সর্বশেষ >>
সর্বশেষ >>
Advertise with us

মিশিগানে বন্দুক হামলায় নিহত ৫, তল্লাশিতে সন্দেহভাজনেরও মরদেহ উদ্ধার

ডেস্ক রিপোর্ট   |   শনিবার, ১৫ অগাস্ট ২০২৬   |   প্রিন্ট   |   ৯ বার পঠিত   |   পড়ুন মিনিটে

মিশিগানে বন্দুক হামলায় নিহত ৫, তল্লাশিতে সন্দেহভাজনেরও মরদেহ উদ্ধার

যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যে বন্দুক হামলায় পাঁচজন নিহত হয়েছেন। হামলার পর পালিয়ে যাওয়া সন্দেহভাজনকে ধরতে অভিযান শুরু করে পুলিশ। পরে একটি বনাঞ্চলের কাছে তার মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় আহত একজন হাসপাতালে সংকটাপন্ন অবস্থায় চিকিৎসাধীন।

মিশিগান স্টেট পুলিশ শুক্রবার এ তথ্য জানিয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে পুলিশ জানায়, একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ জানায়, শুক্রবার সকাল ১১টা ৪০ মিনিটের দিকে মিশিগানের মিসককি কাউন্টির একটি বাড়িতে গোলাগুলির খবর পেয়ে রাজ্য পুলিশের সদস্যরা সেখানে যান। ঘটনাস্থলে পৌঁছে তারা তিনজনের মরদেহ পড়ে থাকতে এবং একজনকে আহত অবস্থায় পান।

পুলিশ সেখানে যাওয়ার আগেই সন্দেহভাজন ব্যক্তি পালিয়ে যান। পরে তাকে ধরতে ব্যাপক তল্লাশি অভিযান শুরু করা হয়। একপর্যায়ে আইনশৃঙ্খলা বাহিনী সন্দেহভাজন হিসেবে ৩৯ বছর বয়সী চ্যাড হিকম্যানকে শনাক্ত করে।

তল্লাশির সময় অন্য একটি আবাসিক ভবন থেকে আরও একজনের মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে সন্দেহভাজন হিকম্যানের গাড়ি একটি বনাঞ্চলের কাছে, হুইটলক লেকের কাছাকাছি পাওয়া যায়। সেখানে হিকম্যান ছাড়াও আরও একজনকে মৃত অবস্থায় পাওয়া যায়। সব মিলিয়ে ছয়জনের মরদেহ উদ্ধারের তথ্য দিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

পুলিশের বিবৃতিতে লেফটেন্যান্ট অ্যাশলি মিলার বলেন, ‘এই ঘটনা পুরো সম্প্রদায়ের জন্য অত্যন্ত হৃদয়বিদারক এবং তদন্তে জড়িত কর্মকর্তাদের জন্যও একটি কঠিন পরিস্থিতি।’

সূত্র: রয়টার্স।

এ বিভাগের সর্বাধিক পঠিত

আরও
Advertise with us

ফলো করুন Daily News of Bangladesh-এর খবর

প্রধান সম্পাদক
Cheif Editor

আমিনুল ইসলাম
Aminul Islam

সম্পাদক
Editor

সফিউর রহমান সফিক
Shafiur Rahma Shafiq

ব্যবস্থাপনা সম্পাদক
Managing Editor

মোহাম্মদ ফিরোজ খান
Mohammed Feroz khan

প্রকাশক
Publisher

ফারজানা আফরিন সৈথী
Farzana Afrin Soythe

ইউরোপ ব্যুরো চীফ
Europe Bureau Chief

Shah Mohammed Taifur Rahman Choton Tel.+393274953442 শাহ মোহাম্মদ তাইফুর রহমান ছোটন
ঠিকানা

© ২০২৬ দৈনিক নিউজ অব বাংলাদেশ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত