সর্বশেষ >>
সর্বশেষ >>
Advertise with us

‘প্রবাসীদের অধিকার রক্ষায় বিএনপি সবসময় পাশে থাকবে’

নিজস্ব প্রতিবেদক   |   সোমবার, ২৭ জুলাই ২০২৬   |   প্রিন্ট   |   ৭০ বার পঠিত   |   পড়ুন মিনিটে

‘প্রবাসীদের অধিকার রক্ষায় বিএনপি সবসময় পাশে থাকবে’

মালদ্বীপে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের অধিকার ও স্বার্থরক্ষায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সবসময় পাশে থাকবে বলে মন্তব্য করেছেন দলের জাতীয় নির্বাহী কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন খোকন।

বুধবার (১৫ জুলাই) মালদ্বীপের রাজধানী মালেতে সি বিল্ডিংয়ের তৃতীয় তলার অডিটোরিয়াম কক্ষে মালদ্বীপ বিএনপির উদ্যোগে অনুষ্ঠিত কর্মিসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মালদ্বীপ বিএনপির সভাপতি মো. খলিলুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আনোয়ার হোসেন খোকন বলেন, প্রবাসে অবস্থান করেও দলের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে হবে। বিএনপিকে একটি সুসংগঠিত, ঐক্যবদ্ধ ও জনমুখী সংগঠন হিসেবে গড়ে তুলতে প্রত্যেক নেতাকর্মীকে নিষ্ঠা, সততা, ত্যাগ ও সাংগঠনিক শৃঙ্খলার সঙ্গে কাজ করতে হবে।

তিনি বলেন, দেশের গণতন্ত্র, ভোটাধিকার এবং মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে প্রবাসী নেতাকর্মীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই প্রবাসে থেকেও দলের আদর্শ, নীতি ও কর্মসূচি বাস্তবায়নে সবাইকে সক্রিয়ভাবে অংশগ্রহণ করতে হবে।

ব্যক্তিগত মতভেদ ও বিভেদ ভুলে দলীয় ঐক্য অটুট রাখার আহ্বান জানিয়ে তিনি বলেন, সংগঠনের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে জনগণের কল্যাণে কাজ করাই একজন প্রকৃত বিএনপি কর্মীর দায়িত্ব। একটি ঐক্যবদ্ধ সংগঠনই গণতান্ত্রিক আন্দোলনের সবচেয়ে বড় শক্তি।

প্রবাসী বাংলাদেশিদের প্রসঙ্গ তুলে আনোয়ার হোসেন খোকন বলেন, মালদ্বীপে অবস্থানরত বাংলাদেশিদের বিভিন্ন যৌক্তিক সমস্যা ও দাবি-দাওয়া সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে যথাযথভাবে তুলে ধরতে বিএনপি প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করবে। প্রবাসীদের অধিকার ও স্বার্থ রক্ষায় দল সবসময় আন্তরিক থাকবে।

সভাপতির বক্তব্যে মালদ্বীপ বিএনপির সভাপতি মো. খলিলুর রহমান বলেন, প্রবাসে সংগঠনের শক্তি বাড়াতে নেতাকর্মীদের মধ্যে পারস্পরিক শ্রদ্ধা, শৃঙ্খলা ও ঐক্য বজায় রাখতে হবে।

তিনি বলেন, ব্যক্তিগত স্বার্থের ঊর্ধ্বে উঠে সংগঠনের স্বার্থকে প্রাধান্য দিয়ে কাজ করলে মালদ্বীপ বিএনপি আরও সুসংগঠিত ও শক্তিশালী হবে। পাশাপাশি প্রবাসী বাংলাদেশিদের যে কোনো যৌক্তিক সমস্যা সমাধানে মালদ্বীপ বিএনপি সবসময় তাদের পাশে থাকবে বলেও তিনি আশ্বাস দেন।

স্বাগত বক্তব্যে মালদ্বীপ বিএনপির সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম বলেন, প্রবাসে বিএনপির সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করতে তৃণমূল পর্যায় পর্যন্ত নেতাকর্মীদের সম্পৃক্ততা বাড়াতে হবে।

তিনি বলেন, ঐক্য, শৃঙ্খলা ও সাংগঠনিক দক্ষতার মাধ্যমে মালদ্বীপ বিএনপিকে একটি আদর্শ ও শক্তিশালী প্রবাসী ইউনিট হিসেবে গড়ে তোলাই হবে সবার সম্মিলিত লক্ষ্য।

কর্মিসভায় উপস্থিত নেতাকর্মীরাও দলের সাংগঠনিক কার্যক্রম আরও বেগবান করার প্রত্যয় ব্যক্ত করেন। তারা বলেন, প্রবাসে বিএনপির কার্যক্রমকে আরও শক্তিশালী করতে পারস্পরিক সহযোগিতা, সাংগঠনিক শৃঙ্খলা ও ঐক্যের ভিত্তিতে কাজ করবেন।

সভায় মালদ্বীপ বিএনপির কেন্দ্রীয় ও বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। বক্তারা প্রবাসী বাংলাদেশিদের কল্যাণ, সাংগঠনিক কার্যক্রম সম্প্রসারণ এবং গণতান্ত্রিক আন্দোলনে প্রবাসীদের ভূমিকা আরও জোরদারের ওপর গুরুত্বারোপ করেন।

এ বিভাগের সর্বাধিক পঠিত

আরও
Advertise with us

ফলো করুন Daily News of Bangladesh-এর খবর

প্রধান সম্পাদক
Cheif Editor

আমিনুল ইসলাম
Aminul Islam

সম্পাদক ও প্রকাশক
Editor & Publisher

সফিউর রহমান সফিক
Shafiur Rahma Shafiq

ব্যবস্থাপনা সম্পাদক
Managing Editor

মোহাম্মদ ফিরোজ খান
Mohammed Feroz khan

ইউরোপ ব্যুরো চীফ
Europe Bureau Chief

Shah Mohammed Taifur Rahman Choton Tel.+393274953442 শাহ মোহাম্মদ তাইফুর রহমান ছোটন
ঠিকানা

© ২০২৬ দৈনিক নিউজ অব বাংলাদেশ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত