সর্বশেষ >>
সর্বশেষ >>
Advertise with us

আরএসএসের অনুষ্ঠান ঘিরে যুক্তরাষ্ট্রে বিতর্ক, বিরোধিতায় নিউইয়র্কের মেয়র

ডেস্ক রিপোর্ট   |   বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬   |   প্রিন্ট   |   ২১ বার পঠিত   |   পড়ুন মিনিটে

আরএসএসের অনুষ্ঠান ঘিরে যুক্তরাষ্ট্রে বিতর্ক, বিরোধিতায় নিউইয়র্কের মেয়র

ভারতের ক্ষমতাসীন বিজেপির আদর্শিক সংগঠন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের (আরএসএস) একটি অনুষ্ঠান ঘিরে যুক্তরাষ্ট্রে বিতর্ক তৈরি হয়েছে। আগামী শনিবার নিউইয়র্কের আইকনিক ম্যাডিসন স্কয়ার গার্ডেনে (এমএসজি) আয়োজিত অনুষ্ঠানে আরএসএস প্রধান মোহন ভাগবতের বক্তব্য দেওয়ার কথা রয়েছে।

অনুষ্ঠানটির বিরোধিতা করেছেন নিউইয়র্কের মেয়র জোহরান মামদানীসহ বিভিন্ন সংগঠন ও ব্যক্তি। তবে মার্কিন গায়িকা ও অভিনেত্রী ম্যারি মিলবেন অনুষ্ঠানটির বিরোধিতাকারীদের তীব্র সমালোচনা করেছেন।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে মিলবেন বলেন, মামদানী ও তাঁর সমর্থকেরা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও বিজেপির বিরোধিতা থেকেই ভাগবতের অনুষ্ঠানের বিরোধিতা করছেন। তিনি দাবি করেন, ম্যাডিসন স্কয়ার গার্ডেনে অনুষ্ঠান আয়োজনের ক্ষেত্রে আয়োজকদের অধিকার রয়েছে এবং অনুষ্ঠানটি যথারীতি অনুষ্ঠিত হবে।

মিলবেন মামদানী ও তাঁর অনুসারীদের নিজেদের অর্থ সংগ্রহ করে এমএসজি ভাড়া নিয়ে মোদিবিরোধী সমাবেশ আয়োজনের পরামর্শ দেন। একই সঙ্গে ভারতের ধর্মীয় স্বাধীনতা নিয়ে অর্থপূর্ণ আলোচনা আয়োজনের প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।

২০২৩ সালে নরেন্দ্র মোদির যুক্তরাষ্ট্র সফরের সময় ওয়াশিংটনের রোনাল্ড রেগান বিল্ডিংয়ে তাঁর ভাষণের আগে ভারতের জাতীয় সংগীত পরিবেশন করেছিলেন মিলবেন। ‘জন গণ মন’ ও ‘ওম জয় জগদীশ হরে’ গাওয়ার জন্য ভারতেও তিনি পরিচিত।

এদিকে অনুষ্ঠানটি নিয়ে নিজের অবস্থান স্পষ্ট করেছেন নিউইয়র্কের মেয়র জোহরান মামদানী। তিনি বলেন, তিনি এই সমাবেশকে সমর্থন করেন না। তবে এটি ব্যক্তিগত অনুষ্ঠান হওয়ায় তা বাতিল করার ক্ষেত্রে নিউইয়র্ক সিটির কোনো আইনগত এখতিয়ার রয়েছে কি না, তা তাঁর জানা নেই।

মামদানী বলেন, তাঁর পরিবার তাঁকে ভারতের একটি ধর্মনিরপেক্ষ প্রজাতন্ত্র ও বহুত্ববাদী সমাজের ধারণার সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছে। কিন্তু বর্তমানে বর্জন ও একচেটিয়া ভাবধারার ওপর ভিত্তি করে একটি আন্দোলনের উত্থান দেখা যাচ্ছে, যা উদ্বেগজনক।

আয়োজক সংগঠন ‘আমেরিকান হিন্দুস ফর এনগেজমেন্ট অ্যান্ড ডায়ালগ’ জানিয়েছে, কয়েকটি হিন্দু-আমেরিকান সংগঠনের সমর্থনে অনুষ্ঠানটি আয়োজন করা হচ্ছে। তাদের দাবি, যৌথ ঐতিহ্য ও আন্তধর্মীয় সম্প্রীতি উৎসাহিত করাই এ আয়োজনের উদ্দেশ্য।

তবে মোহন ভাগবতের উপস্থিতি এবং আরএসএসের ইতিহাসের কারণে নিউইয়র্কের বেশ কয়েকটি স্থানীয় সংগঠন অনুষ্ঠানটির সমালোচনা করেছে। ফলে অনুষ্ঠানটি ঘিরে যুক্তরাষ্ট্রে ভারতীয় রাজনীতি, হিন্দুত্ববাদ ও ধর্মীয় বহুত্ববাদ নিয়ে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে।

আরও
Advertise with us

ফলো করুন Daily News of Bangladesh-এর খবর

প্রধান সম্পাদক
Cheif Editor

আমিনুল ইসলাম
Aminul Islam

সম্পাদক ও প্রকাশক
Editor & Publisher

সফিউর রহমান সফিক
Shafiur Rahma Shafiq

ব্যবস্থাপনা সম্পাদক
Managing Editor

মোহাম্মদ ফিরোজ খান
Mohammed Feroz khan

ইউরোপ ব্যুরো চীফ
Europe Bureau Chief

Shah Mohammed Taifur Rahman Choton Tel.+393274953442 শাহ মোহাম্মদ তাইফুর রহমান ছোটন
ঠিকানা

© ২০২৬ দৈনিক নিউজ অব বাংলাদেশ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত