সর্বশেষ >>
সর্বশেষ >>
Advertise with us

মেয়ের বাসায় বেড়াতে এসে ছাদ থেকে লাফ দিলেন বৃদ্ধ

নিজস্ব প্রতিবেদক   |   রবিবার, ০৫ জুলাই ২০২৬   |   প্রিন্ট   |   ৯২ বার পঠিত   |   পড়ুন মিনিটে

মেয়ের বাসায় বেড়াতে এসে ছাদ থেকে লাফ দিলেন বৃদ্ধ

রাজধানীর আজিমপুর এলাকার এক ভবনের ছাদ থেকে লাফিয়ে পড়ে আব্দুর রাজ্জাক (৬০) নামের এক ব্যবসায়ী নিহত হয়েছেন। ব্যবসায় মন্দা হওয়ায় তিনি দীর্ঘদিন মানসিক সমস্যায় ভুগছিলেন।

রোববার (৫ জুলাই) বিকেল পৌনে তিনটার দিকে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়। এরপর দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আব্দুর রাজ্জাককে হাসপাতালে নিয়ে আসা মো. সিফাত জানান, আব্দুর রাজ্জাক তার বড় ভাইয়ের শ্বশুর। তিনি একটি ডেভলপার কোম্পানির সঙ্গে ব্যবসা করতেন। ব্যবসা মন্দা হওয়ায় বেশ কিছুদিন ধরেই তিনি মানসিকভাবে অসুস্থ ছিলেন। আজ সকালে আজিমপুরে মেয়ের বাড়িতে বেড়াতে আসেন। পরে কাউকে কিছু না বলে ওই ভবনের ছাদ থেকে নিচে লাফিয়ে পড়ে গুরুতর আহত হন। এরপর তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ বক্সের ইনচার্জ পরিদর্শক মোহাম্মদ ফারুক জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় অবগত করা হয়েছে।

এ বিভাগের সর্বাধিক পঠিত

আরও
Advertise with us

ফলো করুন Daily News of Bangladesh-এর খবর

প্রধান সম্পাদক
Cheif Editor

আমিনুল ইসলাম
Aminul Islam

সম্পাদক ও প্রকাশক
Editor & Publisher

সফিউর রহমান সফিক
Shafiur Rahma Shafiq

ব্যবস্থাপনা সম্পাদক
Managing Editor

মোহাম্মদ ফিরোজ খান
Mohammed Feroz khan

ইউরোপ ব্যুরো চীফ
Europe Bureau Chief

Shah Mohammed Taifur Rahman Choton Tel.+393274953442 শাহ মোহাম্মদ তাইফুর রহমান ছোটন
ঠিকানা

© ২০২৬ দৈনিক নিউজ অব বাংলাদেশ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত