সর্বশেষ >>
সর্বশেষ >>
Advertise with us

আমি মরে গেলে ইরানের ওপর এত বোমা ফেলবে যা তারা আগে দেখেনি: ট্রাম্প

ডেস্ক রিপোর্ট   |   শনিবার, ১১ জুলাই ২০২৬   |   প্রিন্ট   |   ৩৬ বার পঠিত   |   পড়ুন মিনিটে

আমি মরে গেলে ইরানের ওপর এত বোমা ফেলবে যা তারা আগে দেখেনি: ট্রাম্প

তাকে তেহরান হত্যা করলে তারা আগে দেখেনি ইরানে এত বোমা ফেলতে সামরিক বাহিনীকে নির্দেশ দিয়েছেন বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

শুক্রবার (১০ জুলাই) নিউ ইয়র্ক পোস্টকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প জানান তার মৃত্যু হলে কীভাবে ইরানকে জবাব দিতে হবে সে সম্পর্কে তিনি সামরিক বাহিনীকে বিস্তারিত নির্দেশনা দিয়ে গেছেন।

ট্রাম্প বলেন, নির্দেশ দিয়ে দিয়েছি, যদি কিছু হয়, তাহলে তাদের ওপর এত বোমা ফেলবে যা তারা আগে দেখেনি।

এপ্রিলে যুদ্ধবিরতি চুক্তির পর গত মঙ্গলবার ও বুধবারেই আমেরিকা ইরানে তাদের সবচেয়ে বিধ্বংসী হামলা চালিয়েছে। এতে করে মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন ঘাঁটিগুলোতে হামলা চালিয়েছে তেহরানও।হরমুজ প্রণালিতে সম্প্রতি তিনটি জ্বালানি ট্যাংকার হামলার শিকার হওয়ার পর সংঘাতে জড়ায় দুই দেশ। ট্যাংকারে হামলার ঘটনাকে সমঝোতা স্মারকের লঙ্ঘন বলে অ্যাখ্যা দিয়েছে ওয়াশিংটন।

হরমুজে তিনটি জাহাজ হামলার শিকার হওয়ার পর আর কোনো জাহাজে হামলা করবে না- এমন প্রতিশ্রুতি ইরানকে দিতে হবে বলে দাবি করেন আমেরিকার কর্মকর্তারা।

এসব ঘটনার পর বৃহস্পতিবার বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত খবর থেকে জানা যায় ট্রাম্পকে হত্যা করা হতে পারে এ ব্যাপারে মার্কিন প্রেসিডেন্টকে সতর্ক করেছে ইসরায়েল।

অবশ্য ইসরায়েলের এ দাবিকে উপহাস করে ট্রাম্প বলেন, ইসরায়েল নির্দিষ্ট কোনো তথ্যই দিতে পারেনি। আমি তাদের (ইরানের) লিস্টে অনেকদিন ধরেই আছি।

তবে কয়েকজন মার্কিন কর্মকর্তা এসব ঘটনায় গোয়েন্দাতথ্যটির গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছেন। তাদের ধারণা, আবারও সামরিক অভিযানের সিদ্ধান্ত নিতে ট্রাম্পকে প্রভাবিত করতে ইসরায়েল এমন পদক্ষেপ নিতে পারে।

এ বিভাগের সর্বাধিক পঠিত

আরও
Advertise with us

ফলো করুন Daily News of Bangladesh-এর খবর

প্রধান সম্পাদক
Cheif Editor

আমিনুল ইসলাম
Aminul Islam

সম্পাদক ও প্রকাশক
Editor & Publisher

সফিউর রহমান সফিক
Shafiur Rahma Shafiq

ব্যবস্থাপনা সম্পাদক
Managing Editor

মোহাম্মদ ফিরোজ খান
Mohammed Feroz khan

ইউরোপ ব্যুরো চীফ
Europe Bureau Chief

Shah Mohammed Taifur Rahman Choton Tel.+393274953442 শাহ মোহাম্মদ তাইফুর রহমান ছোটন
ঠিকানা

© ২০২৬ দৈনিক নিউজ অব বাংলাদেশ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত