সর্বশেষ >>
সর্বশেষ >>
Advertise with us

শ্রীপুরে ১২০ পিস ইয়াবাসহ পুলিশ কনস্টেবল গ্রেপ্তার, আটক আরও ২

নিজস্ব প্রতিবেদক   |   শনিবার, ২৪ অক্টোবর ২০২৬   |   প্রিন্ট   |   ২৯ বার পঠিত   |   পড়ুন মিনিটে

শ্রীপুরে ১২০ পিস ইয়াবাসহ পুলিশ কনস্টেবল গ্রেপ্তার, আটক আরও ২

গাজীপুরের শ্রীপুরে ১২০ পিস ইয়াবাসহ এক পুলিশ কনস্টেবলসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (২৩ অক্টোবর) দিবাগত রাতে শ্রীপুর পৌরসভার কেওয়া বাজারসংলগ্ন একটি বাড়ি থেকে তাঁদের আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন স্থানীয় বাসিন্দারা।

গ্রেপ্তার পুলিশ কনস্টেবলের নাম সারোয়ার মোর্শেদ (৩৮)। তিনি গাজীপুর মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক উত্তর বিভাগে কর্মরত। তাঁর বাড়ি কিশোরগঞ্জ সদর উপজেলার বেতরা আটি গ্রামে। তিনি বজলুর রহমানের ছেলে।

গ্রেপ্তার অন্য দুজন হলেন শ্রীপুর পৌরসভার কেওয়া গ্রামের মজিবুর রহমানের ছেলে সবুজ মিয়া (৩২) এবং রংপুর জেলার কাউনিয়া থানার বিষ্ণুপুর গ্রামের আব্দুল কাদেরের ছেলে জাহাঙ্গীর আলম।

বাড়িতে মাদকসেবীদের আনাগোনা, সন্দেহ স্থানীয়দের

স্থানীয় বাসিন্দা মো. জাহাঙ্গীর মন্ডল জানান, প্রায় এক মাস আগে জাহাঙ্গীর নামে এক যুবক কেওয়া বাজারের পাশের একটি বাড়িতে ভাড়া ওঠেন। এরপর থেকেই ওই বাড়িতে মাদকসেবীদের আনাগোনা বাড়তে থাকে। বিষয়টি সন্দেহজনক মনে হওয়ায় শুক্রবার রাতে স্থানীয় বাসিন্দারা তাঁদের আটক করে পুলিশে খবর দেন।

পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বাড়ির বিভিন্ন স্থান থেকে ১২০ পিস ইয়াবা উদ্ধার করে। স্থানীয়দের দাবি, সেখানে মাদক সেবনের ঘটনাও চলছিল।

থানায় মামলা

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীনুর আলম বলেন, আটক ব্যক্তিদের থানায় আনার পর তাঁদের মধ্যে একজন পুলিশ সদস্য বলে নিশ্চিত হওয়া গেছে। ইয়াবাসহ আটকের ঘটনায় থানায় মামলা হয়েছে।

আরও
Advertise with us

ফলো করুন Daily News of Bangladesh-এর খবর

প্রধান সম্পাদক
Cheif Editor

আমিনুল ইসলাম
Aminul Islam

সম্পাদক ও প্রকাশক
Editor & Publisher

সফিউর রহমান সফিক
Shafiur Rahma Shafiq

ব্যবস্থাপনা সম্পাদক
Managing Editor

মোহাম্মদ ফিরোজ খান
Mohammed Feroz khan

ইউরোপ ব্যুরো চীফ
Europe Bureau Chief

Shah Mohammed Taifur Rahman Choton Tel.+393274953442 শাহ মোহাম্মদ তাইফুর রহমান ছোটন
ঠিকানা

© ২০২৬ দৈনিক নিউজ অব বাংলাদেশ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত