সর্বশেষ >>
সর্বশেষ >>
Advertise with us

শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল উদ্বোধন ১৬ ডিসেম্বর: বিমানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক   |   মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬   |   প্রিন্ট   |   ১০৪ বার পঠিত   |   পড়ুন মিনিটে

শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল উদ্বোধন ১৬ ডিসেম্বর: বিমানমন্ত্রী

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল আগামী ১৬ ডিসেম্বর আংশিকভাবে চালু করা হবে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত।

মঙ্গলবার তৃতীয় টার্মিনাল পরিদর্শন শেষে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।

মন্ত্রী বলেন, ‘‘আমরা এই টার্মিনালটি উদ্বোধন করতে চাই। আপনারা জানেন, বিগত সরকারের সময়ে টার্মিনালটির শুধু ভবন উদ্বোধন করা হয়েছিল। কিন্তু এটি চালুর জন্য প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হয়নি। এখানে ইন্টারনেট নেই, প্রয়োজনীয় মেশিনপত্রের ব্যবস্থাপনা নেই এবং কীভাবে এটি চালু করা হবে, সে বিষয়ে কোনো পরিকল্পনাও ছিল না।’’

রেভিনিউ শেয়ারিং প্রসঙ্গে তিনি বলেন, চুক্তি অনুযায়ী ১৫ শতাংশ রাজস্ব বাংলাদেশের পাওয়ার কথা ছিল, আর বাকি ৮৫ শতাংশ জাপানি কোম্পানি পেত। তবে একাধিক বৈঠক ও সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে বাংলাদেশের অংশ ২৭ শতাংশে উন্নীত করা হয়েছে।

মন্ত্রী বলেন, ‘‘২৭ শতাংশ রাজস্ব পাওয়া গেলে আমাদের ঋণ পরিশোধ করা সম্ভব হবে। আপনারা জানেন, জাইকার ঋণে এই টার্মিনাল নির্মাণ করা হয়েছে।’’

অন্যান্য খাতের আয় থেকে তৃতীয় টার্মিনালের ঋণের কিস্তি পরিশোধ শুরু হয়েছে জানিয়ে রশিদুজ্জামান মিল্লাত বলেন, ইতোমধ্যে ১ হাজার ১০০ কোটি টাকা পরিশোধ করা হয়েছে। আগামী ডিসেম্বরে আরও ৯০০ কোটি টাকা পরিশোধ করতে হবে।

তিনি বলেন, ‘‘টার্মিনালটি চালু করা না গেলে অন্যান্য খাতের আয় থেকেই এভাবে ঋণের কিস্তি পরিশোধ করতে হবে। তাই আমরা সিদ্ধান্ত নিয়েছি, আগামী ১৬ ডিসেম্বর আংশিক হলেও যেন তৃতীয় টার্মিনালটি চালু করা যায়।’’

মন্ত্রী আরও জানান, তৃতীয় টার্মিনাল পুরোপুরি চালু হলে এর আয় থেকে নির্মাণ ব্যয়ের ঋণ পরিশোধের সুযোগ তৈরি হবে।

এ বিভাগের সর্বাধিক পঠিত

আরও
Advertise with us

ফলো করুন Daily News of Bangladesh-এর খবর

প্রধান সম্পাদক
Cheif Editor

আমিনুল ইসলাম
Aminul Islam

সম্পাদক ও প্রকাশক
Editor & Publisher

সফিউর রহমান সফিক
Shafiur Rahma Shafiq

ব্যবস্থাপনা সম্পাদক
Managing Editor

মোহাম্মদ ফিরোজ খান
Mohammed Feroz khan

ইউরোপ ব্যুরো চীফ
Europe Bureau Chief

Shah Mohammed Taifur Rahman Choton Tel.+393274953442 শাহ মোহাম্মদ তাইফুর রহমান ছোটন
ঠিকানা

© ২০২৬ দৈনিক নিউজ অব বাংলাদেশ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত