সর্বশেষ >>
সর্বশেষ >>
Advertise with us

অন্তর্বর্তীকালীন সরকারের ১৪ টি অধ্যাদেশ সংসদে বিল আকারে পাস

সংসদ প্রতিবেদক   |   মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬   |   প্রিন্ট   |   ২৮৭ বার পঠিত   |   পড়ুন মিনিটে

অন্তর্বর্তীকালীন সরকারের ১৪ টি অধ্যাদেশ সংসদে বিল আকারে পাস

অন্তর্বর্তীকালীন সরকারের জারি করা অধ্যাদেশগুলোর মধ্যে ১৪টি অধ্যাদেশ বিল আকারে সংসদে পাস করেছে জাতীয় সংসদ। এছাড়া দুটি অধ্যাদেশ আইনে রূপান্তরের জন্য বিল আকারে উত্থাপন করা হয়েছে।

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের দশম দিন ৭ এপ্রিল জাতীয় সংসদে পাস হওয়া ১৪টিসহ মোট ১৬টি বিল উত্থাপন করেন সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা।

বিকালের অধিবেশনে পাস হওয়া এই বিলগুলো হচ্ছে– ‘নির্দিষ্টকরণ (সম্পূরক) আইন, ২০২৬’, ‘নির্দিষ্টকরণ আইন, ২০২৬’, ‘বিদ্যুৎ ও জ্বালানী দ্রুত সরবরাহ বৃদ্ধি (বিশেষ বিধান) ( রহিতকরণ) আইন, ২০২৬’, ‘বঙ্গবন্ধু দারিদ্র্য বিমোচন ও পল্লী উন্নয়ন একাডেমি (সংশোধন) আইন২০২৬’, ‘শেখ রাসেল পল্লী উন্নয়ন একাডেমীর রংপুর (সংশোধন), ২০২৬’, এবং বাণিজ্যিক আদালত আইন, ২০২৬’।

অন্যদিকে ‘জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল (সংশোধন) আইন, ২০২৬’ উত্থাপন করা হয়েছে ।

এদিকে মঙ্গলবার ৭ এপ্রিল সকালে অন্তর্বর্তী সরকারের ৮টি অধ্যাদেশ বিল আকারে জাতীয় সংসদে পাস করা হয়। আর একটি বিল উত্থাপন করা হয়।

সকালের অধিবেশনে পাস হওয়া বিগুলো হচ্ছে- ‘হাওর ও জলাভূমি সংরক্ষণ বিল’ কোড অব ক্রিমিনাল প্রসিডিউর (অ্যামেন্ডমেন্ট) বিল, সিভিল কোর্টস (অ্যামেন্ডমেন্ট) বিল, ইন্টারন্যাশনাল ক্রাইমস (ট্রাইব্যুনালস) (অ্যামেন্ডমেন্ট) বিল ও রেজিস্ট্রেশন (অ্যামেন্ডমেন্ট) বিল, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (সংশোধন) বিল ও শেখ হাসিনা মেডিকেল বিশ্ববিদ্যালয় (সংশোধন), ‘বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়, সিলেট (সংশোধন) বিল’।

এবং ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) (সংশোধন), আইনের বিলটি উত্থাপন করা হয়, বিলটি সংশোধনসহ পরে পাস হবে।

এ বিভাগের সর্বাধিক পঠিত

আরও
Advertise with us

ফলো করুন Daily News of Bangladesh-এর খবর

প্রধান সম্পাদক
Cheif Editor

আমিনুল ইসলাম
Aminul Islam

সম্পাদক ও প্রকাশক
Editor & Publisher

সফিউর রহমান সফিক
Shafiur Rahma Shafiq

ব্যবস্থাপনা সম্পাদক
Managing Editor

মোহাম্মদ ফিরোজ খান
Mohammed Feroz khan

ইউরোপ ব্যুরো চীফ
Europe Bureau Chief

Shah Mohammed Taifur Rahman Choton Tel.+393274953442 শাহ মোহাম্মদ তাইফুর রহমান ছোটন
ঠিকানা

© ২০২৬ দৈনিক নিউজ অব বাংলাদেশ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত