সর্বশেষ >>
সর্বশেষ >>
Advertise with us

‘র‍্যাব আগের মতো থাকছে না, নামও বদলাতে পারে’

নিজস্ব প্রতিবেদক   |   মঙ্গলবার, ১৯ মে ২০২৬   |   প্রিন্ট   |   ৫৭ বার পঠিত   |   পড়ুন মিনিটে

‘র‍্যাব আগের মতো থাকছে না, নামও বদলাতে পারে’

র‍্যাব আগের কাঠামোয় আর থাকছে না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। নতুন আইনের মাধ্যমে বাহিনীটির কার্যক্রম আরো সুনির্দিষ্ট করা হবে, এমনকি নামও বদলে যেতে পারে।

মঙ্গলবার (১৯ মে) সচিবালয়ে পিআইডি মিলনায়তনে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে সংবাদ সম্মেলনে প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। এসময় তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন উপস্থিত ছিলেন।

র‍্যাব বিলুপ্তির দাবির বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে উপদেষ্টা বলেন, “এক অর্থে সেইভাবে র‍্যাব থাকছে না। কারণ গতকাল স্বরাষ্ট্রমন্ত্রী ঘোষণা দিয়েছেন, র‍্যাবের জন্য একটি পূর্ণাঙ্গ আইন হবে।

তিনি বলেন, “এতদিন র‍্যাব পুলিশ ব্যাটালিয়নের একটি অপশনের অধীনে কাজ করছিল। নতুন আইনে র‍্যাবের সবকিছু আরো ওয়েল ডিফাইনড থাকবে। সুতরাং এক অর্থে র‍্যাব আর আগের রূপে থাকছে না। নামও সম্ভবত পাল্টে যাচ্ছে। স্বরাষ্ট্রমন্ত্রী এ বিষয়ে অ্যাক্টিভলি কাজ করছেন।”

মানবাধিকার লঙ্ঘনের সুযোগ থাকবে না উল্লেখ করে
উপদেষ্টা বলেন, “শেখ হাসিনার সময়ে র‍্যাবকে মানবাধিকার লঙ্ঘনের কাজে ব্যবহার করা হয়েছিল। অন্তর্বর্তীকালীন সরকারের সময় তা হয়নি। এই সরকার খেলাপি ঋণকে পেট্রোনাইজ করবে না, তেমনি কোনো বাহিনীকে দিয়ে মানবাধিকার লঙ্ঘনও করাবে না।”

“তবে তিনি জানান, রাষ্ট্রের একটি এলিট ফোর্স থাকা দরকার। র‍্যাবের সমালোচনা সরিয়ে রাখলে দেখবো, সন্ত্রাস ও জঙ্গিবাদ মোকাবিলায় র‍্যাব অত্যন্ত ক্যাপাবল। আমাদের কনভেনশনাল পুলিশ যেটা পারেনি, সেটা তারা পেরেছে। তাদের ইকুইপমেন্ট ও প্রশিক্ষণ ভালো।
তাই এলিট ফোর্স থাকবে, সেটা র‍্যাব নামে হোক বা অন্য নামে। ওয়েল ডিফাইনড আইন থাকলে আগের ঝুঁকিগুলো আর থাকবে না,” বলেন তথ্য উপদেষ্টা।

প্রধানমন্ত্রীর সঙ্গে সম্পাদক পরিষদের বৈঠকের প্রসঙ্গ টেনে তিনি বলেন, “সেখানে খেলাপি ঋণ আইনের বিষয় এসেছিল। একটা আইন কীভাবে প্রযুক্ত হয়, তা নির্ভর করে সরকারের চিন্তার ওপর। এই সরকার খেলাপি ঋণ লুটপাট হতে দেবে না।”

এ বিভাগের সর্বাধিক পঠিত

আরও
Advertise with us

ফলো করুন Daily News of Bangladesh-এর খবর

প্রধান সম্পাদক
Cheif Editor

আমিনুল ইসলাম
Aminul Islam

সম্পাদক
Editor

সফিউর রহমান সফিক
Shafiur Rahma Shafiq

ব্যবস্থাপনা সম্পাদক
Managing Editor

মোহাম্মদ ফিরোজ খান
Mohammed Feroz khan

প্রকাশক
Publisher

ফারজানা আফরিন সৈথী
Farzana Afrin Soythe

ইউরোপ ব্যুরো চীফ
Europe Bureau Chief

Shah Mohammed Taifur Rahman Choton Tel.+393274953442 শাহ মোহাম্মদ তাইফুর রহমান ছোটন
ঠিকানা

© ২০২৬ দৈনিক নিউজ অব বাংলাদেশ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত