সর্বশেষ >>
সর্বশেষ >>
Advertise with us

ইয়েমেনে ঘরছাড়া ২ লাখ, বুনো শস্য-লতাপাতা কুড়িয়ে ক্ষুধা মেটাচ্ছে শিশুরা

ডেস্ক রিপোর্ট   |   সোমবার, ০৫ অক্টোবর ২০২৬   |   প্রিন্ট   |   ৩ বার পঠিত   |   পড়ুন মিনিটে

ইয়েমেনে ঘরছাড়া ২ লাখ, বুনো শস্য-লতাপাতা কুড়িয়ে ক্ষুধা মেটাচ্ছে শিশুরা

ইয়েমেনে সংঘাতের ভয়াবহতায় ঘরবাড়ি ছেড়ে আশ্রয়শিবিরে ঠাঁই নিয়েছে প্রায় দুই লাখ মানুষ। খাদ্যের তীব্র সংকটে শিবিরের শিশুরা এখন বুনো শস্য ও লতাপাতা কুড়িয়ে এনে নিজেরাই রান্না করে ক্ষুধা মেটাচ্ছে।

আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, তাইজ ও এডেন প্রদেশের মধ্যবর্তী একটি আশ্রয়শিবিরে টানা ২০ দিনের বেশি সময় ধরে এমন মানবেতর জীবন কাটাচ্ছে বাস্তুচ্যুত শিশুরা।

শিবিরের কাছের উপত্যকায় ঘুরে ঘুরে বুনো শস্য ও গাছপালা সংগ্রহ করছে তারা। পরে নিজেরাই আগুন জ্বালিয়ে সেগুলো রান্না করে খাচ্ছে। যুদ্ধ ও খাদ্যসংকটের কারণে শিশুদের এমন জীবনযাপন ইয়েমেনের চলমান মানবিক সংকটের ভয়াবহ চিত্র তুলে ধরছে।

সম্প্রতি এসব এলাকায় লড়াইয়ের মাত্রা বেড়ে যাওয়ায় হাজার হাজার মানুষ নতুন করে আশ্রয় নিয়েছেন। মানবিক সহায়তা সংস্থাগুলোর মতে, বাস্তুচ্যুত মানুষের সংখ্যা প্রায় দুই লাখে পৌঁছেছে।

প্রাণ বাঁচাতে এসব মানুষের অনেককেই দুই, তিন এমনকি চারবার পর্যন্ত ঘরবাড়ি ছেড়ে পালাতে হয়েছে। বারবার বাস্তুচ্যুত হয়ে তারা এখন আশ্রয়শিবিরে চরম অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছেন।

শিবিরের তাঁবুগুলোও বসবাসের জন্য উপযুক্ত নয়। খাদ্য ও নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর পাশাপাশি বেঁচে থাকার মৌলিক উপকরণেরও তীব্র সংকট রয়েছে। সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন শিশু ও বয়স্করা।

এমন পরিস্থিতিতে আন্তর্জাতিক সম্প্রদায় ও জাতিসংঘের কাছে জরুরি মানবিক সহায়তা বাড়ানোর আহ্বান জানিয়েছেন ইয়েমেনের প্রধানমন্ত্রী আল-জিন্দানি।

বার্তা সংস্থা সাবা জানিয়েছে, বাস্তুচ্যুত মানুষের সংখ্যা ও তাদের চাহিদা দ্রুত বাড়তে থাকায় সহায়তা বাড়ানোর অনুরোধ জানিয়েছেন তিনি।

রোববার এডেনে জাতিসংঘের মানবিক সহায়তা ও জরুরি ত্রাণবিষয়ক আন্ডার-সেক্রেটারি-জেনারেলের উপদেষ্টা জন গিংয়ের সঙ্গে বৈঠকে এ আহ্বান জানান ইয়েমেনের প্রধানমন্ত্রী।

সূত্র: আল জাজিরা

এ বিভাগের সর্বাধিক পঠিত

আরও
Advertise with us

ফলো করুন Daily News of Bangladesh-এর খবর

প্রধান সম্পাদক
Cheif Editor

আমিনুল ইসলাম
Aminul Islam

সম্পাদক ও প্রকাশক
Editor & Publisher

সফিউর রহমান সফিক
Shafiur Rahma Shafiq

ব্যবস্থাপনা সম্পাদক
Managing Editor

মোহাম্মদ ফিরোজ খান
Mohammed Feroz khan

ইউরোপ ব্যুরো চীফ
Europe Bureau Chief

Shah Mohammed Taifur Rahman Choton Tel.+393274953442 শাহ মোহাম্মদ তাইফুর রহমান ছোটন
ঠিকানা

© ২০২৬ দৈনিক নিউজ অব বাংলাদেশ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত