সর্বশেষ >>
সর্বশেষ >>
Advertise with us

তিউনিসিয়ার উপকূলে অভিবাসীবাহী নৌকাডুবি, ১২ মরদেহ উদ্ধার

ডেস্ক রিপোর্ট   |   সোমবার, ২৪ অগাস্ট ২০২৬   |   প্রিন্ট   |   ১৩ বার পঠিত   |   পড়ুন মিনিটে

তিউনিসিয়ার উপকূলে অভিবাসীবাহী নৌকাডুবি, ১২ মরদেহ উদ্ধার

তিউনিসিয়ার দক্ষিণ-পূর্ব উপকূলে অভিবাসীবাহী একটি নৌকা ডুবে ১২ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও দুজন নিখোঁজ রয়েছেন। রোববার দেশটির ন্যাশনাল গার্ড এ তথ্য জানিয়েছে।

কর্তৃপক্ষ জানায়, শুক্রবার রাতে জারজিস উপকূল থেকে প্রায় ১৪ নটিক্যাল মাইল দূরে নৌকাটি ডুবে যায়। নৌকাটিতে ১৫ জন ছিলেন। তাদের মধ্যে একজনকে জীবিত উদ্ধার করা হয়েছে।

শনিবার তিনজনের মরদেহ উদ্ধারের পর রোববার আরও নয়জনের মরদেহ উদ্ধার করা হয়। এতে মৃতের সংখ্যা বেড়ে ১২ জনে দাঁড়িয়েছে। নিখোঁজ দুজনের সন্ধানে উদ্ধার অভিযান চলছে।

নৌকাডুবির ঘটনায় তিউনিসিয়ার সীমান্তবর্তী শহর বেন গেরদানে উত্তেজনা ছড়িয়ে পড়ে। শনিবার রাতে স্থানীয় বাসিন্দারা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন এবং বিভিন্ন স্থানে টায়ারে আগুন দেন। নিহত ও নিখোঁজদের মধ্যে ১৪ জনই ওই এলাকার বাসিন্দা বলে জানা গেছে।

ইউরোপে উন্নত জীবনের আশায় ভূমধ্যসাগর পাড়ি দেওয়ার ক্ষেত্রে তিউনিসিয়া অন্যতম প্রধান যাত্রাস্থল। ইতালির লাম্পেদুসা দ্বীপ থেকে দেশটির উপকূলের দূরত্ব প্রায় ১৪৫ কিলোমিটার হওয়ায় আফ্রিকা থেকে ইউরোপগামী অভিবাসীদের কাছে এটি গুরুত্বপূর্ণ রুট।

আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) জানিয়েছে, মধ্য ভূমধ্যসাগরীয় পথ বিশ্বের সবচেয়ে প্রাণঘাতী অভিবাসন রুটগুলোর একটি। ২০২৬ সালের প্রথম চার মাসে এ পথে অভিবাসীদের মৃত্যু ও নিখোঁজের সংখ্যা আগের বছরের একই সময়ের তুলনায় দ্বিগুণেরও বেশি হয়েছে। এ বছর এখন পর্যন্ত এ পথে অন্তত ৯১৪ জন মারা গেছেন বা নিখোঁজ হয়েছেন।

অবৈধ অভিবাসন ঠেকাতে ২০২৩ সালে ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে তিউনিসিয়ার ২৫৫ মিলিয়ন ইউরোর একটি চুক্তি হয়। এর প্রায় অর্ধেক অর্থ অনিয়মিত অভিবাসন মোকাবিলায় তিউনিসিয়ার সক্ষমতা বাড়াতে বরাদ্দ করা হয়েছিল।

সূত্র: আরব নিউজ

এ বিভাগের সর্বাধিক পঠিত

আরও
Advertise with us

ফলো করুন Daily News of Bangladesh-এর খবর

প্রধান সম্পাদক
Cheif Editor

আমিনুল ইসলাম
Aminul Islam

সম্পাদক
Editor

সফিউর রহমান সফিক
Shafiur Rahma Shafiq

ব্যবস্থাপনা সম্পাদক
Managing Editor

মোহাম্মদ ফিরোজ খান
Mohammed Feroz khan

প্রকাশক
Publisher

ফারজানা আফরিন সৈথী
Farzana Afrin Soythe

ইউরোপ ব্যুরো চীফ
Europe Bureau Chief

Shah Mohammed Taifur Rahman Choton Tel.+393274953442 শাহ মোহাম্মদ তাইফুর রহমান ছোটন
ঠিকানা

© ২০২৬ দৈনিক নিউজ অব বাংলাদেশ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত