সর্বশেষ >>
সর্বশেষ >>
Advertise with us

পথকুকুরের উৎপাত, কর্মকর্তার টেবিলে ছেড়ে দেওয়া হলো কুকুর

ডেস্ক রিপোর্ট   |   শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬   |   প্রিন্ট   |   ৯৩ বার পঠিত   |   পড়ুন মিনিটে

পথকুকুরের উৎপাত, কর্মকর্তার টেবিলে ছেড়ে দেওয়া হলো কুকুর

মহারাষ্ট্রের নাসিকে পথকুকুরের উৎপাত নিয়ে ব্যবস্থা না নেওয়ার অভিযোগে অভিনব প্রতিবাদ করেছেন শিবসেনা (ইউবিটি) যুবসেনার নেতাকর্মীরা। নিফাড নগর পঞ্চায়েতের প্রধান কর্মকর্তা ধীরজ ভামরের কার্যালয়ে ঢুকে তার টেবিলের ওপর কয়েকটি পথকুকুর ছেড়ে দেন তারা।

যুবসেনার নেতাকর্মীদের অভিযোগ, এলাকায় দিন দিন পথকুকুরের সংখ্যা বাড়লেও বিষয়টি নিয়ে বারবার অভিযোগ জানানোর পরও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। এর প্রতিবাদেই এমন পদক্ষেপ নেওয়া হয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, যুবসেনার জেলা প্রধান বিক্রম রন্ধাভে একটি বস্তার মুখ খুলে একটি ছোট কুকুর বের করে কর্মকর্তার টেবিলের ওপর ছেড়ে দেন। এতে চেয়ারে বসে থাকা ধীরজ ভামরে চমকে গিয়ে কিছুটা দূরে সরে যান।

ভীত কুকুরটি পরে টেবিল থেকে নেমে একটি কোণে আশ্রয় নেয়। কিছুক্ষণ পর বস্তা থেকে আরও একটি কুকুর বের করা হয়। সেটি টেবিলের ওপর দিয়ে হেঁটে পাশের একটি চেয়ারে গিয়ে বসে পড়ে।

এ সময় রন্ধাভের গলায় ২০ রুপির নোট দিয়ে তৈরি একটি মালা দেখা যায়। তিনি কর্মকর্তার কাছে যেতে চাইলে তাকে বাধা দেন অন্য কর্মকর্তারা। এ নিয়ে দুই পক্ষের মধ্যে বাগ্বিতণ্ডাও হয়।

রন্ধাভে জানান, গত ছয় মাস ধরে এলাকায় পথকুকুরের উৎপাত নিয়ে তিনি প্রধান কর্মকর্তার কাছে অভিযোগ করে আসছেন। এলাকার পরিস্থিতির ছবি ও তথ্যও তাকে দেওয়া হয়েছে। কিন্তু কোনো ব্যবস্থা না নেওয়ায় প্রতিবাদের অংশ হিসেবে কুকুরগুলো কার্যালয়ে নিয়ে আসা হয়।

তার দাবি, সম্প্রতি একটি ছোট শিশু কুকুরের কামড়ে আহত হয়েছে। এ ছাড়া অনেক মানুষ ও নারীকে পথকুকুর তাড়া করেছে। এতে স্থানীয়দের মধ্যে আতঙ্ক তৈরি হয়েছে।

রন্ধাভে আরও অভিযোগ করেন, প্রধান কর্মকর্তা পথকুকুরের সমস্যা সমাধানের বদলে দরপত্রের কাজ নিয়েই বেশি ব্যস্ত। এ কারণে যুবসেনার কর্মীরা নোট দিয়ে তৈরি মালা নিয়ে গিয়ে সেটিও কর্মকর্তার টেবিলে রাখেন।

এ ঘটনাকে ‘শেষ সতর্কবার্তা’ উল্লেখ করে রন্ধাভে বলেন, আট দিনের মধ্যে ব্যবস্থা নেওয়া না হলে কর্মকর্তার কার্যালয়ে আরও কুকুর ছেড়ে দেওয়া হবে।

তিনি বলেন, গণেশ উৎসব চলায় মানুষ আরতির জন্য বাইরে বের হলে পথকুকুর তাদের পেছনে ছুটছে। ছোট শিশুরাও কুকুরের কামড়ের শিকার হচ্ছে। তাই দ্রুত সমস্যাটির সমাধান প্রয়োজন।

প্রধান কর্মকর্তা বিষয়টির গুরুত্ব বুঝে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন বলে আশা প্রকাশ করেন যুবসেনার এই নেতা।

সূত্র: এনডিটিভি

এ বিভাগের সর্বাধিক পঠিত

আরও
Advertise with us

ফলো করুন Daily News of Bangladesh-এর খবর

প্রধান সম্পাদক
Cheif Editor

আমিনুল ইসলাম
Aminul Islam

সম্পাদক ও প্রকাশক
Editor & Publisher

সফিউর রহমান সফিক
Shafiur Rahma Shafiq

ব্যবস্থাপনা সম্পাদক
Managing Editor

মোহাম্মদ ফিরোজ খান
Mohammed Feroz khan

ইউরোপ ব্যুরো চীফ
Europe Bureau Chief

Shah Mohammed Taifur Rahman Choton Tel.+393274953442 শাহ মোহাম্মদ তাইফুর রহমান ছোটন
ঠিকানা

© ২০২৬ দৈনিক নিউজ অব বাংলাদেশ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত