Advertise with us

হাইলাকান্দিতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে টিপার চালকের মৃত্যু

ডেস্ক রিপোর্ট   |   শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬   |   প্রিন্ট   |   ০ বার পঠিত   |   পড়ুন মিনিটে

হাইলাকান্দিতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে টিপার চালকের মৃত্যু

আসাম রাজ্যের হাইলাকান্দি জেলা শহরসংলগ্ন সৈয়দবন্দ এলাকার একটি পেট্রোল পাম্পে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে টিপার চালক দিদার হোসেন শেখ (৩৫) মারা গেছেন। বৃহস্পতিবার (১৩ আগস্ট) এ ঘটনা ঘটে। ঘটনাকে কেন্দ্র করে পেট্রোল পাম্প কর্তৃপক্ষ ও বিদ্যুৎ বিভাগের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ উঠেছে।

জানা গেছে, নিজের টিপার গাড়িতে জ্বালানি ভরাতে সৈয়দবন্দের ওই পেট্রোল পাম্পে গিয়েছিলেন দিদার। জ্বালানি ভরানোর পর গাড়ির হাইড্রোলিক ট্রেলার ওপরে তুলতে গেলে সেটি পেট্রোল পাম্পের ওপর দিয়ে যাওয়া বৈদ্যুতিক লাইনের সংস্পর্শে আসে। ওই সময় গাড়ির চালকের আসনে বসে ছিলেন দিদার। পরে গাড়ি থেকে নামার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাটিতে পড়ে যান তিনি।

গুরুতর আহত অবস্থায় দিদারকে প্রথমে আলগাপুর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে সেখান থেকে হাইলাকান্দির এসকে রায় সিভিল হাসপাতালে স্থানান্তর করা হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

ঘটনার জন্য পেট্রোল পাম্প কর্তৃপক্ষ ও বিদ্যুৎ বিভাগকে দায়ী করেছেন আলগাপুর-কাঞ্চনপুর জেলা পরিষদ সদস্য আফতাব উদ্দিন। তাঁর অভিযোগ, পেট্রোল পাম্পের অভ্যন্তরে বৈদ্যুতিক সংযোগের ক্ষেত্রে নিরাপদ কেবল ব্যবহারের কথা থাকলেও সেখানে খোলা বৈদ্যুতিক তার ব্যবহার করা হয়েছিল। এর ফলেই দুর্ঘটনা ঘটেছে বলে অভিযোগ করে তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন।

এদিকে, হাইলাকান্দি পুলিশ ঘটনাটি নথিভুক্ত করে দিদারের মৃতদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে।

মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়েকে রেখে গেছেন। দুর্ঘটনার সময় দিদারের ভাইও ঘটনাস্থলে উপস্থিত ছিলেন। তিনি বিদ্যুতের সংস্পর্শে এলেও ভাগ্যক্রমে প্রাণে বেঁচে যান।

মর্মান্তিক এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

এ বিভাগের সর্বাধিক পঠিত

আরও
Advertise with us

ফলো করুন Daily News of Bangladesh-এর খবর

প্রধান সম্পাদক
Cheif Editor

আমিনুল ইসলাম
Aminul Islam

সম্পাদক
Editor

সফিউর রহমান সফিক
Shafiur Rahma Shafiq

ব্যবস্থাপনা সম্পাদক
Managing Editor

মোহাম্মদ ফিরোজ খান
Mohammed Feroz khan

প্রকাশক
Publisher

ফারজানা আফরিন সৈথী
Farzana Afrin Soythe

ইউরোপ ব্যুরো চীফ
Europe Bureau Chief

Shah Mohammed Taifur Rahman Choton Tel.+393274953442 শাহ মোহাম্মদ তাইফুর রহমান ছোটন
ঠিকানা

© ২০২৬ দৈনিক নিউজ অব বাংলাদেশ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত