সর্বশেষ >>
সর্বশেষ >>
Advertise with us

বাংলাদেশি বংশোদ্ভূত ১৬ বছরের কাভানকে যুক্তরাষ্ট্রের জাতীয় দলে ডাক

ডেস্ক রিপোর্ট   |   শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬   |   প্রিন্ট   |   ০ বার পঠিত   |   পড়ুন মিনিটে

বাংলাদেশি বংশোদ্ভূত ১৬ বছরের কাভানকে যুক্তরাষ্ট্রের জাতীয় দলে ডাক

বিশ্বকাপের পর জাতীয় দল পুনর্গঠনের পথে হাঁটছে যুক্তরাষ্ট্র। এরই অংশ হিসেবে ২৮ সদস্যের নতুন স্কোয়াড ঘোষণা করেছেন কোচ মৌরিসিও পচেত্তিনো। আর সেই দলে প্রথমবারের মতো জায়গা করে নিয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত ১৬ বছর বয়সী তরুণ ফুটবলার কাভান সুলিভান।

চারটি প্রীতি ম্যাচকে সামনে রেখে ঘোষিত এই স্কোয়াডে নতুন মুখ রয়েছেন ১২ জন। তাদের মধ্যে ১৮ বছর বা তার কম বয়সী খেলোয়াড় ছয়জন। দলটির গড় বয়স ২২ বছর ৯ মাস।

মেজর লিগ সকারের (এমএলএস) ক্লাব ফিলাডেলফিয়া ইউনিয়নের হয়ে খেলেন কাভান। তার বড় ভাই কুইন সুলিভানও একই ক্লাবের হয়ে খেলেছেন এবং যুক্তরাষ্ট্র জাতীয় দলের জার্সিতে তিনটি ম্যাচ খেলেছেন।

সুলিভান পরিবারের বাংলাদেশের সঙ্গেও রয়েছে ঘনিষ্ঠ যোগসূত্র। কাভানের দুই ভাই রোনান ও ডেক্লান বাংলাদেশের হয়ে খেলার আগ্রহ প্রকাশ করেছেন। রোনান ইতোমধ্যে সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের হয়ে নজর কেড়েছেন। তাদের নানি সুলতানা আলম যুক্তরাষ্ট্রপ্রবাসী বাংলাদেশি।

মাত্র ১৪ বছর বয়সে এমএলএসে অভিষেক করে আলোচনায় আসেন কাভান। ২০২৪ সালে এমএলএসের ইতিহাসে সবচেয়ে বেশি মূল্যের স্থানীয় খেলোয়াড় হিসেবেও চুক্তি করেন তিনি। ১৮ বছর বয়স পূর্ণ হলে ইংলিশ ক্লাব ম্যানচেস্টার সিটিতে যোগ দেওয়ার কথা রয়েছে এই প্রতিভাবান মিডফিল্ডারের।

চলতি মৌসুমেও ফিলাডেলফিয়ার হয়ে দুর্দান্ত পারফর্ম করছেন কাভান। নিয়মিত মৌসুমে ২৩ ম্যাচে ছয় গোল করার পাশাপাশি সতীর্থদের দিয়ে গোল করিয়েছেন ১১টি।

এবারই প্রথম যুক্তরাষ্ট্রের সিনিয়র জাতীয় দলে ডাক পেলেন কাভান। নতুন স্কোয়াডের ১৩ জনের এখনও জাতীয় দলের হয়ে খেলার অভিজ্ঞতা হয়নি।

সেপ্টেম্বর-অক্টোবর আন্তর্জাতিক উইন্ডোতে পেরু, চিলি, মেক্সিকো ও কানাডার বিপক্ষে চারটি প্রীতি ম্যাচ খেলবে যুক্তরাষ্ট্র। আর এসব ম্যাচের মধ্য দিয়েই আন্তর্জাতিক ফুটবলে নতুন অধ্যায়ের শুরু হতে পারে বাংলাদেশি বংশোদ্ভূত তরুণ কাভান সুলিভানের।

আরও
Advertise with us

ফলো করুন Daily News of Bangladesh-এর খবর

প্রধান সম্পাদক
Cheif Editor

আমিনুল ইসলাম
Aminul Islam

সম্পাদক ও প্রকাশক
Editor & Publisher

সফিউর রহমান সফিক
Shafiur Rahma Shafiq

ব্যবস্থাপনা সম্পাদক
Managing Editor

মোহাম্মদ ফিরোজ খান
Mohammed Feroz khan

ইউরোপ ব্যুরো চীফ
Europe Bureau Chief

Shah Mohammed Taifur Rahman Choton Tel.+393274953442 শাহ মোহাম্মদ তাইফুর রহমান ছোটন
ঠিকানা

© ২০২৬ দৈনিক নিউজ অব বাংলাদেশ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত