শুক্রবার ১৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ >>
সর্বশেষ >>
Advertise with us

১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণের সুদ মওকুফ করেছে সরকার: তথ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক   |   শনিবার, ০৬ জুন ২০২৬   |   প্রিন্ট   |   ৩৫ বার পঠিত   |   পড়ুন মিনিটে

১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণের সুদ মওকুফ করেছে সরকার: তথ্যমন্ত্রী

সরকার ক্ষমতা গ্রহণের পর ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণের সুদ মওকুফ করেছে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন। তিনি বলেছেন, দেশের বৃহৎ ঋণভার ও খেলাপি ঋণের বাস্তবতার মধ্যেও ক্ষুদ্র কৃষকদের সহায়তা অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে।

শনিবার (৬ জুন) রাজধানীর পুলিশ প্লাজা কনকর্ডে ‘বাংলাদেশ অ্যাগ্রো-ইন্ডাস্ট্রি মিডিয়া অ্যাওয়ার্ড-২০২৫’ পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

জহির উদ্দিন স্বপন বলেন, উপকূলীয় দেশ হওয়ায় বাংলাদেশ একদিকে যেমন সমুদ্রসম্পদের সুযোগ পাচ্ছে, অন্যদিকে প্রাকৃতিক দুর্যোগের চ্যালেঞ্জও মোকাবিলা করছে।

তথ্যমন্ত্রী বলেন, কৃষিভিত্তিক অর্থনীতি থেকে শিল্প অর্থনীতির দিকে রূপান্তরের এই সময়ে কৃষিপণ্যকে কৃষি-শিল্প পণ্যে রূপান্তর করতে প্রয়োজন প্রযুক্তি, দক্ষতা ও গবেষণা। এর মাধ্যমে অভ্যন্তরীণ বাজারের চাহিদা পূরণের পাশাপাশি রপ্তানি সক্ষমতাও বাড়ানো সম্ভব।

তিনি বলেন, কৃষিভিত্তিক বাংলাদেশের অর্থনীতিতে কৃষি ও কৃষি-শিল্পের উন্নয়ন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ ধরনের আয়োজন শুধু আনুষ্ঠানিকতা নয়; বরং এর পেছনে রয়েছে সুপরিকল্পিত ও সুদূরপ্রসারী চিন্তা। দেশের জিডিপি, কর্মসংস্থান এবং সামগ্রিক অর্থনীতিতে কৃষির অবদান উল্লেখযোগ্য।

অনুসন্ধানী প্রতিবেদনের মাধ্যমে সাংবাদিকরা কৃষি ও কৃষি-শিল্প খাতের উদ্যোক্তাদের উৎসাহিত করতে পারেন উল্লেখ করে মন্ত্রী বলেন, সরকারকে কৃষিবান্ধব নীতি প্রণয়ন ও উন্নয়নের নতুন সম্ভাবনা চিহ্নিত করতেও সাংবাদিকদের ভূমিকা গুরুত্বপূর্ণ। সাংবাদিকদের গবেষণা ও অনুসন্ধান নীতিনির্ধারকদের জন্য কার্যকর দিকনির্দেশনা হয়ে উঠবে।

এ সময় অনুষ্ঠানে দেশের কৃষি ও কৃষি প্রক্রিয়াজাত শিল্পখাতের ওপর বিশেষ প্রতিবেদন প্রকাশের স্বীকৃতি হিসেবে বিভিন্ন গণমাধ্যমের ৭ জন সাংবাদিককে পুরস্কৃত করা হয়।

Facebook Comments Box
বিষয় :

এ বিভাগের সর্বাধিক পঠিত

আরও
Advertise with us

ফলো করুন Daily News of Bangladesh-এর খবর

প্রধান সম্পাদক
Cheif Editor

আমিনুল ইসলাম
Aminul Islam

সম্পাদক
Editor

সফিউর রহমান সফিক
Shafiur Rahma Shafiq

ব্যবস্থাপনা সম্পাদক
Managing Editor

মোহাম্মদ ফিরোজ খান
Mohammed Feroz khan

প্রকাশক
Publisher

ফারজানা আফরিন সৈথী
Farzana Afrin Soythe

ইউরোপ ব্যুরো চীফ
Europe Bureau Chief

Shah Mohammed Taifur Rahman Choton Tel.+393274953442 শাহ মোহাম্মদ তাইফুর রহমান ছোটন
ঠিকানা

© ২০২৬ দৈনিক নিউজ অব বাংলাদেশ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত