
ডেস্ক রিপোর্ট | রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬ | প্রিন্ট | ৮ বার পঠিত | পড়ুন মিনিটে

কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি নিয়ে কঠোর অবস্থান পুনর্ব্যক্ত করেছে ইরান। দেশটির পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ বলেছেন, যুক্তরাষ্ট্র তার দেওয়া প্রতিশ্রুতি পূরণ না করা পর্যন্ত হরমুজ প্রণালি বন্ধই থাকবে।
রোববার (২০ সেপ্টেম্বর) পার্লামেন্টে দেওয়া এক ভাষণে তিনি এ কথা বলেন।
গালিবাফ বলেন, গত জুনে স্বাক্ষরিত শান্তি চুক্তি বর্তমানে অকার্যকর। তবে ওই চুক্তির আওতায় যুক্তরাষ্ট্রের দেওয়া প্রতিশ্রুতি পূরণ না হওয়া পর্যন্ত গুরুত্বপূর্ণ এই জলপথ খোলার কোনো সুযোগ নেই।
মধ্যস্থতাকারীদের মাধ্যমে ইরান যুক্তরাষ্ট্রের কাছে নিজেদের বার্তা ও শর্তগুলো স্পষ্টভাবে পৌঁছে দিয়েছে বলেও জানান তিনি।
ইরানের পার্লামেন্ট স্পিকার বলেন, প্রবঞ্চনা ও একতরফা সিদ্ধান্ত চাপিয়ে দেওয়ার পথ যে বন্ধ হয়ে গেছে, তা প্রতিপক্ষ ভালোভাবেই জানে।
তিনি আরও বলেন, ইরানের শর্ত পূরণ এবং দেশটির জনগণের ন্যায্য অধিকারের স্বীকৃতি না দেওয়া পর্যন্ত কোনো আলোচনা হবে না। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের প্রতিশ্রুতি বাস্তবায়ন ছাড়া হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ারও কোনো সুযোগ নেই।
সূত্র: আল-জাজিরা

© ২০২৬ দৈনিক নিউজ অব বাংলাদেশ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত