সর্বশেষ >>
সর্বশেষ >>
Advertise with us

ফেসবুকে আসছে বিনা মূল্যের ভেরিফায়েড ব্যাজ, পাবেন যেভাবে

ডেস্ক রিপোর্ট   |   শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬   |   প্রিন্ট   |   ২১ বার পঠিত   |   পড়ুন মিনিটে

ফেসবুকে আসছে বিনা মূল্যের ভেরিফায়েড ব্যাজ, পাবেন যেভাবে

এআই দিয়ে ভুয়া ছবি, ভিডিও ও পরিচয় তৈরি করে প্রতারণার ঘটনা দিন দিন বাড়ছে। সামাজিক যোগাযোগমাধ্যমে তৈরি হচ্ছে মানুষের নামে ভুয়া অ্যাকাউন্টও। এতে বিভ্রান্তির পাশাপাশি বাড়ছে প্রতারণা ও জালিয়াতির ঝুঁকি।

এমন পরিস্থিতিতে প্রকৃত ব্যবহারকারী শনাক্ত করতে বিনা মূল্যে ভেরিফায়েড ব্যাজ চালু করতে যাচ্ছে ফেসবুক।

সম্প্রতি প্রযুক্তিবিষয়ক সংবাদমাধ্যম এনগ্যাজেটের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

সেলফি ভিডিওতেই হবে পরিচয় যাচাই

মেটার নতুন এই উদ্যোগে ভেরিফায়েড ব্যাজ পেতে ব্যবহারকারীকে নিজের সেলফি ভিডিও ধারণ করতে হবে। ওই ভিডিও অ্যাকাউন্টে থাকা ব্যবহারকারীর ছবির সঙ্গে মিলিয়ে পরিচয় যাচাই করা হবে।

পরিচয় যাচাই সফল হলে ফেসবুকের বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় ভেরিফায়েড ব্যাজ দেখা যাবে। এর মধ্যে রয়েছে প্রোফাইল, মার্কেটপ্লেস, গ্রুপ ও ফেসবুক ডেটিং।

কারা পাবেন ভেরিফায়েড ব্যাজ?

ফেসবুকের এই বিনা মূল্যের ভেরিফিকেশন পেতে কয়েকটি শর্ত পূরণ করতে হবে। সেগুলো হলো—

ব্যবহারকারীর বয়স কমপক্ষে ১৮ বছর হতে হবে।
অ্যাকাউন্টটি ফেসবুকের কমিউনিটি স্ট্যান্ডার্ড অনুযায়ী ভালো অবস্থায় থাকতে হবে।
প্রতারণা, ভুয়া পরিচয় বা সন্দেহজনক কর্মকাণ্ডের ইতিহাস থাকা যাবে না।
সেলফি ভিডিওর মাধ্যমে পরিচয় যাচাইয়ে সফল হতে হবে।
এটি ‘Meta Verified’ নয়

মেটা জানিয়েছে, নতুন এই ভেরিফায়েড ব্যাজ তাদের অর্থের বিনিময়ে দেওয়া Meta Verified সাবস্ক্রিপশন সেবা থেকে আলাদা। সাধারণ ব্যবহারকারীদের জন্য বিনা মূল্যে পরিচয় যাচাইয়ের সুবিধা হিসেবেই নতুন ফিচারটি চালু করা হচ্ছে।

ভেরিফায়েড মানেই বিশ্বাসযোগ্য—এমন নয়

মেটার ভাষ্য, এআই প্রযুক্তির বিস্তারের ফলে এখন খুব সহজেই ভুয়া ছবি, পরিচয় ও বিশ্বাসযোগ্য দেখতে প্রোফাইল তৈরি করা সম্ভব হচ্ছে। এসব অ্যাকাউন্ট ব্যবহার করে প্রতারণা ও জালিয়াতিও বাড়ছে।

নতুন ভেরিফায়েড ব্যাজ দেখে ব্যবহারকারীরা অন্তত বুঝতে পারবেন, যার সঙ্গে যোগাযোগ করছেন তিনি একজন বাস্তব ব্যক্তি কি না।

তবে ভেরিফায়েড ব্যাজ কোনো ব্যক্তির সততা বা বিশ্বাসযোগ্যতার নিশ্চয়তা দেবে না। এটি কেবল পরিচয় যাচাই সম্পন্ন হওয়ার প্রমাণ। ফলে অনলাইনে লেনদেন বা ব্যক্তিগত তথ্য শেয়ারের ক্ষেত্রে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে মেটা।

ধাপে ধাপে চালু হবে ফিচার

নতুন এই ফিচার একসঙ্গে বিশ্বের সব দেশে চালু করা হবে না। প্রথমে নির্বাচিত কয়েকটি দেশে এটি চালুর পর পর্যায়ক্রমে অন্যান্য দেশেও সম্প্রসারণ করা হবে।

তবে কোন কোন দেশে প্রথম ধাপে এই সুবিধা চালু হবে, সে বিষয়ে এখনো বিস্তারিত জানায়নি মেটা।

এআইয়ের দ্রুত প্রসারের সময়ে ভুয়া পরিচয় ও অ্যাকাউন্টের ঝুঁকি মোকাবিলায় ফেসবুকের এই উদ্যোগ সাধারণ ব্যবহারকারীদের অনলাইন নিরাপত্তায় নতুন মাত্রা যোগ করতে পারে।

আরও
Advertise with us

ফলো করুন Daily News of Bangladesh-এর খবর

প্রধান সম্পাদক
Cheif Editor

আমিনুল ইসলাম
Aminul Islam

সম্পাদক ও প্রকাশক
Editor & Publisher

সফিউর রহমান সফিক
Shafiur Rahma Shafiq

ব্যবস্থাপনা সম্পাদক
Managing Editor

মোহাম্মদ ফিরোজ খান
Mohammed Feroz khan

ইউরোপ ব্যুরো চীফ
Europe Bureau Chief

Shah Mohammed Taifur Rahman Choton Tel.+393274953442 শাহ মোহাম্মদ তাইফুর রহমান ছোটন
ঠিকানা

© ২০২৬ দৈনিক নিউজ অব বাংলাদেশ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত