সর্বশেষ >>
সর্বশেষ >>
Advertise with us

ফিলিস্তিনে ২০০ শয্যার বিশেষায়িত হাসপাতাল নির্মাণ করবে ভারত

ডেস্ক রিপোর্ট   |   বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬   |   প্রিন্ট   |   ৮ বার পঠিত   |   পড়ুন মিনিটে

ফিলিস্তিনে ২০০ শয্যার বিশেষায়িত হাসপাতাল নির্মাণ করবে ভারত

ফিলিস্তিনে ২০০ শয্যাবিশিষ্ট একটি ‘ইন্ডিয়ান সুপার-স্পেশালিটি হাসপাতাল’ নির্মাণ করবে ভারত। এ বিষয়ে সম্প্রতি ভারত ও ফিলিস্তিনের মধ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে। হাসপাতালটিতে আধুনিক চিকিৎসা সুবিধার পাশাপাশি একটি ট্রমা সেন্টারও থাকবে।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব শ্রীপ্রিয়া রঙ্গনাথনের সাম্প্রতিক ফিলিস্তিন সফরের সময় দুই দেশের মধ্যে হাসপাতাল নির্মাণের এই চুক্তি স্বাক্ষরিত হয়। বুধবার জেনিন ও রামাল্লায় হাসপাতালটির নির্মাণকাজের আনুষ্ঠানিক ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। এ সময় ফিলিস্তিনের প্রধানমন্ত্রী মোহাম্মদ মুস্তফাসহ দুই দেশের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

শ্রীপ্রিয়া রঙ্গনাথনের সফরে ফিলিস্তিনের প্রিন্টিং খাতের উন্নয়নে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা ও প্রশিক্ষণ (টিভিইটি) দেওয়ার বিষয়েও একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।

ভারতে নিযুক্ত ফিলিস্তিনের রাষ্ট্রদূত আবদুল্লাহ আবু শাওয়েশ এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। তিনি বলেন, ফিলিস্তিনের স্বাস্থ্য ও শিক্ষা খাতে ভারতের সহযোগিতা দুই দেশের মধ্যকার গভীর বন্ধুত্বের উজ্জ্বল নিদর্শন।

এদিকে, ২০২৮-২৯ মেয়াদের জন্য জাতিসংঘ নিরাপত্তা পরিষদের (ইউএনএসসি) অস্থায়ী সদস্যপদে ভারতের প্রার্থিতার প্রতিও পূর্ণ সমর্থন জানিয়েছে ফিলিস্তিন।

ভারতের প্রতিনিধি দপ্তর জানিয়েছে, ফিলিস্তিনের স্বাস্থ্য খাতে ভারতের সহযোগিতা আরও সম্প্রসারিত হচ্ছে। এর মধ্যে প্রয়োজনীয় ওষুধ ও ক্যানসারের ওষুধ সরবরাহ, কৃত্রিম অঙ্গ সংযোজন কর্মসূচি এবং গাজায় ভারতীয় ফিল্ড হাসপাতাল মোতায়েনের মতো উদ্যোগও রয়েছে।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া

এ বিভাগের সর্বাধিক পঠিত

আরও
Advertise with us

ফলো করুন Daily News of Bangladesh-এর খবর

প্রধান সম্পাদক
Cheif Editor

আমিনুল ইসলাম
Aminul Islam

সম্পাদক
Editor

সফিউর রহমান সফিক
Shafiur Rahma Shafiq

ব্যবস্থাপনা সম্পাদক
Managing Editor

মোহাম্মদ ফিরোজ খান
Mohammed Feroz khan

প্রকাশক
Publisher

ফারজানা আফরিন সৈথী
Farzana Afrin Soythe

ইউরোপ ব্যুরো চীফ
Europe Bureau Chief

Shah Mohammed Taifur Rahman Choton Tel.+393274953442 শাহ মোহাম্মদ তাইফুর রহমান ছোটন
ঠিকানা

© ২০২৬ দৈনিক নিউজ অব বাংলাদেশ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত