সর্বশেষ >>
সর্বশেষ >>
Advertise with us

ভিসা না পেলেও জাতিসংঘে ভিডিও বার্তায় ভাষণ দেবেন মাহমুদ আব্বাস

ডেস্ক রিপোর্ট   |   রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬   |   প্রিন্ট   |   ০ বার পঠিত   |   পড়ুন মিনিটে

ভিসা না পেলেও জাতিসংঘে ভিডিও বার্তায় ভাষণ দেবেন মাহমুদ আব্বাস

যুক্তরাষ্ট্রের ভিসা না পেলেও আগামী সপ্তাহে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে ভিডিও বার্তার মাধ্যমে ভাষণ দেবেন ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। টানা দ্বিতীয় বছরের মতো ভিডিওর মাধ্যমে জাতিসংঘে বক্তব্য দেবেন তিনি।

বৃহস্পতিবার জাতিসংঘের সাধারণ পরিষদ এ বিষয়ে একটি প্রস্তাব পাস করেছে। এতে ১৫২টি দেশ প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছে। বিপক্ষে ভোট পড়েছে তিনটি এবং চারটি দেশ ভোটদানে বিরত ছিল।

প্রস্তাব অনুযায়ী, মাহমুদ আব্বাস ছাড়াও কোনো উচ্চপর্যায়ের ফিলিস্তিনি কর্মকর্তা যুক্তরাষ্ট্রে যেতে না পারলে আগামী এক বছর জাতিসংঘের সভা ও সম্মেলনে ভিডিওর মাধ্যমে অংশ নিতে পারবেন।

গত বছর মাহমুদ আব্বাসসহ প্রায় ৮০ জন ফিলিস্তিনির ভিসা প্রত্যাখ্যান ও বাতিল করেছিল যুক্তরাষ্ট্র। তাঁদের মধ্যে ফিলিস্তিন লিবারেশন অর্গানাইজেশন (পিএলও) এবং পশ্চিম তীরভিত্তিক ফিলিস্তিনি কর্তৃপক্ষের (পিএ) কর্মকর্তারাও ছিলেন। বুধবার ওয়াশিংটন জানিয়েছে, ফিলিস্তিনি কর্মকর্তাদের ওপর ভিসা নিষেধাজ্ঞা আরও বাড়ানো হয়েছে।

ভোটের আগে জাতিসংঘে নিযুক্ত যুক্তরাষ্ট্রের ডেপুটি রাষ্ট্রদূত ট্যামি ব্রুস বলেন, ফিলিস্তিনি কর্তৃপক্ষকে অংশীদার হিসেবে বিবেচনা করতে হলে তাদের ‘সন্ত্রাসে অর্থায়ন’ বন্ধ করতে হবে। একই সঙ্গে ‘গুরুতর শাসনের বিকল্প হিসেবে কূটনৈতিক নাটক’ বন্ধ করার আহ্বান জানান তিনি।

তবে যুক্তরাষ্ট্রের এ সিদ্ধান্তের নিন্দা ও প্রত্যাখ্যান করেছে ফিলিস্তিনি নেতৃত্ব। জাতিসংঘে ফিলিস্তিনের দূত রিয়াদ মানসুর সাধারণ পরিষদে এর প্রতিবাদ জানান।

মার্কিন পররাষ্ট্র দপ্তরের ভাষ্য, ইসরায়েল-ফিলিস্তিন সংঘাতকে ‘আন্তর্জাতিকীকরণের’ চেষ্টা এবং আন্তর্জাতিক ট্রাইব্যুনালে ইসরায়েলের বিরুদ্ধে মামলা করার মতো কর্মকাণ্ডের কারণে ফিলিস্তিনি কর্মকর্তাদের ওপর ভিসা নিষেধাজ্ঞা বাড়ানো হয়েছে। তবে নির্দিষ্ট কোনো কর্মকর্তার নাম জানানো হয়নি।

নাম প্রকাশ না করার শর্তে এক ফিলিস্তিনি কর্মকর্তা জানিয়েছেন, মাহমুদ আব্বাসের ভিসা আবেদন প্রত্যাখ্যান করেছে যুক্তরাষ্ট্র।

১৯৪৭ সালের জাতিসংঘের ‘হেডকোয়ার্টার্স অ্যাগ্রিমেন্ট’ অনুযায়ী, সাধারণভাবে নিউইয়র্কে জাতিসংঘের কার্যক্রমে অংশ নিতে বিদেশি কূটনীতিকদের প্রবেশের সুযোগ দেওয়ার কথা যুক্তরাষ্ট্রের। তবে নিরাপত্তা, উগ্রবাদ ও পররাষ্ট্রনীতির কারণ দেখিয়ে ভিসা প্রত্যাখ্যানের সুযোগ রয়েছে বলে জানিয়েছে ওয়াশিংটন।

সূত্র: রয়টার্স

আরও
Advertise with us

ফলো করুন Daily News of Bangladesh-এর খবর

প্রধান সম্পাদক
Cheif Editor

আমিনুল ইসলাম
Aminul Islam

সম্পাদক ও প্রকাশক
Editor & Publisher

সফিউর রহমান সফিক
Shafiur Rahma Shafiq

ব্যবস্থাপনা সম্পাদক
Managing Editor

মোহাম্মদ ফিরোজ খান
Mohammed Feroz khan

ইউরোপ ব্যুরো চীফ
Europe Bureau Chief

Shah Mohammed Taifur Rahman Choton Tel.+393274953442 শাহ মোহাম্মদ তাইফুর রহমান ছোটন
ঠিকানা

© ২০২৬ দৈনিক নিউজ অব বাংলাদেশ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত