সর্বশেষ >>
সর্বশেষ >>
Advertise with us

বিশেষ মূল্যে চিকিৎসাসেবা পাবেন বিসিবির কর্মী-গ্রাহকরা

নিজস্ব প্রতিবেদক   |   সোমবার, ২৪ অগাস্ট ২০২৬   |   প্রিন্ট   |   ১০ বার পঠিত   |   পড়ুন মিনিটে

বিশেষ মূল্যে চিকিৎসাসেবা পাবেন বিসিবির কর্মী-গ্রাহকরা

বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক (বিসিবি) ও ইউনিভার্সাল মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালের (ইউএমসিএইচ) মধ্যে কর্পোরেট স্বাস্থ্যসেবা চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এর ফলে ব্যাংকের কর্মচারী ও গ্রাহকরা হাসপাতালটিতে বিশেষ মূল্যে চিকিৎসাসেবা পাবেন।

২৩ আগস্ট রাজধানীর মহাখালীতে ইউনিভার্সাল মেডিকেল কলেজ হাসপাতাল প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে এ চুক্তি স্বাক্ষরিত হয়।

বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক কে. এম. আওলাদ হোসেন এবং ইউনিভার্সাল মেডিকেল কলেজ হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা. আশীষ কুমার চক্রবর্তী নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।

অনুষ্ঠানে ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও সিবিও নাসিম সেকান্দার এবং হাসপাতালের হেড অব কর্পোরেট (বিজনেস ডেভেলপমেন্ট) নীতা চক্রবর্তীসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এদিকে, বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক ইতোমধ্যে ইউনিভার্সাল মেডিকেল কলেজ হাসপাতাল ক্যাম্পাসে দুই দিনব্যাপী স্বাস্থ্যসেবা ক্যাম্পেইন পরিচালনা করছে।

এ বিভাগের সর্বাধিক পঠিত

আরও
Advertise with us

ফলো করুন Daily News of Bangladesh-এর খবর

প্রধান সম্পাদক
Cheif Editor

আমিনুল ইসলাম
Aminul Islam

সম্পাদক
Editor

সফিউর রহমান সফিক
Shafiur Rahma Shafiq

ব্যবস্থাপনা সম্পাদক
Managing Editor

মোহাম্মদ ফিরোজ খান
Mohammed Feroz khan

প্রকাশক
Publisher

ফারজানা আফরিন সৈথী
Farzana Afrin Soythe

ইউরোপ ব্যুরো চীফ
Europe Bureau Chief

Shah Mohammed Taifur Rahman Choton Tel.+393274953442 শাহ মোহাম্মদ তাইফুর রহমান ছোটন
ঠিকানা

© ২০২৬ দৈনিক নিউজ অব বাংলাদেশ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত