শনিবার ৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

Advertise with us

প্রধানমন্ত্রীর নির্দেশে ঢাকার দুই সিটি কর্পোরেশনের নির্বাহী কর্মকর্তা বরখাস্ত

বিশেষ প্রতিনিধি   |   শনিবার, ৩০ মে ২০২৬   |   প্রিন্ট   |   ১৫ বার পঠিত   |   পড়ুন মিনিটে

প্রধানমন্ত্রীর নির্দেশে ঢাকার দুই সিটি কর্পোরেশনের নির্বাহী কর্মকর্তা বরখাস্ত

কোরবানির পশুরবর্জ্য অপসারণে গাফিলতি ও রাজধানীর দুই সিটি কর্পোরেশনের বিভিন্ন রাস্তাঘাটে যত্রতত্রভাবে কোরবানির পশুর বর্জ্যের স্তুপ যথাসময়ে অপসারণ ও পরিষ্কার না করায় পরিবেশের মারাত্মক ক্ষতি হচ্ছে। কোরবানির পশুর বর্জ্য অপসারণে দুই সিটি কর্পোরেশনের নির্বাহী কর্মকর্তার দায়িত্ব পালনে চরম ব্যর্থতা পরিলক্ষিত হওয়ায় রাজধানীর দুই সিটির আঞ্চলিক নির্বাহী কর্মকর্তাকে বরখাস্তের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।

ঈদুল আজহার পরবর্তী সময়ে রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় কোরবানির পশুর বর্জ্য অপসারণ কার্যক্রম কতটা সফলভাবে সম্পন্ন হয়েছে, তা নিজে সরেজমিনে পর্যবেক্ষণ করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ।

এরইমধ্যে, রাজধানীর হাতিরপুল ও এলিফ্যান্ট রোডে এবং গ্রীণরোড, ফার্মগেট ও কারওয়ান বাজার এলাকায় কোরবানির বর্জ্যসহ আগে থেকে জমে থাকা ময়লা রাস্তায় পড়ে থাকায় প্রধানমন্ত্রীর নির্দেশে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনের দুই আঞ্চলিক নির্বাহী কর্মকর্তাকে (উপ-সচিব) সাময়িক বরখাস্ত করা হয়েছে। 

তাৎক্ষণিকভাবে তাদেরকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন‍্যস্ত করা হয়েছে এবং দায়িত্ব অবহেলার কারণে তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে ।
শুক্রবার (২৯ মে) বিকেলে তাদেরকে দুইজনকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যাস্ত ও সাময়িক বরখাস্ত করে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী।

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছে।

বরখাস্ত আঞ্চলিক কর্মকর্তারা হলেন– ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (জোন-৫) আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা মো. সাদেকুর রহমান (উপ-সচিব) এবং ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (জোন-১) আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা কাজী সালেহ মুস্তানজির (উপ-সচিব)।

Facebook Comments Box

এ বিভাগের সর্বাধিক পঠিত

আরও
Advertise with us

ফলো করুন Daily News of Bangladesh-এর খবর

প্রধান সম্পাদক
Cheif Editor

আমিনুল ইসলাম
Aminul Islam

সম্পাদক
Editor

সফিউর রহমান সফিক
Shafiur Rahma Shafiq

ব্যবস্থাপনা সম্পাদক
Managing Editor

মোহাম্মদ ফিরোজ খান
Mohammed Feroz khan

প্রকাশক
Publisher

ফারজানা আফরিন সৈথী
Farzana Afrin Soythe

ইউরোপ ব্যুরো চীফ
Europe Bureau Chief

Shah Mohammed Taifur Rahman Choton Tel.+393274953442 শাহ মোহাম্মদ তাইফুর রহমান ছোটন
ঠিকানা

© ২০২৬ দৈনিক নিউজ অব বাংলাদেশ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত