সর্বশেষ >>
সর্বশেষ >>
Advertise with us

বাংলাদেশিদের ঈদ শুভেচ্ছা জানাল আর্জেন্টিনা

নিজস্ব প্রতিবেদক   |   বুধবার, ২৭ মে ২০২৬   |   প্রিন্ট   |   ৪৬ বার পঠিত   |   পড়ুন মিনিটে

বাংলাদেশিদের ঈদ শুভেচ্ছা জানাল আর্জেন্টিনা

সাড়ে তিন বছর আগে অনুষ্ঠিত বিশ্বকাপে বাংলাদেশের প্রাণঢালা সমর্থনে অভিভূত হয়েছিল আর্জেন্টিনা। লিওনেল মেসিরা বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার পর বাংলাদেশি ভক্ত-সমর্থকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছিল দেশটির ফেডারেশনের পক্ষ থেকে। তারপর থেকেই বাংলাদেশের মানুষদের সঙ্গে অন্যরকম সম্পর্ক তৈরি হয়েছে আর্জেন্টাইন ফুটবলের।

তারই ধারাবাহিকতায় এবার ঈদুল আযহার আগের দিন বাংলাদেশিদের ঈদ শুভেচ্ছা জানাল আর্জেন্টিনা জাতীয় ফুটবল দল। তাদের ফেসবুক ভেরিফায়েড পেজ থেকে লিওনেল মেসি, এমিলিয়ানো মার্তিনেজরা শুভেচ্ছা জানান।

টানা দুইবারের কোপা আমেরিকা চ্যাম্পিয়নরা আজ (বুধবার) একটি ভিডিও বার্তা দিয়েছে। যেখানে রদ্রিগো ডি পল, জুলিয়ান আলভারেজ, মেসি, এনজো ফার্নান্দেজ ও মার্তিনেজকে ‘ঈদ মোবারক’ বলতে শোনা গেছে। কয়েক সেকেন্ডের ভিডিওটির ক্যাপশনে লেখা হয়েছে, ‘আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে বাংলাদেশের সব মানুষকে ঈদ মোবারক। ঈদুল আযহা প্রত্যেক পরিবারে শান্তি, সুখ ও অফুরন্ত বরকত বয়ে আনুক।’

অবশ্য ভিডিওতে মেসি, এনজোদের এআই সংস্করণ দেখা গেছে। মানুষগুলো কৃত্রিম হলেও তাদের ঈদের শুভেচ্ছা বার্তা ছিল খাঁটি।

এ বিভাগের সর্বাধিক পঠিত

আরও
Advertise with us

ফলো করুন Daily News of Bangladesh-এর খবর

প্রধান সম্পাদক
Cheif Editor

আমিনুল ইসলাম
Aminul Islam

সম্পাদক
Editor

সফিউর রহমান সফিক
Shafiur Rahma Shafiq

ব্যবস্থাপনা সম্পাদক
Managing Editor

মোহাম্মদ ফিরোজ খান
Mohammed Feroz khan

প্রকাশক
Publisher

ফারজানা আফরিন সৈথী
Farzana Afrin Soythe

ইউরোপ ব্যুরো চীফ
Europe Bureau Chief

Shah Mohammed Taifur Rahman Choton Tel.+393274953442 শাহ মোহাম্মদ তাইফুর রহমান ছোটন
ঠিকানা

© ২০২৬ দৈনিক নিউজ অব বাংলাদেশ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত