সর্বশেষ >>
সর্বশেষ >>
Advertise with us

রেনোর দিকে ছুটছে ভয়াবহ দাবানল, ৪২ হাজার মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে

ডেস্ক রিপোর্ট   |   সোমবার, ২৪ অগাস্ট ২০২৬   |   প্রিন্ট   |   ৭ বার পঠিত   |   পড়ুন মিনিটে

রেনোর দিকে ছুটছে ভয়াবহ দাবানল, ৪২ হাজার মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে

যুক্তরাষ্ট্রের নেভাদা অঙ্গরাজ্যে ভয়াবহ রূপ নিয়েছে ‘হক ফায়ার’। দ্রুত ছড়িয়ে পড়া এই দাবানল রেনো শহরের দিকে এগিয়ে যাওয়ায় প্রায় ৪২ হাজার বাসিন্দাকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। আরও প্রায় ৪৫ হাজার মানুষকে দ্রুত সরে যাওয়ার প্রস্তুতি নিতে বলা হয়েছে।

রোববার স্থানীয় কর্তৃপক্ষ বাসিন্দাদের অবিলম্বে বাড়িঘর ছেড়ে নিরাপদ স্থানে যাওয়ার নির্দেশ দেয়। রেনোর মেয়র হিলারি শিভে সিএনএনকে জানান, এরই মধ্যে প্রায় ৪২ হাজার মানুষ নিরাপদ স্থানে চলে গেছেন। খবর এএফপির।

দাবানলটি ছড়িয়ে পড়ছে অস্বাভাবিক দ্রুতগতিতে। আগুন লাগার মাত্র এক দিনের মধ্যেই প্রায় ১৫ হাজার ৪০ একর (৬ হাজার ৮৭ হেক্টর) এলাকা পুড়ে গেছে। রোববার বিকেলে আগুনটি রেনো শহর থেকে মাত্র ৫ মাইল (৮ কিলোমিটার) উত্তর-পশ্চিমে জ্বলছিল।

ইতোমধ্যে পাহাড়ের চূড়ায় থাকা কয়েকটি বাড়ি আগুনে পুড়ে গেছে। এ ঘটনায় ছয়জন আহত হয়েছেন। আহতদের মধ্যে তিনজন জরুরি সেবাকর্মী।

যুক্তরাষ্ট্র সরকারের দাবানল পর্যবেক্ষণকারী ওয়েবসাইট ইনসিওয়েব পরিস্থিতিকে ‘খুবই ভয়াবহ’ হিসেবে উল্লেখ করেছে। স্থানীয় ফায়ার সার্ভিসের প্রকাশিত ছবিতে রেনোর আশপাশের পাহাড়ে আগুনের লেলিহান শিখা এবং আকাশজুড়ে ঘন ধোঁয়ার মেঘ দেখা গেছে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে রেনোর কাছে ওয়াশো কাউন্টিতে জরুরি অবস্থা ঘোষণা করেছেন নেভাদার গভর্নর জো লোম্বার্ডো। তাঁর কার্যালয় জানিয়েছে, ‘হক ফায়ার’ দ্রুত ছড়িয়ে পড়ে বাড়িঘর ও বিভিন্ন স্থাপনার জন্য বড় ধরনের হুমকি তৈরি করেছে।

স্থানীয় ফায়ার সার্ভিসের প্রধান রিচার্ড এডওয়ার্ডস বাসিন্দাদের সতর্ক করে বলেছেন, বাতাসের কারণে আগুনের গতিপথ দ্রুত বদলে যাচ্ছে। তাই সরিয়ে নেওয়ার নির্দেশ পাওয়ার সঙ্গে সঙ্গে, সম্ভব হলে তারও আগে নিরাপদ স্থানে চলে যাওয়ার জন্য প্রস্তুত থাকতে হবে।

রেনো নেভাদার উত্তর-পশ্চিমাঞ্চলে ক্যালিফোর্নিয়া সীমান্তের কাছে অবস্থিত। শহরটি সিয়েরা নেভাদা পর্বতমালা ও জনপ্রিয় পর্যটন এলাকা লেক তাহোর কাছাকাছি হওয়ায় দাবানলের এই পরিস্থিতি নতুন করে উদ্বেগ তৈরি করেছে।

এ বিভাগের সর্বাধিক পঠিত

আরও
Advertise with us

ফলো করুন Daily News of Bangladesh-এর খবর

প্রধান সম্পাদক
Cheif Editor

আমিনুল ইসলাম
Aminul Islam

সম্পাদক
Editor

সফিউর রহমান সফিক
Shafiur Rahma Shafiq

ব্যবস্থাপনা সম্পাদক
Managing Editor

মোহাম্মদ ফিরোজ খান
Mohammed Feroz khan

প্রকাশক
Publisher

ফারজানা আফরিন সৈথী
Farzana Afrin Soythe

ইউরোপ ব্যুরো চীফ
Europe Bureau Chief

Shah Mohammed Taifur Rahman Choton Tel.+393274953442 শাহ মোহাম্মদ তাইফুর রহমান ছোটন
ঠিকানা

© ২০২৬ দৈনিক নিউজ অব বাংলাদেশ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত