সর্বশেষ >>
সর্বশেষ >>
Advertise with us

হ্রদে সাঁতারের পর বিরল অ্যামিবার সংক্রমণে ৮ বছরের শিশুর মৃত্যু

ডেস্ক রিপোর্ট   |   মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬   |   প্রিন্ট   |   ২৩ বার পঠিত   |   পড়ুন মিনিটে

হ্রদে সাঁতারের পর বিরল অ্যামিবার সংক্রমণে ৮ বছরের শিশুর মৃত্যু

যুক্তরাষ্ট্রের লুইজিয়ানায় হ্রদের পানিতে সাঁতার কাটার পর বিরল ‘মগজখেকো’ অ্যামিবা নেগ্লেরিয়া ফাউলেরি-এর সংক্রমণে ৮ বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।

নিহত শিশুটির নাম লিলিয়ান স্মার্ট। সম্প্রতি সে স্থানীয় ক্লিবোর্ন হ্রদে সাঁতার কাটে। এরপর অসুস্থ হয়ে গত ১৫ আগস্ট হাসপাতালে ভর্তি হয়। আট বছর বয়স পূর্ণ করার পরদিন শনিবার চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

গত ১৯ আগস্ট শিশুটির শরীরে অ্যামিবা সংক্রমণের বিষয়টি নিশ্চিত করে স্থানীয় স্বাস্থ্য বিভাগ। হ্রদে সাঁতার কাটার সময়ই তার শরীরে সংক্রমণটি ছড়িয়েছে বলে ধারণা করা হচ্ছে।

শিশুটির পরিবার সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক আবেগঘন বার্তায় জানায়, অ্যামিবার সংক্রমণে লিলিয়ানের মস্তিষ্ক মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল। চিকিৎসকেরা সর্বোচ্চ চেষ্টা করেও তাকে বাঁচাতে পারেননি।

নেগ্লেরিয়া ফাউলেরি সাধারণত উষ্ণ মিঠা পানিতে বাস করে। দূষিত পানি নাক দিয়ে শরীরে প্রবেশ করলে অ্যামিবাটি মস্তিষ্কে পৌঁছে প্রাইমারি অ্যামিবিক মেনিনগোএনসেফালাইটিস (পিএএম) নামে অত্যন্ত বিরল সংক্রমণ ঘটাতে পারে। তবে পানি পান বা গিলে ফেললে এ সংক্রমণ হয় না।

সাধারণত তীব্র মাথাব্যথা, জ্বর, বমি ও বমিভাব দিয়ে রোগের উপসর্গ শুরু হয়। পরে খিঁচুনি, বিভ্রান্তি ও কোমার মতো গুরুতর উপসর্গ দেখা দিতে পারে।

যুক্তরাষ্ট্রে এ ধরনের সংক্রমণ অত্যন্ত বিরল হলেও এর মৃত্যুহার খুব বেশি। দেশটিতে ১৯৩৭ সাল থেকে এখন পর্যন্ত প্রায় ১৮০ জন আক্রান্ত হওয়ার তথ্য পাওয়া গেছে। আক্রান্তদের প্রায় ৯৭ শতাংশের মৃত্যু হয়েছে।

জলাশয়ে নিয়মিত এ অ্যামিবার উপস্থিতি পরীক্ষা করা না হওয়ায় কোনো নির্দিষ্ট পানিতে এর উপস্থিতি আগে থেকে শনাক্ত করা কঠিন।

আরও
Advertise with us

ফলো করুন Daily News of Bangladesh-এর খবর

প্রধান সম্পাদক
Cheif Editor

আমিনুল ইসলাম
Aminul Islam

সম্পাদক ও প্রকাশক
Editor & Publisher

সফিউর রহমান সফিক
Shafiur Rahma Shafiq

ব্যবস্থাপনা সম্পাদক
Managing Editor

মোহাম্মদ ফিরোজ খান
Mohammed Feroz khan

ইউরোপ ব্যুরো চীফ
Europe Bureau Chief

Shah Mohammed Taifur Rahman Choton Tel.+393274953442 শাহ মোহাম্মদ তাইফুর রহমান ছোটন
ঠিকানা

© ২০২৬ দৈনিক নিউজ অব বাংলাদেশ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত