
নিজস্ব প্রতিবেদক | বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ | প্রিন্ট | ৪ বার পঠিত | পড়ুন মিনিটে

জনগণের চাহিদা ও প্রত্যাশার ভিত্তিতেই সরকার আইন প্রণয়ন করবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান।
বৃহস্পতিবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ইউএস কনস্টিটিউশন ডে উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
আইনমন্ত্রী বলেন, মতপ্রকাশের স্বাধীনতা নিশ্চিত করার পাশাপাশি ব্যক্তির সম্মানহানি যেন না হয়, সেদিকেও গুরুত্ব দেওয়া হবে। এসব বিষয় বিবেচনায় নিয়েই সাইবার সুরক্ষা আইন সংশোধন করা হবে।
তিনি বলেন, মানুষ যে ধরনের আইন চায়, সরকার সে ধরনের আইনই আনবে। এর আগে সাইবার সুরক্ষা আইন নিয়ে গণমাধ্যমের সম্পাদকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মতামত নেওয়া হয়েছে।
মো. আসাদুজ্জামান আরও বলেন, অনলাইনে সাংবাদিকতার নামে কেউ যাতে অপতথ্য ছড়াতে না পারে, নতুন সাইবার সুরক্ষা আইনে সেই বিষয়টিও বিবেচনায় রাখা হবে।

© ২০২৬ দৈনিক নিউজ অব বাংলাদেশ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত