সর্বশেষ >>
সর্বশেষ >>
Advertise with us

হরমুজে ৯৪ জাহাজের পথ ঘুরিয়ে দিল যুক্তরাষ্ট্র, বাড়ছে ইরানের ওপর চাপ

ডেস্ক রিপোর্ট   |   মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬   |   প্রিন্ট   |   ৯৯ বার পঠিত   |   পড়ুন মিনিটে

হরমুজে ৯৪ জাহাজের পথ ঘুরিয়ে দিল যুক্তরাষ্ট্র, বাড়ছে ইরানের ওপর চাপ

ইরানের ওপর অর্থনৈতিক চাপ বাড়াতে হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজের চলাচলে হস্তক্ষেপ করছে যুক্তরাষ্ট্র। গত জুলাইয়ের মাঝামাঝি থেকে এখন পর্যন্ত ৯৪টি বাণিজ্যিক জাহাজকে তাদের নির্ধারিত পথ পরিবর্তনে বাধ্য করার দাবি করেছে মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)।

সেন্টকমের সর্বশেষ হিসাবে, গত ২৪ ঘণ্টায় আরও দুটি বাণিজ্যিক জাহাজের গতিপথ পরিবর্তন করা হয়েছে। এর আগের দিন এই সংখ্যা ছিল ৯২টি।

এ ছাড়া তিনটি জাহাজ অচল এবং আরও দুটি জাহাজে অভিযান চালানোর কথাও জানিয়েছে মার্কিন কর্তৃপক্ষ।

ইরানের বন্দরগুলো ঘিরে যুক্তরাষ্ট্রের অবরোধ পুনর্বহালের পর থেকেই এসব পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে জানিয়েছে ওয়াশিংটন। এর অন্যতম লক্ষ্য ইরানের রপ্তানি, বিশেষ করে তেল বিক্রির পথ সীমিত করা।

যুক্তরাষ্ট্রের হিসাব, ইরানের তেল রপ্তানি কমিয়ে দেশটির অর্থনীতিতে চাপ সৃষ্টি করা গেলে তেহরানকে ওয়াশিংটনের দাবি মেনে নিতে বাধ্য করা সম্ভব হবে।

তবে মার্কিন চাপের মুখেও নিজেদের অবস্থান ধরে রাখার চেষ্টা করছে ইরান। ফলে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালিকে ঘিরে সামরিক ও অর্থনৈতিক উত্তেজনার পাশাপাশি দুই দেশের মধ্যে কূটনৈতিক অচলাবস্থাও আরও গভীর হচ্ছে।

মধ্যপ্রাচ্যবিষয়ক বিশ্লেষক রস হ্যারিসনের মতে, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে বর্তমানে কার্যকর কোনো আলোচনার পথ তৈরি হয়নি। দুই পক্ষই আলোচনার টেবিলের চেয়ে মাঠের চাপকে বেশি কার্যকর মনে করছে।

হ্যারিসনের মতে, ওয়াশিংটন সামরিক পদক্ষেপের তুলনায় অর্থনৈতিক চাপ প্রয়োগকেই এখন বেশি গুরুত্ব দিচ্ছে। অন্যদিকে তেহরান মনে করছে, সংঘাতের গতিপথ নির্ধারণে তাদেরও গুরুত্বপূর্ণ ভূমিকা থাকা উচিত।

দুই পক্ষের অবস্থানে পরিবর্তন না এলে আগামী দিনগুলোতে কার্যকর আলোচনার সম্ভাবনা আরও কমে যেতে পারে বলে মনে করছেন তিনি।

সূত্র: আল জাজিরা

এ বিভাগের সর্বাধিক পঠিত

আরও
Advertise with us

ফলো করুন Daily News of Bangladesh-এর খবর

প্রধান সম্পাদক
Cheif Editor

আমিনুল ইসলাম
Aminul Islam

সম্পাদক ও প্রকাশক
Editor & Publisher

সফিউর রহমান সফিক
Shafiur Rahma Shafiq

ব্যবস্থাপনা সম্পাদক
Managing Editor

মোহাম্মদ ফিরোজ খান
Mohammed Feroz khan

ইউরোপ ব্যুরো চীফ
Europe Bureau Chief

Shah Mohammed Taifur Rahman Choton Tel.+393274953442 শাহ মোহাম্মদ তাইফুর রহমান ছোটন
ঠিকানা

© ২০২৬ দৈনিক নিউজ অব বাংলাদেশ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত