Advertise with us

রুশ নৌ-কর্মকর্তা হত্যায় অভিযুক্ত মার্গারিটা, কে এই নারী?

ডেস্ক রিপোর্ট   |   মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬   |   প্রিন্ট   |   ১৯ বার পঠিত   |   পড়ুন মিনিটে

রুশ নৌ-কর্মকর্তা হত্যায় অভিযুক্ত মার্গারিটা, কে এই নারী?

ক্রিমিয়ার সেভাস্তোপলে ডাস্টবিনে রাখা বোমা বিস্ফোরণে এক জ্যেষ্ঠ রুশ নৌ-কর্মকর্তা নিহতের ঘটনায় ৩২ বছর বয়সী মার্গারিটা রেউটকে গ্রেপ্তার করা হয়েছে। একসময় পরিবেশকর্মী হিসেবে পরিচিত এই নারী এখন গুপ্তহত্যার অভিযোগে অভিযুক্ত।

গত ১৩ আগস্টের ওই বিস্ফোরণে নিহত হন রুশ ব্ল্যাক সি ফ্লিটের সাবমেরিন ব্রিগেডের ডেপুটি কমান্ডার রবার্ট শাগিভ। রুশ কর্তৃপক্ষের দাবি, বোমাটিতে প্রায় ৫০০ গ্রাম টিএনটি ছিল। বিস্ফোরণের কয়েক ঘণ্টার মধ্যেই সোচি শহর থেকে মার্গারিটাকে আটক করা হয়। তার কাছ থেকে একটি রিমোট কন্ট্রোলও উদ্ধারের কথা জানিয়েছে পুলিশ।

পরিবেশকর্মী থেকে সন্দেহভাজন

মার্গারিটার জন্ম ইয়ারোস্লাভেলে। ছোটবেলা থেকেই দুঃসাহসী নানা কর্মকাণ্ডে আগ্রহ ছিল তার। প্যারাশুটিং, ওয়াটার পোলো, গো-কার্টিং থেকে শুরু করে গাছে চড়া—বিভিন্ন কর্মকাণ্ডে সক্রিয় ছিলেন তিনি।

পড়াশোনা শেষে সোচিতে চলে যান মার্গারিটা। চাকরির পাশাপাশি পরিবেশ রক্ষার বিভিন্ন কর্মকাণ্ডে যুক্ত হয়ে পরিচিতি পান পরিবেশকর্মী হিসেবে।

তবে ইউক্রেনে রাশিয়ার হামলার পর বদলে যায় তার অবস্থান। যুদ্ধবিরোধী হয়ে ওঠেন তিনি। ২০২৫ সালে ইউক্রেনের পক্ষে কথা বলার অভিযোগে তাকে জরিমানাও করা হয়। নিজের ডিএনএ পরীক্ষায় ৯৮ শতাংশ রুশ পরিচয় পাওয়ার পর তিনি ‘রুশ হয়ে লজ্জিত’ বলেও মন্তব্য করেছিলেন।

ক্রিমিয়ায় ঘন ঘন যাতায়াত

বন্ধুদের ভাষ্য, হামলার কয়েক মাস আগে থেকেই মার্গারিটা অনেকটা চুপচাপ হয়ে যান। এ সময় তিনি নতুন একটি ফোন কেনেন। ভিডিও ধারণের কথা বলে বারবার ক্রিমিয়ায় যাতায়াতও শুরু করেন।

রুশ গোয়েন্দাদের দাবি, জিজ্ঞাসাবাদে মার্গারিটা হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। তাদের ভাষ্য, বিপুল পরিমাণ ক্রিপ্টোকারেন্সি ও দেশ ছাড়ার নথির বিনিময়ে ইউক্রেনের গোয়েন্দারা তাকে নিয়োগ দিয়েছিল।

তবে রুশ গোয়েন্দাদের এই দাবির বিষয়ে এখনো ইউক্রেনের পক্ষ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি।

আরও
Advertise with us

ফলো করুন Daily News of Bangladesh-এর খবর

প্রধান সম্পাদক
Cheif Editor

আমিনুল ইসলাম
Aminul Islam

সম্পাদক ও প্রকাশক
Editor & Publisher

সফিউর রহমান সফিক
Shafiur Rahma Shafiq

ব্যবস্থাপনা সম্পাদক
Managing Editor

মোহাম্মদ ফিরোজ খান
Mohammed Feroz khan

ইউরোপ ব্যুরো চীফ
Europe Bureau Chief

Shah Mohammed Taifur Rahman Choton Tel.+393274953442 শাহ মোহাম্মদ তাইফুর রহমান ছোটন
ঠিকানা

© ২০২৬ দৈনিক নিউজ অব বাংলাদেশ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত