সর্বশেষ >>
সর্বশেষ >>
Advertise with us

বদলির আবেদন শেষ আজ, সফটওয়্যার জটিলতায় মাউশিতে শিক্ষকদের ভিড়

ডেস্ক রিপোর্ট   |   বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬   |   প্রিন্ট   |   ৪৭ বার পঠিত   |   পড়ুন মিনিটে

বদলির আবেদন শেষ আজ, সফটওয়্যার জটিলতায় মাউশিতে শিক্ষকদের ভিড়

বেসরকারি এমপিওভুক্ত স্কুল-কলেজের শিক্ষকদের বদলির আবেদনে দেখা দিয়েছে নানা জটিলতা। অনলাইনে আবেদন করতে না পেরে অনেক শিক্ষক ছুটছেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরে (মাউশি)। এরই মধ্যে আজ বৃহস্পতিবার (২৭ আগস্ট) শেষ হচ্ছে বদলির আবেদনের সময়সীমা।

মাউশি সূত্র জানায়, বুধবার (২৬ আগস্ট) পর্যন্ত বদলির জন্য ১১ হাজার ৯৮৬ জন শিক্ষক আবেদন করেছেন। শেষ দিনে এ সংখ্যা আরও বাড়তে পারে।

তবে আবেদন করতে গিয়ে নানা সমস্যার মুখে পড়ছেন অনেক শিক্ষক। কেউ আবেদন শুরু করতে পারছেন না, আবার কেউ প্রক্রিয়া সম্পন্ন করতে পারছেন না। এসব সমস্যার জন্য নিজেদের কোনো ভুল নেই বলেও দাবি করছেন আবেদনকারীরা।

সমস্যার সমাধানে আজ বৈঠক

শিক্ষকদের জটিলতা দ্রুত নিরসনে আজ মাউশি ও বদলি কার্যক্রমের সফটওয়্যার নির্মাণকারী ভেন্ডর প্রতিষ্ঠানের প্রতিনিধিদের বৈঠক হওয়ার কথা রয়েছে।

মাউশির এক কর্মকর্তা জানান, ভেন্ডর প্রতিষ্ঠানের আসিফ নামের এক প্রতিনিধি বেলা ১১টায় মাউশিতে আসবেন। বৈঠকে শিক্ষকদের বিভিন্ন সমস্যার বিষয় তুলে ধরা হবে। সফটওয়্যার-সংক্রান্ত সমস্যাগুলো সমাধানযোগ্য হলে ভেন্ডর প্রতিষ্ঠান প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।

ইতোমধ্যে সমস্যাগুলোর বিষয়ে টেলিটককেও অবহিত করা হয়েছে।

মাউশিতে ভিড় শিক্ষকদের

মাউশির ওই কর্মকর্তা বলেন, বদলির আবেদন করতে না পারা অনেক শিক্ষক মাউশিতে এসে সমস্যার কথা জানাচ্ছেন। তাদের প্রায় সবাই একই ধরনের জটিলতার কথা বলছেন। বিষয়গুলো পর্যালোচনা করে দ্রুত সমাধানের চেষ্টা চলছে।

এর আগে গত ২১ আগস্ট সকাল ১১টা থেকে বেসরকারি এমপিওভুক্ত স্কুল-কলেজের শিক্ষকদের বদলির আবেদন অনলাইনে শুরু হয়। আজ বৃহস্পতিবার আবেদন জমা দেওয়ার শেষ দিন।

এ বিভাগের সর্বাধিক পঠিত

আরও
Advertise with us

ফলো করুন Daily News of Bangladesh-এর খবর

প্রধান সম্পাদক
Cheif Editor

আমিনুল ইসলাম
Aminul Islam

সম্পাদক ও প্রকাশক
Editor & Publisher

সফিউর রহমান সফিক
Shafiur Rahma Shafiq

ব্যবস্থাপনা সম্পাদক
Managing Editor

মোহাম্মদ ফিরোজ খান
Mohammed Feroz khan

ইউরোপ ব্যুরো চীফ
Europe Bureau Chief

Shah Mohammed Taifur Rahman Choton Tel.+393274953442 শাহ মোহাম্মদ তাইফুর রহমান ছোটন
ঠিকানা

© ২০২৬ দৈনিক নিউজ অব বাংলাদেশ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত