সর্বশেষ >>
সর্বশেষ >>
Advertise with us

একা হাতে মৃতপ্রায় নদী বাঁচালেন তরুণ, পেলেন বিদেশি চাকরির প্রস্তাব

ডেস্ক রিপোর্ট   |   রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬   |   প্রিন্ট   |   ১০৮ বার পঠিত   |   পড়ুন মিনিটে

একা হাতে মৃতপ্রায় নদী বাঁচালেন তরুণ, পেলেন বিদেশি চাকরির প্রস্তাব

প্লাস্টিক বর্জ্য, শেওলা আর দূষণে প্রায় মৃত হয়ে পড়েছিল নদী। প্রশাসনের দিকে তাকিয়ে না থেকে সেই নদী বাঁচানোর দায়িত্ব নিজের কাঁধে তুলে নেন ২১ বছরের এক তরুণ। মাসের পর মাস একাই চালিয়ে যান পরিষ্কার-পরিচ্ছন্নতার অভিযান। আর সেই অসাধারণ উদ্যোগই এবার এনে দিয়েছে আন্তর্জাতিক স্বীকৃতি—মিলেছে বিদেশি চাকরির প্রস্তাবও।

ভারতের মধ্যপ্রদেশের রাজগড় জেলার বিয়োরা শহরের তরুণ সুরেন্দ্র সিং চৌধুরী সামাজিক যোগাযোগমাধ্যমে পরিচিত ‘বিট্টু তাবাহি’ নামে। স্থানীয় আজনার নদীর বেহাল দশা দেখে গত ২৬ জানুয়ারি ভারতের প্রজাতন্ত্র দিবসে নদী পরিষ্কারের কাজ শুরু করেন তিনি।

নদীর তীরে প্লাস্টিকের স্তূপ, ঘন শেওলা, কাদা ও দুর্গন্ধ দেখে হতাশ হয়েছিলেন বিট্টু। শুরুতে কয়েকজন বন্ধু পাশে দাঁড়ালেও পরে প্রায় পুরো অভিযানই তাকে একাই চালাতে হয়।

সাঁতার না জানা বিট্টু পেশাদার সরঞ্জাম বা নিরাপত্তাসামগ্রী ছাড়াই সাধারণ দেশীয় উপকরণ ব্যবহার করে নদী থেকে বিপুল পরিমাণ বর্জ্য তুলে আনেন। এ কাজে নিজের জমানো অর্থও খরচ করেন তিনি।

কাজটি মোটেও সহজ ছিল না। দূষিত পানিতে দীর্ঘসময় কাজ করতে গিয়ে একাধিকবার হাত-পায়ে সংক্রমণ ও ত্বকের সমস্যায় ভুগেছেন বিট্টু। এমনকি নদী পরিষ্কারের সময় বিষাক্ত সাপের মুখোমুখিও হতে হয়েছে তাকে। তবু থামেননি তিনি।

তার এই পুরো অভিযান ক্যামেরাবন্দি করে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করা হলে দ্রুত ভাইরাল হয়ে যায় ভিডিওগুলো। বিশেষ করে নদীর আগের ও পরের চিত্র নজর কাড়ে নেটিজেনদের।

বিট্টুর কাজের ভিডিও ও ছবি চোখে পড়ে নেদারল্যান্ডসভিত্তিক পরিবেশবাদী সংস্থা ‘দ্য ওশান ক্লিনআপ’-এর প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা বয়া সেন স্ল্যাটের। তরুণের উদ্যোগে মুগ্ধ হয়ে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পোস্টটি রিটুইট করে সরাসরি তাকে নিজেদের সঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি।

বয়া সেন স্ল্যাট লেখেন, ‘এসো, আমাদের সঙ্গে কাজ করো।’

এদিকে বিট্টুর উদ্যোগের খবর পৌঁছেছে মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদবের কাছেও। তার কাজের প্রশংসা করে মুখ্যমন্ত্রী তাকে নিজের কার্যালয়ে আমন্ত্রণ জানান। শুক্রবার রাতে তাদের মধ্যে সৌজন্য সাক্ষাৎ হয়। এ সময় বিট্টুর পরিবেশ রক্ষার উদ্যোগের প্রশংসা করে ভবিষ্যতে সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় সহায়তার আশ্বাস দেন মুখ্যমন্ত্রী।

একজন সাধারণ শিক্ষার্থীর একক প্রচেষ্টায় মৃতপ্রায় একটি নদীর চেহারা বদলে যাওয়ার গল্প এখন ছড়িয়ে পড়েছে আন্তর্জাতিক অঙ্গনেও। পরিবেশ রক্ষায় উদ্যোগ নিলে একজন মানুষও যে বড় পরিবর্তন আনতে পারেন, বিট্টুর গল্প যেন তারই জীবন্ত উদাহরণ।

সূত্র: এনডিটিভি

এ বিভাগের সর্বাধিক পঠিত

আরও
Advertise with us

ফলো করুন Daily News of Bangladesh-এর খবর

প্রধান সম্পাদক
Cheif Editor

আমিনুল ইসলাম
Aminul Islam

সম্পাদক ও প্রকাশক
Editor & Publisher

সফিউর রহমান সফিক
Shafiur Rahma Shafiq

ব্যবস্থাপনা সম্পাদক
Managing Editor

মোহাম্মদ ফিরোজ খান
Mohammed Feroz khan

ইউরোপ ব্যুরো চীফ
Europe Bureau Chief

Shah Mohammed Taifur Rahman Choton Tel.+393274953442 শাহ মোহাম্মদ তাইফুর রহমান ছোটন
ঠিকানা

© ২০২৬ দৈনিক নিউজ অব বাংলাদেশ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত