সর্বশেষ >>
সর্বশেষ >>
Advertise with us

লেবাননে অনির্দিষ্টকাল সেনা মোতায়েন থাকবে: নেতানিয়াহু

আন্তর্জাতিক ডেস্ক   |   সোমবার, ২২ জুন ২০২৬   |   প্রিন্ট   |   ৬৪ বার পঠিত   |   পড়ুন মিনিটে

লেবাননে অনির্দিষ্টকাল সেনা মোতায়েন থাকবে: নেতানিয়াহু

দেশের উত্তরাঞ্চলের বাসিন্দাদের নিরাপত্তা নিশ্চিত করতে দক্ষিণ লেবাননে সেনাবাহিনী ‘যতদিন প্রয়োজন ততদিন’ অবস্থান করবে বলে জানিয়েছেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। একই সঙ্গে তিনি ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জন করতে না দেওয়ার অঙ্গীকারও পুনর্ব্যক্ত করেছেন। খবর দ্য ডনের।

রোববার (২১ জুন) তিনি বলেন, ‘উত্তরাঞ্চলের প্রিয় বাসিন্দা এবং ইসরাইলের সব নাগরিকের নিরাপত্তার জন্য আমরা দক্ষিণ লেবাননের নিরাপত্তা অঞ্চলে যতদিন প্রয়োজন ততদিন থাকব। এই প্রতিশ্রুতি থেকে আমাদের কিছুই সরাতে পারবে না।’

এদিকে, ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রী ইসরাইল কাটজ বলেছেন, ‘লেবাননে হুমকি মোকাবিলায় ইসরাইলি সেনাদের কার্যক্রমে কোনো বিধিনিষেধ নেই।’ তার দাবি, নিরাপত্তা অঞ্চল হিসেবে চিহ্নিত এলাকায় সেনারা এখনও অবস্থান করছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নিতে স্বাধীন।

এর আগে শুক্রবার ইসরাইল ও হিজবুল্লাহর মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হলেও শনিবার দখলদার বাহিনীর হামলায় লেবাননে অন্তত ২০ জন নিহত হয়েছেন।

যুদ্ধবিরতি মানার শর্তে প্রতিশ্রুতিবদ্ধ হিজবুল্লাহ

রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে হিজবুল্লাহর এক কর্মকর্তা বলেন, ইসরাইল যুদ্ধবিরতি মেনে চললে তাদের পক্ষও তা মেনে চলবে। তবে দক্ষিণ লেবাননে ইসরাইলি বাহিনীর অবাধ চলাচলের কোনো অধিকার নেই বলেও তিনি মন্তব্য করেন।

তিনি জানান, শনিবার স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৬টার পর থেকে হিজবুল্লাহ যোদ্ধারা ইসরাইলি সেনাদের লক্ষ্য করে কোনো হামলা চালায়নি।

 

এদিকে ইসরাইলি বাহিনীর প্রধান ইয়াল জামির দক্ষিণ লেবাননে সেনাদের সঙ্গে সাক্ষাৎকালে বলেন, হিজবুল্লাহ ইসরাইলি বাহিনীর সঙ্গে সংঘর্ষে বড় ধরনের ক্ষতির মুখে পড়েছে এবং বর্তমানে ‘খুবই কঠিন অবস্থায়’ রয়েছে।

তিনি বলেন, ‘হিজবুল্লাহ গুরুতর ও বড় ধরনের আঘাত পেয়েছে। তাদের পুনর্গঠন ঠেকাতে এবং প্রয়োজন হলে আবারও অভিযান চালানোর জন্য আমরা প্রস্তুত আছি। ‘

এ বিভাগের সর্বাধিক পঠিত

আরও
Advertise with us

ফলো করুন Daily News of Bangladesh-এর খবর

প্রধান সম্পাদক
Cheif Editor

আমিনুল ইসলাম
Aminul Islam

সম্পাদক ও প্রকাশক
Editor & Publisher

সফিউর রহমান সফিক
Shafiur Rahma Shafiq

ব্যবস্থাপনা সম্পাদক
Managing Editor

মোহাম্মদ ফিরোজ খান
Mohammed Feroz khan

ইউরোপ ব্যুরো চীফ
Europe Bureau Chief

Shah Mohammed Taifur Rahman Choton Tel.+393274953442 শাহ মোহাম্মদ তাইফুর রহমান ছোটন
ঠিকানা

© ২০২৬ দৈনিক নিউজ অব বাংলাদেশ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত