সর্বশেষ >>
সর্বশেষ >>
Advertise with us

অস্ট্রেলিয়ায় ইতিহাস গড়লেন বাংলাদেশি এলিজা, হলেন প্রথম বাংলাদেশি নারী ডেপুটি মেয়র

ডেস্ক রিপোর্ট   |   বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬   |   প্রিন্ট   |   ৯ বার পঠিত   |   পড়ুন মিনিটে

অস্ট্রেলিয়ায় ইতিহাস গড়লেন বাংলাদেশি এলিজা, হলেন প্রথম বাংলাদেশি নারী ডেপুটি মেয়র

অস্ট্রেলিয়ার স্থানীয় সরকার ব্যবস্থায় নতুন ইতিহাস গড়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত এলিজা রহমান। সাউথ-ওয়েস্ট সিডনির দ্রুত বর্ধনশীল ক্যামডেন কাউন্সিলের ডেপুটি মেয়র নির্বাচিত হয়েছেন তিনি। এর মধ্য দিয়ে অস্ট্রেলিয়ায় ডেপুটি মেয়র পদে দায়িত্ব পাওয়া প্রথম বাংলাদেশি নারী হিসেবে মাইলফলক তৈরি করেছেন এলিজা।

ক্যামডেন কাউন্সিলের সাধারণ সভায় কাউন্সিলরদের ভোটে ডেপুটি মেয়র নির্বাচিত হন এলিজা রহমান। বৃহস্পতিবার ঢাকায় অবস্থিত অস্ট্রেলিয়ান হাইকমিশন এক অভিনন্দন বার্তায় তার নির্বাচনের বিষয়টি জানায়।

একই সভায় কাউন্সিলর ভিন্স ফেরেরি মেয়র নির্বাচিত হন।

এলিজার এই নির্বাচনের মধ্য দিয়ে অস্ট্রেলিয়ার স্থানীয় সরকার ব্যবস্থায় ডেপুটি মেয়র হওয়া বাংলাদেশি বংশোদ্ভূত ব্যক্তির সংখ্যা দাঁড়াল দুজনে। এর আগে ২০২৩ সালের সেপ্টেম্বরে প্রথম বাংলাদেশি হিসেবে নিকটবর্তী ক্যাম্পবেলটাউন সিটির ডেপুটি মেয়র নির্বাচিত হয়েছিলেন মাসুদ খলিল।

দায়িত্ব পাওয়ার পর অনুভূতি জানিয়ে এলিজা রহমান বলেন, ‘এই পদে দায়িত্ব পালন করতে পারা অত্যন্ত আনন্দের। আমার নতুন অবস্থানের মধ্য দিয়ে এই চমৎকার কমিউনিটির সেবা চালিয়ে যেতে আমি উন্মুখ হয়ে আছি।’

এলিজা রহমানের এই অর্জনে অস্ট্রেলিয়ায় বসবাসরত বাংলাদেশি কমিউনিটির সদস্যসহ বিভিন্ন মহল থেকে অভিনন্দন ও শুভকামনা জানানো হয়েছে। বাংলাদেশি বংশোদ্ভূত একজন নারীর এই সাফল্য দেশটির স্থানীয় সরকার ব্যবস্থায় বাংলাদেশি কমিউনিটির অংশগ্রহণের ক্ষেত্রেও নতুন দৃষ্টান্ত তৈরি করেছে।

আরও
Advertise with us

ফলো করুন Daily News of Bangladesh-এর খবর

প্রধান সম্পাদক
Cheif Editor

আমিনুল ইসলাম
Aminul Islam

সম্পাদক ও প্রকাশক
Editor & Publisher

সফিউর রহমান সফিক
Shafiur Rahma Shafiq

ব্যবস্থাপনা সম্পাদক
Managing Editor

মোহাম্মদ ফিরোজ খান
Mohammed Feroz khan

ইউরোপ ব্যুরো চীফ
Europe Bureau Chief

Shah Mohammed Taifur Rahman Choton Tel.+393274953442 শাহ মোহাম্মদ তাইফুর রহমান ছোটন
ঠিকানা

© ২০২৬ দৈনিক নিউজ অব বাংলাদেশ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত