান জানানো হয়েছে।

সৌদি জোটের সতর্কবার্তার পর পাল্টা হুমকি

সানায় হুতি-নিয়ন্ত্রিত এলাকায় সৌদি নেতৃত্বাধীন সামরিক জোটের সতর্কবার্তার পরই পাল্টা হামলার হুমকি দেয় গোষ্ঠীটি।

মঙ্গলবার সকালে সানার আল-সাবাহা এলাকায় অবস্থিত ইয়েমেন পেট্রোলিয়াম কোম্পানির কেন্দ্রীয় স্টেশন থেকে সাধারণ নাগরিকদের অবিলম্বে সরে যাওয়ার নির্দেশ দেয় সৌদি নেতৃত্বাধীন জোট। সম্ভাব্য সামরিক অভিযানের আগে প্রাণহানি এড়াতে এ নির্দেশ দেওয়া হয়েছে বলে জানায় জোটটি।

এর জবাবে হুতিরা জানায়, সানায় হামলা হলে সৌদি আরবের দাম্মামে অবস্থিত আরামকোর প্রধান কার্যালয় এবং রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দর ও আরামকোর শোধনাগারে পাল্টা আঘাত হানা হতে পারে।

দীর্ঘদিনের সংঘাতের মধ্যে দুই পক্ষের পাল্টাপাল্টি হুমকিতে মধ্যপ্রাচ্যের আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠার আশঙ্কা দেখা দিয়েছে।

সূত্র: আনাদোলু এজেন্সি

এ বিভাগের সর্বাধিক পঠিত

আরও
Advertise with us

ফলো করুন Daily News of Bangladesh-এর খবর

প্রধান সম্পাদক
Cheif Editor

আমিনুল ইসলাম
Aminul Islam

সম্পাদক ও প্রকাশক
Editor & Publisher

সফিউর রহমান সফিক
Shafiur Rahma Shafiq

ব্যবস্থাপনা সম্পাদক
Managing Editor

মোহাম্মদ ফিরোজ খান
Mohammed Feroz khan

ইউরোপ ব্যুরো চীফ
Europe Bureau Chief

Shah Mohammed Taifur Rahman Choton Tel.+393274953442 শাহ মোহাম্মদ তাইফুর রহমান ছোটন
ঠিকানা

© ২০২৬ দৈনিক নিউজ অব বাংলাদেশ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত