সর্বশেষ >>
সর্বশেষ >>
Advertise with us

ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে ধ্বংসস্তূপের নিচে আটকে পড়া মানুষের চিৎকার

আন্তর্জাতিক ডেস্ক   |   বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬   |   প্রিন্ট   |   ২৮ বার পঠিত   |   পড়ুন মিনিটে

ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে ধ্বংসস্তূপের নিচে আটকে পড়া মানুষের চিৎকার

ভেনেজুয়েলায় স্মরণকালের সবচেয়ে ভয়াবহ ভূমিকম্প আঘাত হেনেছে। স্থানীয় সময় বুধবার ৭ মাত্রারও বেশি দুটি ভূমিকম্পে শত শত ভবন ধসে পড়েছে। সেগুলোর ভেতর যারা আটকে পড়েছেন তারা এখন বাঁচার আকুতি জানাচ্ছেন।

ভূমিকম্পের কবলে পড়েছিলেন দেশটির রাজধানী কারাকাসের ২৫ বছর বয়সী বাসিন্দা আলেজান্দ্রো রুইজ গার্সিয়া।

তিনি বলেছেন, ভূমিকম্প আঘাত হানার এক সেকেন্ডেরও কম সময় আগে গুগলে তিনি সতর্ক বার্তা পান। এর ঠিক সঙ্গে সঙ্গে অত্যন্ত ভয়ঙ্করভাবে সবকিছু কাঁপতে থাকে। তিনি নিজে বেঁচে গেলেও তার আত্মীয় ও প্রতিবেশীরা ভবনের নিচে চাপা পড়েন।

আলজাজিরাকে আলেজান্দ্রো বলেছেন, “সবকিছু ধসে পড়ছিল, যা আপনি অনুভব করতে পারবেন। আমি আমার বাড়ির একটি দেওয়ালে ফাটল দেখি। এটি আমার জীবনের সবচেয়ে ভয়ঙ্কর মুহূর্ত ছিল।”

“ভূমিকম্প হওয়ার সময় বিমানের ইঞ্জিনের মতো শব্দ হচ্ছিল। আমি আমার পরিবার ভবন থেকে নিরাপদে বের হয়ে যেতে সমর্থ হই। কিন্তু বাইরে দেখি অনেক ভবন ধসে পড়েছে।”

তিনি আরও বলেছেন, “যখন আমি আমার দাদিকে আনতে যাচ্ছিলাম। আশপাশের ভবনগুলো পুরো ধ্বংসস্তূপে পরিণত হয়েছিল। দেখে মনে হচ্ছিল এটি কোনো যুদ্ধক্ষেত্রের ছবি। বাড়ির দেওয়াল ভেঙে পড়েছে। আমি শুনতে পাচ্ছিলাম, যারা আটকা পড়েছেন তারা বের হওয়ার জন্য চিৎকার ও শব্দ করছিলেন।”

“ধ্বংসস্তূপের চিত্র ধীরে ধীরে সামনে আসছে। আর নতুনগুলো আগের চেয়ে আরও ভয়ঙ্কর।”— যোগ করেন আলেজান্দ্রো।

তিনি আরও বলেছেন, “সত্যি বলতে আজকের দিনটি আমাদের জন্য অত্যন্ত ভয়ঙ্কর। ভেনেজুয়েলার জন্য কালো একটি দিন। এসব স্মৃতি আপনার জীবনে চিরস্থায়ী হয়ে থাকবে।”

আরও
Advertise with us

ফলো করুন Daily News of Bangladesh-এর খবর

প্রধান সম্পাদক
Cheif Editor

আমিনুল ইসলাম
Aminul Islam

সম্পাদক ও প্রকাশক
Editor & Publisher

সফিউর রহমান সফিক
Shafiur Rahma Shafiq

ব্যবস্থাপনা সম্পাদক
Managing Editor

মোহাম্মদ ফিরোজ খান
Mohammed Feroz khan

ইউরোপ ব্যুরো চীফ
Europe Bureau Chief

Shah Mohammed Taifur Rahman Choton Tel.+393274953442 শাহ মোহাম্মদ তাইফুর রহমান ছোটন
ঠিকানা

© ২০২৬ দৈনিক নিউজ অব বাংলাদেশ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত