সর্বশেষ >>
সর্বশেষ >>
Advertise with us

এআইয়ের যুগে তরুণরাই সভ্যতার মূল শক্তি: তথ্যমন্ত্রী

ডেস্ক রিপোর্ট   |   বুধবার, ১২ অগাস্ট ২০২৬   |   প্রিন্ট   |   ৯২ বার পঠিত   |   পড়ুন মিনিটে

এআইয়ের যুগে তরুণরাই সভ্যতার মূল শক্তি: তথ্যমন্ত্রী

দ্রুত পরিবর্তনশীল প্রযুক্তির যুগে তরুণ সমাজই নতুন সভ্যতার মূল চালিকাশক্তি বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন।

বুধবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে ‘আন্তর্জাতিক যুব দিবস ২০২৬’ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের যৌথ উদ্যোগে অনুষ্ঠানের আয়োজন করা হয়।

জহির উদ্দিন স্বপন বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) আবির্ভাবসহ নতুন প্রযুক্তিনির্ভর ইকোসিস্টেমে প্রতিদিনই নতুন চ্যালেঞ্জ তৈরি হচ্ছে। এসব চ্যালেঞ্জ মোকাবিলায় পুরোনো জ্ঞান ও অভিজ্ঞতা যথেষ্ট নয়। তাই তরুণদের হাতে সঠিক জ্ঞান ও দক্ষতা তুলে দেওয়া প্রতিটি রাষ্ট্রের দায়িত্ব।

তিনি বলেন, প্রযুক্তির অভাবনীয় অগ্রগতি মানবসভ্যতার জন্য যেমন আশীর্বাদ, তেমনি এর সঙ্গে তৈরি হয়েছে নতুন ধরনের চ্যালেঞ্জ। প্রযুক্তি ও জ্ঞানের পরিবর্তন এত দ্রুত ঘটছে যে আগামী দিনের পরিস্থিতি কী হবে, তা আগেভাগে অনুমান করা কঠিন।

মন্ত্রী বলেন, নতুন প্রযুক্তি ও জ্ঞানের সঙ্গে মানিয়ে নেওয়ার সহজাত সক্ষমতা তরুণদের মধ্যেই বেশি। কর্মসংস্থান, খাদ্য নিরাপত্তা, প্রাকৃতিক দুর্যোগ ও জলবায়ু পরিবর্তনের মতো পুরোনো সমস্যার পাশাপাশি প্রযুক্তিনির্ভর নতুন সংকটও মোকাবিলা করতে হচ্ছে। এজন্য তরুণদের প্রযুক্তি ও জ্ঞানভিত্তিক দক্ষতা অর্জনের সুযোগ বাড়াতে হবে।

তরুণদের দক্ষতা উন্নয়নে আন্তর্জাতিক সংস্থাগুলোকে আরও কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানিয়ে তিনি বলেন, জাতিসংঘসহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে তরুণদের কেন্দ্র করে নতুন জ্ঞান ও দক্ষতা অর্জনের প্রক্রিয়ায় গুরুত্ব দিতে হবে।

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বের কথা উল্লেখ করে জহির উদ্দিন স্বপন বলেন, তরুণদের সক্ষমতার ওপর সরকারের পূর্ণ আস্থা রয়েছে। ক্রীড়ার প্রসার, সৃজনশীলতার বিকাশ এবং পরিবেশ ও জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায় তরুণদের সম্পৃক্ত করতে সরকার ইতিবাচক ও সুদূরপ্রসারী পদক্ষেপ নিচ্ছে।

‘২০২৬—ডিফরেন্ট কনটেক্সটস, কমন অ্যাসপিরেশনস’ প্রতিপাদ্যে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. আমিনুল হক। অনুষ্ঠানে সরকারি কর্মকর্তা, বিদেশি অতিথি, তরুণ উদ্যোক্তা, শিক্ষার্থী ও বিভিন্ন পেশার যুব প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

এ বিভাগের সর্বাধিক পঠিত

আরও
Advertise with us

ফলো করুন Daily News of Bangladesh-এর খবর

প্রধান সম্পাদক
Cheif Editor

আমিনুল ইসলাম
Aminul Islam

সম্পাদক ও প্রকাশক
Editor & Publisher

সফিউর রহমান সফিক
Shafiur Rahma Shafiq

ব্যবস্থাপনা সম্পাদক
Managing Editor

মোহাম্মদ ফিরোজ খান
Mohammed Feroz khan

ইউরোপ ব্যুরো চীফ
Europe Bureau Chief

Shah Mohammed Taifur Rahman Choton Tel.+393274953442 শাহ মোহাম্মদ তাইফুর রহমান ছোটন
ঠিকানা

© ২০২৬ দৈনিক নিউজ অব বাংলাদেশ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত