সর্বশেষ >>
সর্বশেষ >>
Advertise with us

হরমুজে মার্কিন সংশ্লিষ্ট জাহাজে ইরানের হামলা, আহত কয়েক মার্কিন সেনা

ডেস্ক রিপোর্ট   |   বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬   |   প্রিন্ট   |   ৯৫ বার পঠিত   |   পড়ুন মিনিটে

হরমুজে মার্কিন সংশ্লিষ্ট জাহাজে ইরানের হামলা, আহত কয়েক মার্কিন সেনা

হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের সেনাসদস্য বহনকারী একটি চুক্তিবদ্ধ বাণিজ্যিক জাহাজে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড কোর (আইআরজিসি)। হামলায় জাহাজটিতে আগুন ধরে যায় এবং কয়েকজন মার্কিন সেনা আহত হয়েছেন বলে জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজ।

ফক্স নিউজের প্রতিবেদনে পেন্টাগনের সূত্রের বরাত দিয়ে বলা হয়েছে, গত বুধবার হরমুজ প্রণালি অতিক্রমের সময় জাহাজটিতে চারটি ইরানি ড্রোন ও অন্তত একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আঘাত হানে। এতে জাহাজটিতে আগুন ধরে যায়।

প্রাথমিক তথ্য অনুযায়ী, আহত মার্কিন সেনাদের অবস্থা গুরুতর নয়। হামলার পর ছড়িয়ে পড়া বিষাক্ত ধোঁয়া শ্বাসের সঙ্গে গ্রহণ করায় কয়েকজন অসুস্থ হয়ে পড়েন। বর্তমানে তারা মধ্যপ্রাচ্যের উপসাগরীয় অঞ্চলের একটি দেশে চিকিৎসাধীন রয়েছেন।

পেন্টাগন জানিয়েছে, আক্রান্ত জাহাজটি মার্কিন সামরিক বাহিনী বা সরকারের নিজস্ব কোনো যুদ্ধজাহাজ নয়। এটি মার্কিন সশস্ত্র বাহিনীর সঙ্গে বিশেষ চুক্তিতে পরিচালিত একটি বাণিজ্যিক জাহাজ।

নিরাপত্তাজনিত কারণে জাহাজটিতে কতজন মার্কিন সেনা ছিলেন, কতজন সেনা ও ক্রু আহত হয়েছেন কিংবা জাহাজটির রুট ও গন্তব্য সম্পর্কে বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি।

হামলার বিষয়ে মার্কিন নৌবাহিনীর সেন্ট্রাল কমান্ডের সঙ্গে যোগাযোগ করা হলে ইউএস সেন্ট্রাল কমান্ডের (সেন্টকম) সঙ্গে যোগাযোগের পরামর্শ দেওয়া হয়। তবে সেন্টকমের কোনো মুখপাত্র এ বিষয়ে আনুষ্ঠানিক মন্তব্য করেননি।

এ ছাড়া ওয়াশিংটন বা তেহরানের পররাষ্ট্র ও প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকেও এখন পর্যন্ত হামলার বিষয়ে কোনো আনুষ্ঠানিক বিবৃতি পাওয়া যায়নি।

পারস্য উপসাগর ও ওমান উপসাগরকে সংযুক্তকারী প্রায় ১৬৭ কিলোমিটার দীর্ঘ হরমুজ প্রণালি বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহনপথ। বিশ্বে সরবরাহ করা মোট জ্বালানি পণ্যের প্রায় এক-পঞ্চমাংশ এই জলপথ দিয়ে পরিবহন করা হয়।

ইরানের উপকূলসংলগ্ন এই প্রণালি দীর্ঘদিন ধরেই আঞ্চলিক সামরিক উত্তেজনা ও ভূরাজনৈতিক বিরোধের গুরুত্বপূর্ণ কেন্দ্র। সাম্প্রতিক মাসগুলোতে যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতের কারণে এই জলপথে বাণিজ্যিক নৌযান চলাচলও ব্যাপকভাবে ব্যাহত হয়েছে।

নতুন এই হামলার ঘটনায় হরমুজ প্রণালির নিরাপত্তা, আন্তর্জাতিক বাণিজ্য ও বৈশ্বিক জ্বালানি সরবরাহ নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।

এ বিভাগের সর্বাধিক পঠিত

আরও
Advertise with us

ফলো করুন Daily News of Bangladesh-এর খবর

প্রধান সম্পাদক
Cheif Editor

আমিনুল ইসলাম
Aminul Islam

সম্পাদক ও প্রকাশক
Editor & Publisher

সফিউর রহমান সফিক
Shafiur Rahma Shafiq

ব্যবস্থাপনা সম্পাদক
Managing Editor

মোহাম্মদ ফিরোজ খান
Mohammed Feroz khan

ইউরোপ ব্যুরো চীফ
Europe Bureau Chief

Shah Mohammed Taifur Rahman Choton Tel.+393274953442 শাহ মোহাম্মদ তাইফুর রহমান ছোটন
ঠিকানা

© ২০২৬ দৈনিক নিউজ অব বাংলাদেশ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত