
নিজস্ব প্রতিবেদক | শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬ | প্রিন্ট | ১৮ বার পঠিত | পড়ুন মিনিটে

দেশের জ্বালানি সংকট মোকাবিলায় বিকল্প উৎসের সন্ধান করছে সরকার। প্রয়োজন হলে আফ্রিকার বিভিন্ন দেশ থেকেও জ্বালানি আমদানি করা হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।
শনিবার সকালে আসন্ন জাতিসংঘ সম্মেলন ও বাংলাদেশ ব্র্যান্ডিং বিষয়ক এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, দেশের রপ্তানি পণ্যে বৈচিত্র্য আনতে সরকার কাজ করছে। তৈরি পোশাকের পাশাপাশি পাট ও পাটজাত পণ্যের রপ্তানি বাড়ানোর ওপরও গুরুত্ব দেওয়া হচ্ছে।
তিনি বলেন, ‘১৭ বছরের অত্যাচার-অনাচার থেকে আমরা একটি গণতান্ত্রিক প্রক্রিয়ায় ফিরে এসেছি। বাংলাদেশে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হয়েছে। গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠার পর আমাদের প্রধানমন্ত্রী এই প্রথম জাতিসংঘের সাধারণ অধিবেশনে অংশ নেবেন।’
জ্বালানি সংকটের প্রসঙ্গে তিনি বলেন, দেশের চাহিদা মেটাতে সম্ভাব্য সব বিকল্প উৎস নিয়ে কাজ করছে সরকার। প্রয়োজন অনুযায়ী আফ্রিকা থেকেও জ্বালানি আমদানির উদ্যোগ নেওয়া হতে পারে।

© ২০২৬ দৈনিক নিউজ অব বাংলাদেশ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত