সর্বশেষ >>
সর্বশেষ >>
Advertise with us
ফ্রান্সে তাপমাত্রার সর্বোচ্চ রেকর্ড

সাঁতার কাটতে গিয়ে ৪০ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক   |   বুধবার, ২৪ জুন ২০২৬   |   প্রিন্ট   |   ১৭৯ বার পঠিত   |   পড়ুন মিনিটে

সাঁতার কাটতে গিয়ে ৪০ জনের মৃত্যু

ইতিহাসের সবচেয়ে উষ্ণতম দিন পার করেছে ফ্রান্স। দেশটিতে চলমান দাবদাহ থেকে বাঁচতে গিয়ে অনিরাপদ ও নজরদারিবিহীন স্থানে সাঁতার কাটতে নেমে অন্তত ৪০ জন প্রাণ হারিয়েছেন। ফ্রান্সের পাশাপাশি যুক্তরাজ্য এবং স্পেনেও তাপমাত্রার পূর্বের সব রেকর্ড ছাড়িয়েছে।

মঙ্গলবার (২৩ জুন) এক জরুরি বৈঠক শেষে ফ্রান্সের প্রধানমন্ত্রী সেবাস্তিয়ান লেকর্নু বলেন, গত বৃহস্পতিবার থেকে এ পর্যন্ত পানিতে ডুবে মৃতদের মধ্যে বেশিরভাগেই তরুণ। তিনি এই ঘটনাকে একটি ‘মর্মান্তিক অভিশাপ’ হিসেবে উল্লেখ করেছেন।

দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলের লে হার্বিয়ার্সে তাপমাত্রা ৪৩ ডিগ্রি পর্যন্ত পৌঁছেছে। দক্ষিণ-পূর্ব অঞ্চলে দাঁড়িয়ে থাকা একটি গাড়ির ভেতর থেকে দুই ও চার বছর বয়সী দুই শিশুকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়েছে। পরে তাদের মৃত্যু হয়েছে। এছাড়া বোর্দো অঞ্চলে ৮০ থেকে ৯৫ বছর বয়সী আরও তিন বৃদ্ধ গরমজনিত স্বাস্থ্য সমস্যার কারণে মারা গিয়েছেন।

ইন্টারন্যাশনাল ফেডারেশন অফ রেড ক্রস (আইএফআরসি) বলেছে, তীব্র দাবদাহ জীবন-মরণের প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। প্রতিষ্ঠানটি সাধারণ জনগণকে বিষয়টি গুরুত্বের সঙ্গে নেওয়ার অনুরোধ করেছে।

ফ্রান্সের আবহাওয়া বিভাগ মেটিও-ফ্রান্স বলেছে, ১৯৪৭ সালের পর ফ্রান্সে এটিই সবচেয়ে উষ্ণতম সময়। অতিরিক্ত গরমের কারণে দেশের বিদ্যুৎ গ্রিড ও জনসেবা ব্যবস্থার ওপর প্রচণ্ড চাপ সৃষ্টি হয়েছে।

প্রতিষ্ঠানটি বলছে, পরিস্থিতির ভয়াবহতা বিবেচনায় ৫৪টি এলাকায় রেড অ্যালার্ট জারি করা হয়েছে। এছাড়া শিক্ষার্থীদের সুরক্ষায় অনেক স্কুল নির্ধারিত সময়ের আগেই ছুটি দিয়ে দেওয়া হয়েছে।

প্যারিসের বিখ্যাত লুভর মিউজিয়াম এবং আইফেল টাওয়ার পর্যটকদের জন্য নির্ধারিত সময়ের দুই ঘণ্টা আগে বন্ধ করার ঘোষণা দেওয়া হয়েছে। কর্তৃপক্ষ বলছে, বিকেলে প্রচণ্ড গরম এবং প্রচুর পর্যটকের উপস্থিতিতে ভ্রমণ করা কঠিন হয়ে পড়ছে।

যুক্তরাজ্যের আবহাওয়া অফিস তাপমাত্রা ৩৯ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যাওয়ার ব্যাপারে পূর্বাভাস দিয়েছে। এটি হলে তাপমাত্রা ১৯৫৭ ও ১৯৭৬ সালের রেকর্ডকে ছাড়িয়ে যাবে।

এছাড়া স্পেনের সান সেবাস্তিয়ানে তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছে। এটি স্বাভাবিক তাপমাত্রার চেয়ে প্রায় দ্বিগুণ। ইতালির স্বাস্থ্য মন্ত্রণালয় ১৫ শহরে সর্বোচ্চ সতর্কতা জারি করেছে।

আবহাওয়াবিদরা বলছে, ‘ওমেগা ব্লক’ নামক একটি বিশেষ আবহাওয়া পরিস্থিতির কারণে উত্তর আফ্রিকা ও সাহারা মরুভূমি থেকে আসা গরম বাতাস ইউরোপের ওপর আটকে গেছে। বাতাস চলাচল না থাকায় এই গরম আরও তীব্র আকারে অনুভূত হচ্ছে।

সূত্র: আল জাজিরা

আরও
Advertise with us

ফলো করুন Daily News of Bangladesh-এর খবর

প্রধান সম্পাদক
Cheif Editor

আমিনুল ইসলাম
Aminul Islam

সম্পাদক ও প্রকাশক
Editor & Publisher

সফিউর রহমান সফিক
Shafiur Rahma Shafiq

ব্যবস্থাপনা সম্পাদক
Managing Editor

মোহাম্মদ ফিরোজ খান
Mohammed Feroz khan

ইউরোপ ব্যুরো চীফ
Europe Bureau Chief

Shah Mohammed Taifur Rahman Choton Tel.+393274953442 শাহ মোহাম্মদ তাইফুর রহমান ছোটন
ঠিকানা

© ২০২৬ দৈনিক নিউজ অব বাংলাদেশ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত