সর্বশেষ >>
সর্বশেষ >>
Advertise with us

হঠাৎ ভূমি অফিসে প্রতিমন্ত্রী, অনুপস্থিত কর্মকর্তাদের আগাম হাজিরা!

নিজস্ব প্রতিবেদক   |   সোমবার, ৩১ অগাস্ট ২০২৬   |   প্রিন্ট   |   ২২ বার পঠিত   |   পড়ুন মিনিটে

হঠাৎ ভূমি অফিসে প্রতিমন্ত্রী, অনুপস্থিত কর্মকর্তাদের আগাম হাজিরা!

নারায়ণগঞ্জের ভূমি অফিসে আকস্মিক পরিদর্শনে গিয়ে কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতি নিয়ে বড় অনিয়মের অভিযোগ পেয়েছেন ভূমি ও পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন। অফিসে অনুপস্থিত থাকা সত্ত্বেও কয়েকজনের হাজিরা খাতায় আগেই স্বাক্ষর করা ছিল বলে জানিয়েছেন তিনি।

সোমবার সকাল সাড়ে ৮টার দিকে নারায়ণগঞ্জ জেলা সদরের ভূমি কমিশনারের কার্যালয় আকস্মিক পরিদর্শনে যান প্রতিমন্ত্রী। এ সময় দুটি সার্কেল অফিসে গিয়ে বেশ কয়েকজন কর্মকর্তা-কর্মচারীকে অনুপস্থিত দেখতে পান তিনি। তবে হাজিরা খাতায় তাদের অনেকের স্বাক্ষর আগে থেকেই দেওয়া ছিল।

এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করে প্রতিমন্ত্রী বলেন, ‘কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত না থাকলেও অনেকের হাজিরা দেওয়া হয়ে গেছে। এটা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।’

তিনি বলেন, জনগণ দেশের প্রকৃত মালিক। তাদের সেবা দেওয়া সরকারি কর্মকর্তা-কর্মচারীদের দায়িত্ব, কোনো দয়া নয়। তাই সময়মতো অফিসে উপস্থিত থেকে আন্তরিকতা ও দায়িত্বশীলতার সঙ্গে জনগণকে সেবা নিশ্চিত করতে হবে।

পরিদর্শনকালে অনিয়মের বিষয়ে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করেছেন জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, এ ঘটনায় প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে। তবে শুধু শাস্তিমূলক ব্যবস্থা নিলেই হবে না, সরকারি সেবায় কর্মকর্তা-কর্মচারীদের মানসিকতারও পরিবর্তন প্রয়োজন।

এ বিভাগের সর্বাধিক পঠিত

আরও
Advertise with us

ফলো করুন Daily News of Bangladesh-এর খবর

প্রধান সম্পাদক
Cheif Editor

আমিনুল ইসলাম
Aminul Islam

সম্পাদক ও প্রকাশক
Editor & Publisher

সফিউর রহমান সফিক
Shafiur Rahma Shafiq

ব্যবস্থাপনা সম্পাদক
Managing Editor

মোহাম্মদ ফিরোজ খান
Mohammed Feroz khan

ইউরোপ ব্যুরো চীফ
Europe Bureau Chief

Shah Mohammed Taifur Rahman Choton Tel.+393274953442 শাহ মোহাম্মদ তাইফুর রহমান ছোটন
ঠিকানা

© ২০২৬ দৈনিক নিউজ অব বাংলাদেশ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত