সর্বশেষ >>
সর্বশেষ >>
Advertise with us

বিমানবন্দরের নিরাপত্তায় অবহেলা নয়, গাফিলতিতে কঠোর শাস্তি

নিজস্ব প্রতিবেদক   |   সোমবার, ০৫ অক্টোবর ২০২৬   |   প্রিন্ট   |   ১৫ বার পঠিত   |   পড়ুন মিনিটে

বিমানবন্দরের নিরাপত্তায় অবহেলা নয়, গাফিলতিতে কঠোর শাস্তি

বিমানবন্দরের নিরাপত্তা নিশ্চিতে কোনো ধরনের অবহেলা সহ্য করা হবে না বলে সতর্ক করেছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত। দায়িত্ব পালনে গাফিলতি পাওয়া গেলে সংশ্লিষ্টদের কঠোর শাস্তির আওতায় আনা হবে বলে জানিয়েছেন তিনি। একই সঙ্গে দক্ষতা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনকারীদের পুরস্কৃত করার আশ্বাস দিয়েছেন মন্ত্রী।

সোমবার (৫ অক্টোবর) ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ‘এয়ারপোর্ট ফায়ার ইমার্জেন্সি এক্সারসাইজ ২০২৬’ শীর্ষক মহড়া পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

মন্ত্রী বলেন, জরুরি পরিস্থিতিতে দ্রুত ও কার্যকর পদক্ষেপ নেওয়ার সক্ষমতা সংশ্লিষ্ট সংস্থাগুলোর প্রস্তুতি ও দক্ষতার ওপর অনেকাংশে নির্ভর করে। এর সঙ্গে সরাসরি যাত্রীদের জীবন ও নিরাপত্তা জড়িত। তাই দায়িত্ব পালনে কোনো ধরনের শিথিলতা বা অবহেলা মেনে নেওয়া হবে না।

মহড়ায় ব্যাংকক থেকে ঢাকাগামী ৯৮ জন যাত্রী ও পাঁচজন ক্রুবাহী একটি উড়োজাহাজের ইঞ্জিনে ত্রুটি দেখা দেওয়ার পর অগ্নিকাণ্ডের একটি কৃত্রিম পরিস্থিতি তৈরি করা হয়। এরপর জরুরি উদ্ধার ও অগ্নিনির্বাপণ কার্যক্রমের অনুশীলন চালানো হয়।

এতে বিমানবন্দরের ফায়ার সার্ভিস, এয়ার ট্রাফিক কন্ট্রোল (এটিসি), উদ্ধারকারী দল, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং চিকিৎসাসেবা প্রতিষ্ঠানের সদস্যরা সমন্বিতভাবে অংশ নেন। তারা দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনা এবং যাত্রীদের নিরাপদে উদ্ধারের কার্যক্রম পরিচালনা করেন।

মহড়ায় সংশ্লিষ্ট সব সংস্থার সমন্বিত ও কার্যকর ভূমিকার প্রশংসা করেন বিমানমন্ত্রী। তিনি বলেন, দেশের বিমানবন্দরগুলোতে শতভাগ নিরাপত্তা ও বিশ্বমানের সেবা নিশ্চিত করতে সরকার সার্বক্ষণিক নজরদারি করছে। এ লক্ষ্য বাস্তবায়নে অগ্রাধিকারভিত্তিতে বিভিন্ন পদক্ষেপও নেওয়া হচ্ছে।

এ বিভাগের সর্বাধিক পঠিত

আরও
Advertise with us

ফলো করুন Daily News of Bangladesh-এর খবর

প্রধান সম্পাদক
Cheif Editor

আমিনুল ইসলাম
Aminul Islam

সম্পাদক ও প্রকাশক
Editor & Publisher

সফিউর রহমান সফিক
Shafiur Rahma Shafiq

ব্যবস্থাপনা সম্পাদক
Managing Editor

মোহাম্মদ ফিরোজ খান
Mohammed Feroz khan

ইউরোপ ব্যুরো চীফ
Europe Bureau Chief

Shah Mohammed Taifur Rahman Choton Tel.+393274953442 শাহ মোহাম্মদ তাইফুর রহমান ছোটন
ঠিকানা

© ২০২৬ দৈনিক নিউজ অব বাংলাদেশ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত